1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
কৃষকের ঘরে নবান্নের খুশী সাথে হালখাতা - মুক্তকথা
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সাংবাদিক হত্যার চেষ্টা, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও দুর্ধর্ষ চুরি। জেলা চা-শ্রমিক ফেডারেশনের বিক্ষোভ সমাবেশ ধরা পড়েছে ৩ ডাকাত, ২জনের কারাদণ্ড, ১৩লাখ টাকার ভারতীয় শাড়ী জব্দ, বালু জব্দ আর এক মাদক ব্যবসায়ী আটক চেয়ারম্যান বরাবর চা শ্রমিক ফেডারেশনের স্মারকলিপি, লাউয়াছড়া জাতীয় উদ্যান থেকে গাছচুরি, সভাপতি আনিস সম্পাদক সালেহ, রেবের এয়ারগান উদ্ধার ও শমসেরনগরে হামলায় আহত ১ ফুটবল ঐতিহ্যের পূর্ব-লণ্ডন ও বক্সি ইকবালকে নিয়ে প্রীতিসভা। সাইফুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী ও বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশনের দাবী। জেনেভায় জাতীয় শোকদিবস ফুটবল, সাংবাদিক পুত্রের সংবর্ধনা ও শঙ্খিনী সাপ উদ্ধার সীমান্তে বাংলাদেশী আটক, রাতে বাগান শ্রমিকদের উপর হামলা ও অন্যান্য ধর্ষণের জন্য ২জন আটক ও হত্যা মামলায় বাবার ফাঁসী

কৃষকের ঘরে নবান্নের খুশী সাথে হালখাতা

কমলগঞ্জ(মৌলভীবাজার) প্রতিনিধি
  • প্রকাশকাল : শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪
  • ৬২৪ পড়া হয়েছে

নবান্নের আমেজে কৃষকের হালখাতা

মৌলভীবাজারের কমলগঞ্জে ভিন্ন আমেজে কৃষকের হালখাতা(১৪৩১বাংলা) অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ ডিসেম্বর) দুপুর থেকে উপজেলার আদমপুর ইউনিয়নের সার ও কীটনাশক ব্যবসায়ী কৃষক আব্দুল মতিনের বাড়ির উঠোনে বিভিন্ন গ্রামের কৃষকরা জমায়েত হয়ে হয়ে ভূরিভোজে অংশগ্রহণ করেন।

এ সময় তারা আব্দুল মতিনের দোকানের বকেয়া টাকা পরিশোধ করেন। পরে ঘরে বানানো নতুন চালের বাহারি পিঠা দিয়ে তাদের আপ্যায়ন করা হয়। পাশাপাশি কৃষক মতিনের কন্ঠে চলে জারী গান, নবান্ন ও দেশের গান। নবান্নের আমেজে অন্য রকম এ হালখাতা অনুষ্ঠান ও কৃষক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডি,এম, সাদিক আল শাফিন।

কৃষক গোলাম রসুল ওলীর সভাপতিত্বে ও সাংবাদিক শাব্বির এলাহীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পাত্রখোলা চা বাগানের ব্যবস্থাপক দীপেন কুমার সিংহ, কমলগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সহ সভাপতি প্রনীত রঞ্জন দেবনাথ, সদস্য সচিব আহমেদুজ্জামান আলম, এগ্রোস্যাল লিমিটেডের সিনিয়র এক্সিকিউটিভ সেলস্ ওয়ারেস হোসেন রকি প্রমুখ। অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত করেন ক্বারি আব্দুস সালাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কৃষক আব্দুল মতিন ও সাদেক হোসেন।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT