1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
কোভিড-১৯ টিকা নিবন্ধন ক্যাম্পেইন ও তথ্য অধিকার ২০০৯ এর পরিচিতি সভা - মুক্তকথা
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
শিরোনাম :
মণিপুরি লিপি প্রশিক্ষণ, বিশ্ব পর্যটন দিবস, বাগান শ্রমিকদের বিক্ষোভ, সততা দোকানের উদ্বোধন ও এলাকাবাসীর প্রতিবাদ বিএসসি নার্সিংয়ের লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ তাকিয়া ও নতুন পূজা আহ্বায়ক সুজিত রায়। বিভাগের শ্রেষ্ঠ গুণী শিক্ষক লতিফা নিলুফার পাপড়ি। আগুনে ঘর পুড়ে ছাই, প্রবাসীর স্ত্রীর অভিযোগ, ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম, ভ্রাম্যমাণ আদালত ও আন্তর্জাতিক সাক্ষরতা। কারণ দর্শানোর বিজ্ঞপ্তি! কঠোর হওয়ার সতর্কবার্তা। তরুণীর আত্মহত্যা, মা সম্মাননা, ব্যবসায়ী সমিতির শপথ গ্রহণ, পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান ও সাপের বাচ্চা উদ্ধার। ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধা নিহত। ভ্রাম্যমাণ আদালতের ৯ প্রতিষ্ঠানকে জরিমানা। চার খুনসহ সকল হত্যা-ধর্ষনের বিচার ও গ্যাস-বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে গণতান্ত্রিক যুক্ত ফ্রন্ট মৌলভীবাজার জেলার বিক্ষোভ গুণীজন সংবর্ধনা, যুবকের আত্মহত্যা, টমটম চালকের মরদেহ উদ্ধার, মামলা আপোষের জন্য হুমকি-ধামকি ও আজীবনদাতার একাডেমি দেখা। সাংবাদিক হত্যার চেষ্টা, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও দুর্ধর্ষ চুরি।

কোভিড-১৯ টিকা নিবন্ধন ক্যাম্পেইন ও তথ্য অধিকার ২০০৯ এর পরিচিতি সভা

শ্রীমঙ্গল প্রতিনিধি॥
  • প্রকাশকাল : রবিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২১
  • ৬৮৮ পড়া হয়েছে

শ্রীমঙ্গল কালিঘাট চা বাগানের কোভিড-১৯ টিকা নিবন্ধন ক্যাম্পেইন ও তথ্য অধিকার ২০০৯ এর পরিচিতি সভা অনুষ্ঠিত

“দুর্নীতির বিরুদ্ধে একসাথে” এই শ্লোগান মৌলভীবাজারের শ্রীমঙ্গল কালিঘাট চা বাগানের চা শ্রমিকদের জন্য বিনামূল্যে কোভিড-১৯ টিকা নিবন্ধন ক্যাম্পেইন ও তথ্য অধিকার বিষয়ে পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল রবিবার সকাল সাড়ে ১০ টায় কালিঘাট ইউনিয়নের কালিঘাট বাজার ও দুর্গা মন্দির এলাকায় এ ক্যাম্পেইনের উদ্বোধন করেন শ্রীমঙ্গল স্বাস্থ্য কমপ্লেক্স-এর আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার সাদ আহমদ।

সচেতন নাগরিক কমিটি(সনাক), টিআইবি, শ্রীমঙ্গল এর সহযোগিতায় ও ইয়েস গ্রুপ শ্রীমঙ্গল এর আয়োজনে সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সনাক শ্রীমঙ্গল সভাপতি দ্বীপেন্দ্র ভট্টাচার্য। টিআইটি এরিয়া কোঅর্ডিনেটর পারভেজ কৈরী এর সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন ইয়েস গ্রুপের আহবায়ক সনাক সদস্য জিডিসন প্রধান সুচিয়াং, স্বজন সদস্য সৈয়দ ছায়েদ আহমদ, স্থানীয় ইউপি সদস্য মো: সামছুল হক ও পরিতোষ একাডেমীর পরিচালক পরিতোষ তার্তীসহ ইসেস গ্রুপের সদস্যরা।

পরে বাজারের পরিতোষ একাডেমী হল রুমে ইয়েস গ্রুপ আয়োজনে তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ে পরিচিতি সভা উদ্ভোধন করেন সনাক শ্রীমঙ্গল সভাপতি দ্বীপেন্দ্র ভট্টাচার্য।

টিআইটি এরিয়া কোঅর্ডিনেটর পারভেজ কৈরী এর সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন ইয়েস গ্রুপের আহবায়ক সনাক সদস্য জিডিসন প্রধান সুচিয়াং, স্বজন সদস্য সৈয়দ ছায়েদ আহমদ, স্থানীয় ইউপি সদস্য মো: সামছুল হক। পরে টিআইটি এরিয়া কোঅর্ডিনেটর পারভেজ কৈরী তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ে প্রজেক্টারের মাধ্যমে এর পরিচিতি তুলে ধরেন। পরিচিতি সভায় পরিতোষ একাডেমীর পরিচালক পরিতোষ তার্তীসহ প্রায় অর্ধশত এর উপরে শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT