1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
কমলগঞ্জ সংবাদ... - মুক্তকথা
বুধবার, ০৬ মে ২০২৬, ১০:১৩ অপরাহ্ন

কমলগঞ্জ সংবাদ…

কাওছার ইকবাল ও প্রনীত দেবনাথ ।
  • প্রকাশকাল : বুধবার, ৬ মে, ২০২৬
  • ৩ পড়া হয়েছে

‘সাপ্তাহিক কমলগঞ্জের হালচাল’ পত্রিকার জাঁকজমকপূর্ণ শুভ উদ্বোধন

মৌলভীবাজারের কমলগঞ্জে ‘সাপ্তাহিক কমলগঞ্জের হালচাল’ নতুন পত্রিকার জাঁকজমকপূর্ণ শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) বেলা ২টায় কমলগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের সংসদ সদস্য ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য মো: মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব)।

সাপ্তাহিক কমলগঞ্জের হালচাল পত্রিকার প্রকাশক ও সম্পাদক পারভেজ আহমেদের সভাপতিত্বে এবং সাংবাদিক নির্মল এস পলাশের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান, কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল আউয়াল, উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডাঃ মোঃ মাহবুবুল আলম ভূঁইয়া, জেলা বিএনপির সদস্য দুরুদ আহমদ, উপজেলা বিএনপির আহবায়ক অলি আহমদ খান, যুগ্ম আহবায়ক মো: আবুল হোসেন, মৌলভীবাজার প্রেসক্লাবের সভাপতি বকসি ইকবাল আহমদ, প্রবীন সাংবাদিক-সমাজসেবক আব্দুল হান্নান চিনু, লেখক-গবেষক আহমদ সিরাজ, প্রেসক্লাব সভাপতি আসহাবুজ্জামান শাওন, সাবেক সভাপতি বিশ্বজিৎ রায়, এম এ ওয়াহিদ রুলু, সাপ্তাহিক কমলগঞ্জের হালচাল পত্রিকার নির্বাহী সম্পাদক আব্দুর রাজ্জাক রাজা, বার্তা সম্পাদক সালাউদ্দিন শুভসহ সাংবাদিক, সুধীজন ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রধান অতিথি মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের সংসদ সদস্য ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য মো: মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব) কেক কেটে আনুষ্ঠানিকভাবে পত্রিকাটির শুভ উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, একটি বস্তুনিষ্ঠ ও সাহসী গণমাধ্যম সমাজের দর্পণ হিসেবে কাজ করে। স্থানীয় সমস্যা, সম্ভাবনা, উন্নয়ন ও জনদুর্ভোগের বিষয়গুলো তুলে ধরতে একটি শক্তিশালী সংবাদপত্রের বিকল্প নেই। ‘সাপ্তাহিক কমলগঞ্জের হালচাল’ এলাকার মানুষের মুখপাত্র হয়ে উঠবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বিশেষ অতিথিরা তাদের বক্তব্যে বলেন, বর্তমান সময়ে সত্য ও নিরপেক্ষ সংবাদ পরিবেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। সামাজিক উন্নয়ন, দুর্নীতি প্রতিরোধ, জনসচেতনতা বৃদ্ধি এবং সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় সংবাদপত্রের ভূমিকা অপরিসীম। তারা নতুন এই পত্রিকার উত্তরোত্তর সফলতা কামনা করেন।
নোট: ছবি সংযুক্ত।


সংবাদ সম্মেলনের পরই প্রবাসী নারীর বাড়িতে হামলা


মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আলীনগর বস্তি এলাকায় বসতবাড়ি দখল, হামলা ও নির্যাতনের অভিযোগে সংবাদ সম্মেলন করার পরই প্রতিপক্ষের হামলার শিকার হয়েছেন সৌদি ফেরত প্রবাসী নারী পলি বেগম। গত শুক্রবার (২৪ এপ্রিল) বিকেল আনুমানিক ৫টার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।


জানা যায়, গত শুক্রবার দুপুরে বাংলাদেশ সাংবাদিক সমিতি কমলগঞ্জ ইউনিট কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে পলি বেগম স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে তার বসতবাড়ি দখল, ভাঙচুর, হামলা ও লুটপাটের অভিযোগ তুলে ধরেন। সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চক্র তার পরিবারের ওপর নির্যাতন চালিয়ে আসছে এবং তাদের বসতভিটা জোরপূর্বক দখলের চেষ্টা করছে।
সংবাদ সম্মেলন শেষে বাড়িতে ফেরার পর বিকেল ৫টার দিকে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে তার বাড়িতে হামলা চালায় বলে অভিযোগ উঠেছে। এ সময় পলি বেগমকে মারধর করা হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন।
পলি বেগমের পরিবারের দাবি, সংবাদ সম্মেলনে সত্য ঘটনা তুলে ধরার কারণেই প্রতিপক্ষ আরও ক্ষুব্ধ হয়ে এই হামলা চালিয়েছে। বর্তমানে পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় ভোগছেন।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। পরিবারটির পক্ষ থেকে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ ও নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।
এ বিষয়ে কমলগঞ্জ থানার পুলিশ জানায়, অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
নোট: ছবি সংযুক্ত।


চাতলাপুর শুল্ক স্টেশনে যাত্রী হয়রানির অভিযোগ


মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার চাতলা শুল্ক স্টেশনে বডার্র গার্ড বাংলাদেশ (বিজিবি) এর বিরুদ্ধে হয়রানির অভিযোগ তোলেছেন এক যাত্রী। গত ২১ এপ্রিল ভারত থেকে ফেরার পথে বিজিবি সদস্যরা বর্ডারে তার পাসপোর্ট ও মালামাল আটকে দেয়। পরে পাসপোর্ট ফেরত দিয়ে মালামাল জব্দ করে কাস্টমস বিভাগে হস্তান্তর করে। এঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে আইনী পদক্ষেপ গ্রহণের কথা বলে ভারত ফেরত যাত্রী বিকি সাহা।

বিকি সাহা অভিযোগে জানান, আমার ব্যবসায়িক কাজে গত ৬ এপ্রিল ভারতে যাই। তারপর ২১ এপ্রিল বাংলাদেশে আসি। আসার সময় আমার পরিবারের ব্যবহারের জন্য কিছু মালামাল কিনে নিয়ে আসি। ফেরার পথে ভারতে ইমিগ্রেশন ও বিএসএফ চেকিং শেষ করে বর্ডার অতিক্রম করার পরই বিজিবি আমার সকল মালামাল, পাসপোর্ট ও মোবাইল জব্দ করে আমাকে চলে যেতে বলে। পরে আমি কথাবার্তা বলার পর বিজিবি আমার পাসপোর্ট ফেরত দেয়। তবে আমার একটি মোবাইল ও মালামাল ফেরত দেয়নি। তিনি আরও বলেন, আমার সাথে কোন অবৈধ মালামাল ছিল না। তবে সম্পূর্ণ ষড়যন্ত্রমূলক আমাকে হয়রানি করা হয়েছে।
এ ব্যাপারে বিজিবি ৪৬ ব্যাটেলিয়নের সিইও ল্যা:: কর্ণেল আসিফ মাহমুদ বলেন, রাষ্ট্রীয় নিয়ম অনুযায়ী একজন লোক বছরে তিন বার ভারতে যেতে পারেন। ওই লোক একাধিকবার ভারতে যাতায়াত করেছে এবং নিয়ম বহির্ভুত অবৈধ মালামাল নিয়ে আসে। আমরা তাকে মালামালসহ আটক করি। তবে প্রথম বারের মতো বিকি সাহাকে মৌখিকভাবে সতর্ক করে ছেড়ে দিয়ে মালামাল জব্দ করেছি। মালামালগুলো কাস্টমস অফিসে জমা দেয়া হয়েছে।
চাতলাপুর শুল্ক স্টেশনের কাস্টমস কর্মকর্তা মঙসাচিং মারমা জানান, আমাদের কাছে আসলে মালামালের বিষয়ে ট্যাক্স আদায় করে ছেড়ে দিতাম। তবে বিজিবি মালামাল জব্দ করে আমাদের কাছে জমা দিয়েছে। মালামালের বিষয়ে আমরা নিয়ম অনুযায়ী পদক্ষেপ নেবো।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT