1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
কে পাবেন আওয়ামীলীগের মনোনয়ন এখানে? - মুক্তকথা
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
শিরোনাম :
বিভাগের শ্রেষ্ঠ গুণী শিক্ষক লতিফা নিলুফার পাপড়ি। আগুনে ঘর পুড়ে ছাই, প্রবাসীর স্ত্রীর অভিযোগ, ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম, ভ্রাম্যমাণ আদালত ও আন্তর্জাতিক সাক্ষরতা। কারণ দর্শানোর বিজ্ঞপ্তি! কঠোর হওয়ার সতর্কবার্তা। তরুণীর আত্মহত্যা, মা সম্মাননা, ব্যবসায়ী সমিতির শপথ গ্রহণ, পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান ও সাপের বাচ্চা উদ্ধার। ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধা নিহত। ভ্রাম্যমাণ আদালতের ৯ প্রতিষ্ঠানকে জরিমানা। চার খুনসহ সকল হত্যা-ধর্ষনের বিচার ও গ্যাস-বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে গণতান্ত্রিক যুক্ত ফ্রন্ট মৌলভীবাজার জেলার বিক্ষোভ গুণীজন সংবর্ধনা, যুবকের আত্মহত্যা, টমটম চালকের মরদেহ উদ্ধার, মামলা আপোষের জন্য হুমকি-ধামকি ও আজীবনদাতার একাডেমি দেখা। সাংবাদিক হত্যার চেষ্টা, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও দুর্ধর্ষ চুরি। জেলা চা-শ্রমিক ফেডারেশনের বিক্ষোভ সমাবেশ ধরা পড়েছে ৩ ডাকাত, ২জনের কারাদণ্ড, ১৩লাখ টাকার ভারতীয় শাড়ী জব্দ, বালু জব্দ আর এক মাদক ব্যবসায়ী আটক

কে পাবেন আওয়ামীলীগের মনোনয়ন এখানে?

সংবাদদাতা
  • প্রকাশকাল : বৃহস্পতিবার, ১৫ নভেম্বর, ২০১৮
  • ২৪২৫ পড়া হয়েছে

মুক্তকথা সংবাদ।। নির্বাচন কমিশনের পক্ষ থেকে ভোটের দিনক্ষন পিছিয়ে আগামী ৩০শে ডিসেম্বর তারিখ বেঁধে দেয়া হয়েছে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের। কমিশনের এমন ঘোষণায় আগাম নির্বাচনকে সামনে রেখে মৌলভী বাজার-৩ আসনের মনোনয়ন প্রত্যাশীরা সেই থেকেই শহর ছেড়ে ঢাকার বারান্দা-অলি-গলি ঘুরছেন। দলের হাই কমান্ডে নিজেদের গ্রহনযোগ্যতা তুলে ধরতে একেবারে রাজধানীতে অবস্থান করে মনোনয়ন পত্র ক্রয় করেছেন এ আসনের প্রায় অর্ধ্ব ডজন নেতা বলে খবর ছড়িয়ে পড়েছে শহরের সর্বত্র। ফলে এখন নেতা শূণ্যতায় ভুগছে পর্যটনের গুরুত্বপূর্ণ জেলা শহর মৌলভীবাজার।
মৌলভীবাজার-৩(মৌলভীবাজার সদর ও রাজনগর) আসনে এ পর্যন্ত যারা মনোনয়ন পত্র ক্রয় করে জমা দিয়েছেন তারা হলেন, সাবেক সমাজকল্যামন্ত্রী সৈয়দ মহসীন আলীর স্ত্রী বর্তমান সাংসদ সৈয়দা সায়রা মহসীন, জেলা আওয়ামীলীগের সভাপতি নেছার আহমদ, সাবেক ব্রিটিশ কাউন্সিলর, বিশিষ্ট শিক্ষানুরাগী, শিল্পপতি এম.এ.রহিম(সি.আই.পি), জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও মৌলভীবাজার চেম্বারের সভাপতি মোঃ কামাল হোসেন, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ভিপি আব্দুল মালেক তরফদার শোয়েব, আ’লীগ নেতা সাইফুর রহমান বাবুল, প্রয়াত সমাজকল্যাণ মন্ত্রীর ছোট ভাই সৈয়দ লিয়াকত আলী ও স্বেচ্ছা- সেবকলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সুব্রত পুরকায়স্থ।
এদিকে নির্বাচনকে ঘিরে মৌলভীবাজার শহরের রাজনৈতিক অঙ্গনসহ সাধারণ মানুষের মধ্যে নানা কৌতুহল ঘোরপাক খাচ্ছে। হোটেল-রেস্তোরা, অলিতে-গলিতে, গ্রামে-গঞ্জে একই আলোচনা, কার ভাগ্যে সিঁকে ছিড়বে! মূল কথা, আ’লীগ থেকে কে পাবেন দলীয় মনোনয়ন। মুক্তকথার পক্ষ থেকে বিভিন্ন মনোনয়ন প্রত্যাশীদের সাথে মুঠোফোনে আলাপ করলে নিজেরা সকলেই দলীয় টিকেট পাবার আশা ব্যক্ত করেন। সৈয়দা সায়রা মহসীন এমপি মুঠোফোনে সকল মানুষের দোয়া/আশির্বাদ নিয়ে মনোনয়ন পত্র জমা দিয়েছেন বলে জানান। এম এ রহিম(সিআইপি) বলেন, মনোনয়নপত্র কিনে জমা দিয়েছি। এ ছাড়াও আরো কয়েকজন মনোনয়নপত্র ক্রয় করেছেন বলে আমাদের জানান।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT