1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
কৌশলে আওয়ামীলীগের জামাতিকরণ চলছে! - মুক্তকথা
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
শিরোনাম :
পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের রাজনীতি ও অন্তর্বর্তীকালীন সংকটের রূপরেখা দুর্গোৎসব ছড়ালো ভালোবাসার আলো : উৎসবে বস্ত্র বিতরণ। পূজা মণ্ডপে মন্ত্রী আরিফুল, সড়কের ব্যাপক গাছ চুরি, বাগান শ্রমিকদের মানববন্ধন ও বিক্ষোভ; বিষ প্রয়োগে লক্ষ টাকার ক্ষতি। প্রখ্যাত ফুটবলখেলোড়ী , মাহি উদ্দিন সেলিমকে সংবর্ধনা শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত, শিশুর মৃত্যু, নদীতে বিষ দিয়ে মাছ নিধন, ‘হিউম্যান রাইজ-‘এর নিজস্ব অফিস নির্মাণ ও হৃদরোগে মৃত্যু। তড়িঘড়ি করে ১৩৪টি হাসপাতাল ও ডায়াগনস্টিককে অনুমোদন। পালিত হলো বর্ণবাদ ও স্বৈরাচার বিরোধী আন্দোলনের ৯০ বছর। একটি নার্সারী পুঞ্জির ৮হাজার পানগাছ দুর্বৃত্তরা কেটে দিয়েছে। খেলাধুলা এখন পেশা, আদিবা ও অন্বেষা শ্রেষ্ট ২ ক্ষুদে গবেষক, বইপড়া উৎসব ও শ্রমিকনেতা মফিজআলী, পূঁজা উপলক্ষ্যে আইনশৃঙ্খলা সভা, গরুচুরি, অনিয়মের জন্য জরিমানা, জমিনিয়ে বিরোধের শেষে।

কৌশলে আওয়ামীলীগের জামাতিকরণ চলছে!

সংবাদদাতা
  • প্রকাশকাল : মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০১৬
  • ৬৭৫ পড়া হয়েছে

a2c63df6cdded4efac38833a29e413dc-16ঢাকা: মঙ্গলবার, ২০শে অগ্রহায়ণ ১৪২৩।।  নাটোরের সিংড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি নির্বাচিত হয়েছেন পৌর জামায়াতে ইসলামীর আমির রওশন আলীর ছেলে খালিদ হাসান। খালিদের অবশ্য আরেকটি পরিচয় আছে। তিনি স্থানীয় সাংসদ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের ভাগ্নে। এমনি একটি খবর প্রকাশ করেছে অনলাইন দৈনিক জাগরণ।

গত শনিবার নাটোরের সিংড়ায় তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন ও সাংগঠনিক সম্পাদক শরিফুল হাসানের উপস্থিতিতে সম্মেলনে নতুন কমিটি নির্বাচন করা হয়। নতুন কমিটিতে জামায়াত নেতার ছেলে খালিদ ছাত্রলীগ সভাপতি হওয়ায় নাটোরজুড়ে চলছে ব্যাপক আলোচনা সমালোচনা।

সিংড়ার এক ছাত্রলীগ কর্মী নাম প্রকাশ না করার শর্তে জানান, জামায়াতের বড় একজন নেতার ছেলেকে উপজেলা ছাত্রলীগের সর্বোচ্চ পদে বসানো ঠিক হয়নি। আওয়ামী লীগের একজন প্রভাবশালী নেতার ভাগনে হওয়াটাই তার বড় যোগ্যতা হিসেবে দেখা হয়েছে। কারণ, এটা নিয়ে প্রকাশ্যে সমালোচনা করার সাহস কারও নেই। তাই সবাই মুখ বুঁজে সহ্য করছে।

স্থানীয় ছাত্রলীগের কয়েকজন কর্মী জানান, স্থানীয় রাজনীতিতে খালিদ হাসান তেমন একটা সক্রিয় ছিলেন না। প্রতিমন্ত্রীর ভাগনে হিসেবে বেশি পরিচিত ছিলেন। কিছুদিন তিনি প্রতিমন্ত্রীর সহকারী একান্ত সচিব (এপিএস) হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এভাবে যদি চলতে থাকে মানুষ একসময় রাজনীতি থেকে আস্থা হারিয়ে ফেলবে। একই সাথে এ পথে আওয়ামী লীগকে অতি সহজে জামাতিকরণের কাজ সম্পন্ন করতে সহজ হবে।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT