1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
এলিসা গ্রানাতো ও এডওয়ার্ড 'ও' নেইল- মানুষ কি তাদের স্মরণ রাখবে? - মুক্তকথা
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
পূজা মণ্ডপে মন্ত্রী আরিফুল, সড়কের ব্যাপক গাছ চুরি, বাগান শ্রমিকদের মানববন্ধন ও বিক্ষোভ; বিষ প্রয়োগে লক্ষ টাকার ক্ষতি। প্রখ্যাত ফুটবলখেলোড়ী , মাহি উদ্দিন সেলিমকে সংবর্ধনা শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত, শিশুর মৃত্যু, নদীতে বিষ দিয়ে মাছ নিধন, ‘হিউম্যান রাইজ-‘এর নিজস্ব অফিস নির্মাণ ও হৃদরোগে মৃত্যু। তড়িঘড়ি করে ১৩৪টি হাসপাতাল ও ডায়াগনস্টিককে অনুমোদন। পালিত হলো বর্ণবাদ ও স্বৈরাচার বিরোধী আন্দোলনের ৯০ বছর। একটি নার্সারী পুঞ্জির ৮হাজার পানগাছ দুর্বৃত্তরা কেটে দিয়েছে। খেলাধুলা এখন পেশা, আদিবা ও অন্বেষা শ্রেষ্ট ২ ক্ষুদে গবেষক, বইপড়া উৎসব ও শ্রমিকনেতা মফিজআলী, পূঁজা উপলক্ষ্যে আইনশৃঙ্খলা সভা, গরুচুরি, অনিয়মের জন্য জরিমানা, জমিনিয়ে বিরোধের শেষে। শেখ হাসিনা- দেশে ফিরে আসার সম্ভাবনা ও আইনী সমস্যা(২)… মণিপুরি ভাষা দিবস, মরদেহ উদ্ধার, আটকে পড়া ট্রেন লাউয়াছড়ায়, পূঁজা নিয়ে এমপি’র সাথে বৈঠক, জলখাবার বাক্স ও বইথলি বিতরণ এবং বৃক্ষরূপন

এলিসা গ্রানাতো ও এডওয়ার্ড ‘ও’ নেইল- মানুষ কি তাদের স্মরণ রাখবে?

সংবাদদাতা
  • প্রকাশকাল : শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২০
  • ৩৪৫৩ পড়া হয়েছে

মুক্তকথা সংগ্রহ।। একজন এলিসা গ্রানাতো(Elisa Granato) বয়স-৩২। তিনি “ব্যাকটেরিয়েল ইন্টারএ্যাকশন”এর উপর গবেষণাকারী একজন ছাত্রী এখন‌ও। গবেষণার মত কঠিন কাজ নিয়ে পড়াশুনা করছেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক কেভিন ফস্টারের সাথে। করোনা ভাইরাসের ‘ভেকসিন’ বা ঔষধ আবিষ্কারের লক্ষ্যে পরীক্ষামূলকভাবে তার শরীরে প্রথম সে ঔষধটি প্রয়োগ করা হয়েছে। ফলাফল ইতিবাচক হলে “করোনা ভাইরাস”এর মত মানব সভ্যতা বিধ্বংসকারী একটি রোগ প্রতিরোধের উপায় বের হবে। বিশ্ব মানবসভ্যতা আপাততঃ হলেও রক্ষা পাবে মরণব্যাধি করোনার হাত থেকে।

এলিসা গ্রানাতো পরীক্ষামূলক ভেকসিন নিচ্ছেন। ছবি: মেট্রো

সেই তাদেরই একজনকে নিয়ে একজন আছিয়া রিয়া তার ফেইচবুকে লিখেছেন-
“নাম জানার কথা নয়। অক্সফোর্ডের নতুন ভ্যাকসিনটা প্রথম তার শরীরে দেয়া হয়। শরীরে এন্টিবডি তৈরি হলে তাকে দেয়া হবে করোনাভাইরাস। ভ্যাকসিন কাজ না করলে তার মৃত্যুও হতে পারে। কোনদিন দেখা বা চেনা হবেনা এমন লাখো কোটি মানুষের জন্য সে নিয়েছে এই ঝুঁকি। এই মহামারীর বিরুদ্ধে যুদ্ধ করা অনেক বীরের নাম আমরা কোন দিনই জানবোনা।
নাম না জানলেও যেন না ভুলি, মানুষ মানুষের জন্য এই চেতনায় অনেকে কাজ করে বলে আমরা এখনো দিন বদলের স্বপ্ন দেখি।


ভেকসিন নিচ্ছেন গবেষক ‘ও’ নেইল

আরেকজন হলেন অক্সফোর্ডের ক্যান্সার গবেষক এডওয়ার্ড ‘ও’নেইল। তারা দু’জনই স্বেচ্ছায় তাদের উপর করোনা ভেকসিন পরীক্ষামূলকভাবে প্রয়োগকরার মত দেন এবং গতকাল বৃহস্পতিবার সর্বপ্রথম তাদের দু’জনের উপর পরীক্ষামূলক এ টিকা ব্যবহার করা হয়। এ নমুনায় ১হাজার মানুষের শরীরে পরীক্ষামূলকভাবে এ টিকা ব্যবহার করে তার ফলাফল জানা হবে। ইতিবাচক হলে ধ্বংস থেকে মানবসভ্যতা রেহাই পাবে। সূত্র: লণ্ডন মেট্রো ও শাহাবুদ্দীন চৌধুরীর ফেইচবুক

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT