1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
কুকুরের কামড়ে একদিনে আহত ২০জন - মুক্তকথা
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
মণিপুরি ভাষা দিবস, মরদেহ উদ্ধার, আটকে পড়া ট্রেন লাউয়াছড়ায়, পূঁজা নিয়ে এমপি’র সাথে বৈঠক, জলখাবার বাক্স ও বইথলি বিতরণ এবং বৃক্ষরূপন অবৈধ জাল আটক, বিএসসি নার্সিং-এ তাকিয়া, জলখাবার বাক্স ও বইথলি বিতরণ, বিজ্ঞান মেলা, এনসিপি’র পরিষদ ও গার্লস গাইডদের দীক্ষা মণিপুরি লিপি প্রশিক্ষণ, বিশ্ব পর্যটন দিবস, বাগান শ্রমিকদের বিক্ষোভ, সততা দোকানের উদ্বোধন ও এলাকাবাসীর প্রতিবাদ বিএসসি নার্সিংয়ের লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ তাকিয়া ও নতুন পূজা আহ্বায়ক সুজিত রায়। বিভাগের শ্রেষ্ঠ গুণী শিক্ষক লতিফা নিলুফার পাপড়ি। আগুনে ঘর পুড়ে ছাই, প্রবাসীর স্ত্রীর অভিযোগ, ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম, ভ্রাম্যমাণ আদালত ও আন্তর্জাতিক সাক্ষরতা। কারণ দর্শানোর বিজ্ঞপ্তি! কঠোর হওয়ার সতর্কবার্তা। তরুণীর আত্মহত্যা, মা সম্মাননা, ব্যবসায়ী সমিতির শপথ গ্রহণ, পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান ও সাপের বাচ্চা উদ্ধার। ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধা নিহত। ভ্রাম্যমাণ আদালতের ৯ প্রতিষ্ঠানকে জরিমানা। চার খুনসহ সকল হত্যা-ধর্ষনের বিচার ও গ্যাস-বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে গণতান্ত্রিক যুক্ত ফ্রন্ট মৌলভীবাজার জেলার বিক্ষোভ

কুকুরের কামড়ে একদিনে আহত ২০জন

বিশেষ বার্তাপরিবেশক
  • প্রকাশকাল : রবিবার, ২৫ জুন, ২০২৩
  • ৮৩১ পড়া হয়েছে

শ্রীমঙ্গলে কুকুরের কামড়ে একদিনে ২০জন আহত হয়েছে। কুকুরের কামড়ে আহতরা শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, রোববার ২৫ জুন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত শ্রীমঙ্গল উপজেলার বিভিন্ন স্থানে কুকুরের কামড়ে আহত হয়ে শিশুসহ ২০ জন নারী পুরুষ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

আহতরা হলেন শ্রীমঙ্গল শহরের মিশন রোডের আনোয়ার মিয়া(১৭), আব্দুৃর রেজা(৫০), আলামিন(৯), শহরতলীর জেটি রোডের পিউ রানী দেবনাথ(২১), মাস্টার পাড়ার অর্পিতা দেব(১৩), অমিত সাহা(৫৫), অঞ্জন দেব(৪৮), আরতী সাহা(৭২), বঙ্গবীর রোডের রাজু দেব পাল(৩৯), শাপলাবাগের আনিক(৯), কালিঘাট রোডের রুমেন আহমদ(৫), আনিক আহমদ(৯), শাহিবাগ আবাসিক এলাকার রিপু আক্তার(৬), শান্তিবাগ আবাসিক এলাকার আব্দুস সালাম(২৭), মীম আক্তার(৪), লালবাগ এলাকার মুজিব মিয়া(৪৫), উত্তর ভাড়াউড়ার অঞ্জন সরকার(৩৫), শাহীবাগ এলাকার হারুনুর রশিদ(৩৭), সাতগাঁও ইউনিয়নের গোলাপপুর এলাকার জেহিল(১১)।

চিকিৎসা নেয়া ব্যক্তিরা জানান, রাস্তা দিয়ে হেটে যাওয়ার সময় হঠাৎ করে একটি কুকুর পথচারীকে কামড় দিচ্ছে। ওই কুকুরের মুখ দিয়ে লালা ঝরছিল।

রোববরার রাত সাড়ে ১১ টায় শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. অজন্তা দেবী বলেন, এ পর্যন্ত কুকুরের কামড়ে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২০ জন কুকুরের কামড়ে আহত হয়ে চিকিৎসা নিয়েছেন।

তিনি আরও বলেন, কুকুরের কামড়ে একদিনেই এত বেশি রোগী চিকিৎসা নিয়েছেন। আমরা আহত প্রত্যেককে বিনামূল্যে জলাতঙ্ক রোধে প্রতিষেধক টিকা দিয়েছি।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT