1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
ওমানে করোনায় মারা গেলেন রাজনগরের আনহার - মুক্তকথা
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ কথাসাহিত্যিক সৈয়দ ওয়ালীউল্লাহ ও তাঁর লালসালু সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট সমাবেশ সফলের আহ্বানে পথসভা মিথ্যা মামলা, জমি দখলের পাঁয়তারা, যুবদলের আহ্বায়ক বহিষ্কার, স্কুলছাত্রী অপহরণ ও উদ্ধার এবং অন্যায় স্থাপনা নির্মাণ বেগম মনোয়ারা ইলিয়াস আর নেই! ৪ জনের মৃত্যুদন্ড মবতন্ত্র ও মৌলবাদের উত্থান: উত্তরণের পথ ও বৃহত্তর জাতীয় ঐক্য পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের রাজনীতি ও অন্তর্বর্তীকালীন সংকটের রূপরেখা দুর্গোৎসব ছড়ালো ভালোবাসার আলো : উৎসবে বস্ত্র বিতরণ। পূজা মণ্ডপে মন্ত্রী আরিফুল, সড়কের ব্যাপক গাছ চুরি, বাগান শ্রমিকদের মানববন্ধন ও বিক্ষোভ; বিষ প্রয়োগে লক্ষ টাকার ক্ষতি।

ওমানে করোনায় মারা গেলেন রাজনগরের আনহার

সংবাদদাতা
  • প্রকাশকাল : রবিবার, ৭ জুন, ২০২০
  • ৫৬৪ পড়া হয়েছে

রাজনগর, মৌলভীবাজার।। দেশে আর ফেরা হলো না আনহারের। ওমানে এক বাংলাদেশীর মৃত্যু, খবরের সেই মানুষটি হলেন রাজনগরের আনহার উদ্দীন। তিনি মৌলভীবাজার জেলার রাজনগরের ফতেহপুর ইউনিয়নের মানুষ। তার মৃত্যুতে পরিবারে গভীর শোকের মাতম উঠেছে। আমাদের সংবাদদাতা জানিয়েছেন মধ্যপ্রাচ্যের দেশ ওমানের রাজধানী মাস্কটে করোনায় আক্রান্ত হয়ে আনহার উদ্দীন(৩৮) নামের এক প্রবাসীর মৃত্যু হয়েছে। মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার ফতেপুর ইউনিয়নে তার বাড়ী।

প্রয়াত আনহার উদ্দীন।

খবরের সেই মৃত ব্যক্তিই হলেন, রাজনগর উপজেলার ফতেপুর ইউনিয়নের পশ্চিম বেরকুড়ি গ্রামের আনহার উদ্দীন । স্থানীয়ভাবে জানা যায়, তিনি দীর্ঘদিন যাবত ওমানে বসবাস করে আসছিলেন। বেশ দিনচারেক  আগে তিনি অসুস্থ হলে ওমানের মাস্কটের একটি ক্লিনিকে চিকিৎসা নেন। গত মঙ্গলবার, ২ জুন, আবার অসুস্থ হলে তাৎক্ষণিক স্থানীয় হাসপাতালে ভর্তি হন। পরে গত বুধবার, ৩ জুন, দুপুরের দিকে হাসপাতালেই মৃত্যুবরণ করেন। তিনি করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন বলে জানা গেছে। তার বাবার নাম আব্দুস সত্তার। মৃত্যুকালে আনহার উদ্দীন স্ত্রীসহ এক পুত্র ও এক কন্যাসন্তান রেখে গেছেন। তার লাশ দেশে আনার বিষয়ে কিছু জানা যায়নি।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT