1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
খুনের সাথে জড়িতদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন রাজনগরে - মুক্তকথা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
বিভাগের শ্রেষ্ঠ গুণী শিক্ষক লতিফা নিলুফার পাপড়ি। আগুনে ঘর পুড়ে ছাই, প্রবাসীর স্ত্রীর অভিযোগ, ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম, ভ্রাম্যমাণ আদালত ও আন্তর্জাতিক সাক্ষরতা। কারণ দর্শানোর বিজ্ঞপ্তি! কঠোর হওয়ার সতর্কবার্তা। তরুণীর আত্মহত্যা, মা সম্মাননা, ব্যবসায়ী সমিতির শপথ গ্রহণ, পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান ও সাপের বাচ্চা উদ্ধার। ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধা নিহত। ভ্রাম্যমাণ আদালতের ৯ প্রতিষ্ঠানকে জরিমানা। চার খুনসহ সকল হত্যা-ধর্ষনের বিচার ও গ্যাস-বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে গণতান্ত্রিক যুক্ত ফ্রন্ট মৌলভীবাজার জেলার বিক্ষোভ গুণীজন সংবর্ধনা, যুবকের আত্মহত্যা, টমটম চালকের মরদেহ উদ্ধার, মামলা আপোষের জন্য হুমকি-ধামকি ও আজীবনদাতার একাডেমি দেখা। সাংবাদিক হত্যার চেষ্টা, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও দুর্ধর্ষ চুরি। জেলা চা-শ্রমিক ফেডারেশনের বিক্ষোভ সমাবেশ ধরা পড়েছে ৩ ডাকাত, ২জনের কারাদণ্ড, ১৩লাখ টাকার ভারতীয় শাড়ী জব্দ, বালু জব্দ আর এক মাদক ব্যবসায়ী আটক

খুনের সাথে জড়িতদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন রাজনগরে

মৌলভীবাজার প্রতিনিধি॥
  • প্রকাশকাল : শুক্রবার, ২৬ মার্চ, ২০২১
  • ৬৯৯ পড়া হয়েছে

মুক্তকথা সংবাদকক্ষ॥ মৌলভীবাজারের রাজনগর উপজেলায় ব্যবসায়ী লক্ষণ পাল খুনের সাথে জড়িতদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে শুক্রবার বিকালে উপজেলার আজাদের বাজারের ব্যবসায়ী সমিতি এক মানববন্ধন করে।
মানববন্ধনে বক্তব্য রাখেন আজাদের বাজার ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি আজমল মিয়া, আবুল কালাম আজাদ, রাজনগর উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান(রমজান), বাজার মালিক সমিতির পক্ষে আম্বর মিয়া, বিমল ধর, সাবেক ইউপি সদস্য মো. নুরুজ মিয়া, অঞ্জন কুমার দেব, বাজার কমিটির সাধারণ সম্পাদক আব্দুল হাসিম ও অচিন্ত্য কুমার ভট্টাচার্য।
মানববন্ধনে বক্তারা লক্ষন পালের খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

উল্লেখ্য, শ্রীমঙ্গল শহরের সেন্ট্রাল রোডের ব্যবসায়ী লক্ষণ পাল প্রতি শুক্রবারের ন্যায় রাজনগর উপজেলার বিভিন্ন ব্যবসায়ীর কাছ থেকে পাওনা টাকা আদায় করতে যান ১২ মার্চ। ওই দিন রাত সাড়ে ১০ টার দিকে পাঁচগাঁও ইউনিয়নের আজাদের বাজার এলাকার বিকাশ ভট নামের এক ব্যবসায়ী সর্বশেষ তাকে মৌলভীবাজারের একটি সিএনজি অটোরিক্সায় তুলে দেন। পরে রাত সাড়ে ১২ টার দিকে একজন সিএনজি অটোরিক্সা চালক উপজেলার কর্ণিগ্রামে সড়কের পাশে তার মৃতদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহটি উদ্ধার করে। নিহত লক্ষণ পাল হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার মোড়াকড়ি গ্রামের মৃত মনোরঞ্জন পালের ছোট ছেলে।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT