1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
চৈত্রঘাটের ধলাই নদীর সেতুতে ধ্বস - মুক্তকথা
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
শিরোনাম :
ধরা পড়েছে ৩ ডাকাত, ২জনের কারাদণ্ড, ১৩লাখ টাকার ভারতীয় শাড়ী জব্দ, বালু জব্দ আর এক মাদক ব্যবসায়ী আটক চেয়ারম্যান বরাবর চা শ্রমিক ফেডারেশনের স্মারকলিপি, লাউয়াছড়া জাতীয় উদ্যান থেকে গাছচুরি, সভাপতি আনিস সম্পাদক সালেহ, রেবের এয়ারগান উদ্ধার ও শমসেরনগরে হামলায় আহত ১ ফুটবল ঐতিহ্যের পূর্ব-লণ্ডন ও বক্সি ইকবালকে নিয়ে প্রীতিসভা। সাইফুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী ও বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশনের দাবী। জেনেভায় জাতীয় শোকদিবস ফুটবল, সাংবাদিক পুত্রের সংবর্ধনা ও শঙ্খিনী সাপ উদ্ধার সীমান্তে বাংলাদেশী আটক, রাতে বাগান শ্রমিকদের উপর হামলা ও অন্যান্য ধর্ষণের জন্য ২জন আটক ও হত্যা মামলায় বাবার ফাঁসী আলাউর রহমান আর নেই। শ্রীমঙ্গলের কৃতিসন্তান মুহিত

চৈত্রঘাটের ধলাই নদীর সেতুতে ধ্বস

কমলগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশকাল : বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ৫৮৮ পড়া হয়েছে

কমলগঞ্জ-মৌলভীবাজার সড়কে সরাসরি যান চলাচল বন্ধ

মৌলভীবাজার-শমশেরনগর-চাতলাপুর চেকপোস্ট সড়কের ১০ কিলোমিটারে অবস্থিত কমলগঞ্জ উপজেলার চৈত্রঘাট এলাকায় ধলাই নদীর উপর ক্ষতিগ্রস্ত সেতুটির মধ্যবর্তী পিলার আকস্মিকভাবে দেবে গত মঙ্গলবার সন্ধ্যা থেকে মৌলভীবাজার-শমশেরনগর-চাতলাপুর চেকপোস্ট সড়কে সরাসরি যানবাহন চলাচল বন্ধ করে দিয়েছে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ।

গত মঙ্গলবার সন্ধ্যায় সওজ মৌলভীবাজারের নির্বাহী প্রকৌশলী মো. জিয়া উদ্দিন স্বাক্ষরিত জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সংশ্লিষ্ট সবাইকে বিকল্প সড়ক হিসেবে মুন্সীজাবাজার-মৃর্ত্তিঙ্গা চা বাগান-ভৈরববাজার সড়ক ব্যবহারের অনুরোধ জানানো হয়েছে। যান চলাচল নিষিদ্ধ সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তির অনুলিপি বিভিন্ন দপ্তরে পাঠানো হয়েছে।

চৈত্রঘাট এলাকায় ক্ষতিগ্রস্ত ধলাই সেতুর মধ্যবর্তী পিলার দেবে যাওয়ার ঘটনায় প্রতিনিয়ত ড্রেজার মেশিন দিয়ে সেতুর কাছ থেকে নদীর বালু উত্তোলন করাকে দায়ী করছেন স্থানীয়রা। এ সেতু দিয়ে যান চলাচল বন্ধ করায় ভোগান্তিতে পড়েছেন কমলগঞ্জ, কুলাউড়া ও রাজনগর উপজেলার বাসিন্দাসহ কয়েক হাজার মানুষ। কমলগঞ্জ থেকে জেলা সদর মৌলভীবাজার যাতায়াতের এটিই সরাসরি সড়ক।

সরাসরি যোগাযোগ বন্ধ হওয়ায় অফিসগামী লোকজন, শিক্ষার্থী, আইনজীবী, ব্যবসায়ীসহ সর্বস্তরের মানুষকে বিকল্প পথে বেশ কয়েক কিলোমিটার ঘুরে কালেঙ্গা হয়ে মৌলভীবাজার যেতে হচ্ছে। এতে অতিরিক্ত সময় ও ভাড়া গুনতে হচ্ছে।

উল্লেখ্য, প্রায় আট মাস আগে মৌলভীবাজার-শমশেরনগর-চাতলাপুর চেকপোস্ট সড়কের চৈত্রঘাট এলাকায় ধলাই সেতু এলাকায় প্রতিরক্ষা বাঁধ দেবে সঙ্গে সঙ্গে পাকা আরসিসি খুঁটি দেবে যায়। এরপর সওজ পরপর দুইবার এ পথে যানবাহন বন্ধ রেখে ক্ষতিগ্রস্ত এলাকায় একটি বেইলি সেতু স্থাপন করা হয়েছিল। অতিরিক্ত যানবাহন চলাচলে ও সেতুর খুব কাছ থেকে বালু উত্তোলন করায় এখন আবার সেতুর খুঁঁটি দেবে গেছে।

সওজ মৌলভীবাজারের নির্বাহী প্রকৌশলী মো. জিয়া উদ্দিন বলেন, সেতুটি অনেক পুরাতন। এর আগে হঠাৎ করে মাটি ধসে যাওয়ার কারণে সেতুর অ্যাপ্রোচ মেরামত করা হয়। গত মঙ্গলবার হঠাৎ সেতুটির মধ্যবর্তী পিলার আকস্মিকভাবে দেবে যায়।

তাই জরুরি ভিত্তিতে এ সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচল বন্ধ রেখে সংস্কার কাজের উদ্যোগ নেয়া হয়েছে। তাই আপাতত সকল প্রকার যানবাহনকে বিকল্প পথে চলাচল করতে নির্দেশ দেওয়া হয়েছে।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT