1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
খাস জলাশয় দখল নিয়ে ১জন নিহত ও আহত ৫০জন - মুক্তকথা
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
প্রখ্যাত ফুটবলখেলোড়ী , মাহি উদ্দিন সেলিমকে সংবর্ধনা শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত, শিশুর মৃত্যু, নদীতে বিষ দিয়ে মাছ নিধন, ‘হিউম্যান রাইজ-‘এর নিজস্ব অফিস নির্মাণ ও হৃদরোগে মৃত্যু। তড়িঘড়ি করে ১৩৪টি হাসপাতাল ও ডায়াগনস্টিককে অনুমোদন। পালিত হলো বর্ণবাদ ও স্বৈরাচার বিরোধী আন্দোলনের ৯০ বছর। একটি নার্সারী পুঞ্জির ৮হাজার পানগাছ দুর্বৃত্তরা কেটে দিয়েছে। খেলাধুলা এখন পেশা, আদিবা ও অন্বেষা শ্রেষ্ট ২ ক্ষুদে গবেষক, বইপড়া উৎসব ও শ্রমিকনেতা মফিজআলী, পূঁজা উপলক্ষ্যে আইনশৃঙ্খলা সভা, গরুচুরি, অনিয়মের জন্য জরিমানা, জমিনিয়ে বিরোধের শেষে। শেখ হাসিনা- দেশে ফিরে আসার সম্ভাবনা ও আইনী সমস্যা(২)… মণিপুরি ভাষা দিবস, মরদেহ উদ্ধার, আটকে পড়া ট্রেন লাউয়াছড়ায়, পূঁজা নিয়ে এমপি’র সাথে বৈঠক, জলখাবার বাক্স ও বইথলি বিতরণ এবং বৃক্ষরূপন অবৈধ জাল আটক, বিএসসি নার্সিং-এ তাকিয়া, জলখাবার বাক্স ও বইথলি বিতরণ, বিজ্ঞান মেলা, এনসিপি’র পরিষদ ও গার্লস গাইডদের দীক্ষা

খাস জলাশয় দখল নিয়ে ১জন নিহত ও আহত ৫০জন

সংবাদদাতা
  • প্রকাশকাল : সোমবার, ২৯ জুলাই, ২০২৪
  • ৫০১ পড়া হয়েছে

খাস জলাশয় দখলকে কেন্দ্র করে

দু’পক্ষে রক্তক্ষয়ী সংঘর্ষে

নিহত-১ আহত ৫০

মৌলভীবাজার সদর উপজেলার খলিলপুর ইউনিয়নে সরকারি খাস জলাশয় দখলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে ১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৫০ জন। ঘটনাটি ঘটেছে উপজেলা পূর্ব খলিলপুর ও মনূমুখ ইউনিয়নের মধ্যবর্তী পূর্ব লামুয়া(কর্মদপুর) গ্রামে।

স্থানীয় ও পুলিশ সূত্র জানা যায়, জলাশয় দখল সংক্রান্ত জের ধরে ওই গ্রামের এমদাদুল হক লেফাস ও আনর মিয়া গ্রুপের মধ্যে গেল শনিবার রাতে তুমুল মারামারি হয়। রাতের ঘটনাটি কোনরকম স্থানীয়রা সামলে নিলেও রোববার ভোর ৬টা থেকে আবার উভয় পক্ষের মধ্যে প্রায় দুই ঘন্টা ব্যাপী সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় ঘর-বাড়ি ভাংচুরের ঘটনা ঘটে। এমন রক্তক্ষয়ী সংঘর্ষে লোহার রড, ধাড়ালো বাঁশ ও বন্দুক ব্যবহার করা হয়। দীর্ঘ লড়াই শেষে হাসপাতালে নেবার পথে এমদাদুল হক লেফাস গ্রুপের নোমান মিয়া(২৮) মারা যান।

আহতদের মধ্যে গুরতর জখম এমদাদুল হক লেফাসকে জরুরি চিকিৎসা দিতে রোববার সকালে ঢাকায় পাঠানো হয়েছে। অন্যান্য আহতের স্থানীয় ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল, মৌলভীবাজার ও সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাপাতালে পাঠানো হয়েছে। আহতরা হলেন, মুকিত মিয়া (৪৫), মহসীন (৩০), আকবর (৩৫), ছফি মিয়া (৫০), রব্বান মিয়া (৫৫), মিছিল (৩৫), লেফাস মিয়া-২ (৬০), জাবেদ মিয়া (২৮), আকমান (৩০)।

এছাড়াও অন্যান্য আহতদের নাম ও তাদের অবস্থা কেমন সেটি এ প্রতিবেদন লেখা পর্যন্ত পূর্ণাঙ্গ জানা যায়নি। স্থানীয় খলিলপুর ইউপি সদস্য মিলন মিয়া বলেন, প্রথম দফা মারামারির ঘটনার পর আমরা গত রাত ৩টা পর্যন্ত আপোষ-মিমাংশায় ব্যস্থ ছিলাম। কিন্তু উভয় পক্ষকে সমঝোতায় আনতে পারিনি। আরেক ইউপি সদস্য জুনাইদ আহমদ বলেন, সরকারি খাস জলাশয়ের প্রায় ১০ একর জমি নিয়ে তারা ঘন্টাব্যাপী রক্তক্ষয়ী সংঘর্ষে লিপ্ত ছিল। এসময় তারা বন্দুক, লোহার রড ও দাড়ালো বাঁশ ব্যবহার করেছে।

খলিলপুর ইউনিয়নের চেয়ারম্যান আবু মিয়া চৌধুরী বলেন, সরকারি খাস জমি নিয়ে পূর্ব খলিলপুর ও মনূমুখ ইউনিয়নের ওই গ্রামে দীর্ঘ সময় ধরে সংঘর্ষ চলে। হাসপাতালে নেবার সময় নোমান মিয়া নামের এক যুবক মারা গেছেন।

মৌলভীবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সারোয়ার আলম এ প্রতিবেদককে জানান, ওই এলাকায় মারামারির খবর পেয়ে আমি, সদর সার্কেল ও থানার ওসি ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে এনেছি। এখন গ্রাম শুন্য এলাকা। আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। ঠিক কি কারণে ঘটনাটি ঘটেছে জানতে চাইলে ওই এএসপি বলেন, ওখানে খাস জলাশয় ও কিছু মালিকানাধীন জমি রয়েছে। এগুলো নিয়ে আদালতে মামলাও চলছে। তবে পরিস্থিতি শান্ত রয়েছে।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT