1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
কাব ক্যাম্পুরী, স্কাউট সমাবেশ শিক্ষার্থী প্রতিভার বিকাশ ঘটানোর এক অনন্য সুযোগ - মুক্তকথা
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনা- দেশে ফিরে আসার সম্ভাবনা ও আইনী সমস্যা(২)… মণিপুরি ভাষা দিবস, মরদেহ উদ্ধার, আটকে পড়া ট্রেন লাউয়াছড়ায়, পূঁজা নিয়ে এমপি’র সাথে বৈঠক, জলখাবার বাক্স ও বইথলি বিতরণ এবং বৃক্ষরূপন অবৈধ জাল আটক, বিএসসি নার্সিং-এ তাকিয়া, জলখাবার বাক্স ও বইথলি বিতরণ, বিজ্ঞান মেলা, এনসিপি’র পরিষদ ও গার্লস গাইডদের দীক্ষা মণিপুরি লিপি প্রশিক্ষণ, বিশ্ব পর্যটন দিবস, বাগান শ্রমিকদের বিক্ষোভ, সততা দোকানের উদ্বোধন ও এলাকাবাসীর প্রতিবাদ বিএসসি নার্সিংয়ের লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ তাকিয়া ও নতুন পূজা আহ্বায়ক সুজিত রায়। বিভাগের শ্রেষ্ঠ গুণী শিক্ষক লতিফা নিলুফার পাপড়ি। আগুনে ঘর পুড়ে ছাই, প্রবাসীর স্ত্রীর অভিযোগ, ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম, ভ্রাম্যমাণ আদালত ও আন্তর্জাতিক সাক্ষরতা। কারণ দর্শানোর বিজ্ঞপ্তি! কঠোর হওয়ার সতর্কবার্তা। তরুণীর আত্মহত্যা, মা সম্মাননা, ব্যবসায়ী সমিতির শপথ গ্রহণ, পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান ও সাপের বাচ্চা উদ্ধার। ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধা নিহত। ভ্রাম্যমাণ আদালতের ৯ প্রতিষ্ঠানকে জরিমানা।

কাব ক্যাম্পুরী, স্কাউট সমাবেশ শিক্ষার্থী প্রতিভার বিকাশ ঘটানোর এক অনন্য সুযোগ

সংবাদদাতা
  • প্রকাশকাল : সোমবার, ২১ মার্চ, ২০২২
  • ১১৭৩ পড়া হয়েছে

দেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করতে কাজ করছে সরকার

– পরিবেশমন্ত্রী

জুড়ী(মৌলভীবাজার), ১৯ ফেব্রুয়ারি

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন বলেছেন, ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্রে পরিণত করতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার দিনরাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, সদ্য স্বাধীন দেশকে সোনার বাংলায় পরিণত করতে বঙ্গবন্ধু অনেক কষ্ট এবং ত্যাগ স্বীকার করেছেন। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে আমাদের সবাইকে একযোগে কাজ করতে হবে।

শনিবার(১৯ ফেব্রুয়ারি) মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার রত্না চা বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ৩য় উপজেলা কাব ক্যাম্পুরী ও স্কাউট সমাবেশ উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে পরিবেশমন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, চলমান কাব ক্যাম্পুরী ও স্কাউট সমাবেশ শিক্ষার্থীদের প্রতিভার বিকাশ ঘটানোর একটি অনন্য সুযোগ। পাঁচ দিন ব্যাপী অনুষ্ঠানরত এ সমাবেশে শিক্ষার্থীরা নিজেদের জীবনের প্রয়োজনীয় অনেক কিছু শিখতে পারবে যা তাদেরকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠতে সহায়তা করবে। মন্ত্রী বলেন, বর্তমান ও ভবিষ্যত প্রজন্ম তাদের মেধা কাজে লাগিয়ে দেশকে উন্নত সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে গড়ে তুলবে।

বাংলাদেশ স্কাউটস জুড়ী উপজেলা শাখার সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার সোনিয়া সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ মোঈদ ফারুক। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা স্কাউটসের কমিশনার রিংকু রঞ্জন দাস এবং জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সঞ্জয় চক্রবর্তী প্রমুখ।

উল্লেখ্য, এর পূর্বে পরিবেশমন্ত্রী এক অনুষ্ঠানে জুড়ী উপজেলার আরএইচডি – সাগরনাল টি ফ্যাক্টরি রাস্তা উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। তথ্য সূত্র: দীপংকর বর, সিনিয়র তথ্য অফিসার, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT