1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
কমলগঞ্জে শমশেরনগর স্থায়ী গোল্ডকাপ ফুটবলে ফেঞ্চুগঞ্জ চ্যাম্পিয়ন - মুক্তকথা
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১০:০১ অপরাহ্ন
শিরোনাম :
প্রখ্যাত ফুটবলখেলোড়ী , মাহি উদ্দিন সেলিমকে সংবর্ধনা শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত, শিশুর মৃত্যু, নদীতে বিষ দিয়ে মাছ নিধন, ‘হিউম্যান রাইজ-‘এর নিজস্ব অফিস নির্মাণ ও হৃদরোগে মৃত্যু। তড়িঘড়ি করে ১৩৪টি হাসপাতাল ও ডায়াগনস্টিককে অনুমোদন। পালিত হলো বর্ণবাদ ও স্বৈরাচার বিরোধী আন্দোলনের ৯০ বছর। একটি নার্সারী পুঞ্জির ৮হাজার পানগাছ দুর্বৃত্তরা কেটে দিয়েছে। খেলাধুলা এখন পেশা, আদিবা ও অন্বেষা শ্রেষ্ট ২ ক্ষুদে গবেষক, বইপড়া উৎসব ও শ্রমিকনেতা মফিজআলী, পূঁজা উপলক্ষ্যে আইনশৃঙ্খলা সভা, গরুচুরি, অনিয়মের জন্য জরিমানা, জমিনিয়ে বিরোধের শেষে। শেখ হাসিনা- দেশে ফিরে আসার সম্ভাবনা ও আইনী সমস্যা(২)… মণিপুরি ভাষা দিবস, মরদেহ উদ্ধার, আটকে পড়া ট্রেন লাউয়াছড়ায়, পূঁজা নিয়ে এমপি’র সাথে বৈঠক, জলখাবার বাক্স ও বইথলি বিতরণ এবং বৃক্ষরূপন অবৈধ জাল আটক, বিএসসি নার্সিং-এ তাকিয়া, জলখাবার বাক্স ও বইথলি বিতরণ, বিজ্ঞান মেলা, এনসিপি’র পরিষদ ও গার্লস গাইডদের দীক্ষা

কমলগঞ্জে শমশেরনগর স্থায়ী গোল্ডকাপ ফুটবলে ফেঞ্চুগঞ্জ চ্যাম্পিয়ন

কমলগঞ্জ(মৌলভীবাজার) প্রতিনিধি
  • প্রকাশকাল : বুধবার, ২২ মার্চ, ২০২৩
  • ১২৭৪ পড়া হয়েছে

মৌলভীবাজারের শমশেরনগর খেলোয়াড় কল্যাণ সমিতি আয়োজিত শমশেরনগর স্থায়ী গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতা ২০২৩ মাস্টারমাইন্ড ফুটবল একাডেমী ফেঞ্চুগঞ্জ চ্যাম্পিয়ন হয়েছে। বৃহস্পতিবার (১৬ মার্চ) বিকেলে অনুষ্টিত ফাইনাল খেলায় মাস্টারমাইন্ড ফুটবল একাডেমী ফেঞ্চুগঞ্জ ট্রাইবেগারে ৫-৩ গোলে পতনউষার ফুটবল একাডেমীকে পরাজিত করেছে।

ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় চ্যাম্পিয়ন ও রানার্স আপ ট্রফি ও প্রাইজমানি বিতরণ করেন মৌলভীবাজার-৪ আসনের সাংসদ উপাধ্যক্ষ ড. এম এ শহীদ।
গোলাম রাব্বির সঞ্চালনায় ও আব্দুল মছব্বিরের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্টানে বিশেষ অতিতি হিসেবে উপস্থিত ছিলেন,কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমেদ, কমলগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দিন, কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সঞ্জয় চক্রবর্তী ও মৌলভীবাজার জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মোসাদ্দেক আহমেদ মানিক প্রমুখ।
গত ১১ ফেব্রুয়ারি বিকেলে সিলেট বিভাগের মোট ১৬টি দল নিয়ে শমশেরনগর স্থায়ী গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতা ২০২৩ উদ্বোধন হয়েছিল।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT