1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
চেয়ারম্যান বাড়ীর উদ্যোগে কিশোর বলখেলা প্রতিযোগীতা - মুক্তকথা
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
শিরোনাম :
প্রখ্যাত ফুটবলখেলোড়ী , মাহি উদ্দিন সেলিমকে সংবর্ধনা শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত, শিশুর মৃত্যু, নদীতে বিষ দিয়ে মাছ নিধন, ‘হিউম্যান রাইজ-‘এর নিজস্ব অফিস নির্মাণ ও হৃদরোগে মৃত্যু। তড়িঘড়ি করে ১৩৪টি হাসপাতাল ও ডায়াগনস্টিককে অনুমোদন। পালিত হলো বর্ণবাদ ও স্বৈরাচার বিরোধী আন্দোলনের ৯০ বছর। একটি নার্সারী পুঞ্জির ৮হাজার পানগাছ দুর্বৃত্তরা কেটে দিয়েছে। খেলাধুলা এখন পেশা, আদিবা ও অন্বেষা শ্রেষ্ট ২ ক্ষুদে গবেষক, বইপড়া উৎসব ও শ্রমিকনেতা মফিজআলী, পূঁজা উপলক্ষ্যে আইনশৃঙ্খলা সভা, গরুচুরি, অনিয়মের জন্য জরিমানা, জমিনিয়ে বিরোধের শেষে। শেখ হাসিনা- দেশে ফিরে আসার সম্ভাবনা ও আইনী সমস্যা(২)… মণিপুরি ভাষা দিবস, মরদেহ উদ্ধার, আটকে পড়া ট্রেন লাউয়াছড়ায়, পূঁজা নিয়ে এমপি’র সাথে বৈঠক, জলখাবার বাক্স ও বইথলি বিতরণ এবং বৃক্ষরূপন অবৈধ জাল আটক, বিএসসি নার্সিং-এ তাকিয়া, জলখাবার বাক্স ও বইথলি বিতরণ, বিজ্ঞান মেলা, এনসিপি’র পরিষদ ও গার্লস গাইডদের দীক্ষা

চেয়ারম্যান বাড়ীর উদ্যোগে কিশোর বলখেলা প্রতিযোগীতা

শ্রীমঙ্গল প্রতিনিধি॥
  • প্রকাশকাল : শনিবার, ৬ নভেম্বর, ২০২১
  • ১২৮৬ পড়া হয়েছে
শ্রীমঙ্গল (মৌলভীবাজার),৬ নভেম্বর ২০২১ খ্রি

মানুষিক বিকাশ, যুবসমাজকে মাদক ও মোবাইল ফোনের আসক্তি থেকে রক্ষার উদ্দেশ্যে মৌলভীবাজারের ইউসুফ নগর(রাতগাঁও) চেয়ারম্যান বাড়ীর উদ্যোগে শুরু হয়েছে কিশোর বলখেলা প্রতিযোগীতা(মিনিবার ফুটবল টুনামেন্ট)।

শুক্রবার বিকেল ৪টায় এই প্রতিযোগীতার উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা ক্রীড়া কর্মকর্তা মোঃ মাজহারুল মজিদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইএসডিপি(বিডা) মৌলভীবাজার জেলা সমন্বয়ক মোঃ নিয়াজ মোর্শেদ।

এসময় আরো উপস্থিত ছিলেন সলিউশন পার্কের চেয়ারম্যান হাম্মাদ রুমেল, কামরান হুসেন, আরিফুল ইসলাম জাকারিয়া, মুহিবুর রহমান তালুকদার প্রমুখ। খেলায় নকআউট ভিত্তিতে সর্বমোট ৩২ টি টিমের সমন্বয়ে এ খেলা শুরু হয়।
সৌরভ ইসলামের পরিচালনায় উদ্বোধনী খেলায় জিহাদ ফাইটার্স উত্তর মোলায়েম ক্লাব ট্রাইবেকারের মাধ্যমে ২-১ গোলে সবুজবাংলা নবীগঞ্জ স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা ক্রীড়া কর্মকর্তা মোঃ মাজহারুল মজিদ বলেন, যুবসমাজকে খেলাধুলায় উদ্বুদ্ধ করার জন্য যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে হবে। এ কাজে খেলাধুলার প্রতি ভালবাসা জন্মাতে এ ধরনের আয়োজন খুবই প্রয়োজন।
ইএসডিপি জেলা সমন্বয়ক নিয়াজ মোর্শেদ বলেন, প্রত্যেকটা তরুণের বিকাশের জন্য আলাদা কোনো বিকল্প নেই, মানসিক প্রশান্তি ও খারাপ কাজ থেকে বিরত থাকার জন্য যুবসমাজকে খেলাধুলার প্রতি মনোনিবেশ করা দরকার, এই টুর্নামেন্টের মাধ্যমে বাংলার গ্রাম অঞ্চলের হারিয়ে যাওয়া ফুটবলের ঐতিহ্য ফিরে আসবে।

সবশেষে এত সুন্দর আয়োজন করার জন্য এই টুর্নামেন্টের আয়োজন কারীদের ধন্যবাদ জানানো হয়।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT