1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
জাতির জীবনে দ্বিতীয় কলঙ্কজনক অধ্যায় - মুক্তকথা
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের রাজনীতি ও অন্তর্বর্তীকালীন সংকটের রূপরেখা দুর্গোৎসব ছড়ালো ভালোবাসার আলো : উৎসবে বস্ত্র বিতরণ। পূজা মণ্ডপে মন্ত্রী আরিফুল, সড়কের ব্যাপক গাছ চুরি, বাগান শ্রমিকদের মানববন্ধন ও বিক্ষোভ; বিষ প্রয়োগে লক্ষ টাকার ক্ষতি। প্রখ্যাত ফুটবলখেলোড়ী , মাহি উদ্দিন সেলিমকে সংবর্ধনা শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত, শিশুর মৃত্যু, নদীতে বিষ দিয়ে মাছ নিধন, ‘হিউম্যান রাইজ-‘এর নিজস্ব অফিস নির্মাণ ও হৃদরোগে মৃত্যু। তড়িঘড়ি করে ১৩৪টি হাসপাতাল ও ডায়াগনস্টিককে অনুমোদন। পালিত হলো বর্ণবাদ ও স্বৈরাচার বিরোধী আন্দোলনের ৯০ বছর। একটি নার্সারী পুঞ্জির ৮হাজার পানগাছ দুর্বৃত্তরা কেটে দিয়েছে। খেলাধুলা এখন পেশা, আদিবা ও অন্বেষা শ্রেষ্ট ২ ক্ষুদে গবেষক, বইপড়া উৎসব ও শ্রমিকনেতা মফিজআলী, পূঁজা উপলক্ষ্যে আইনশৃঙ্খলা সভা, গরুচুরি, অনিয়মের জন্য জরিমানা, জমিনিয়ে বিরোধের শেষে।

জাতির জীবনে দ্বিতীয় কলঙ্কজনক অধ্যায়

সংবাদদাতা
  • প্রকাশকাল : মঙ্গলবার, ৮ নভেম্বর, ২০১৬
  • ৬০৯ পড়া হয়েছে

thumbnail_Kamalgonj 3 November
একাত্তরের যুদ্ধাপরাধীদের বিচার সম্পন্ন করে দেশকে কলঙ্কমুক্ত করা হবে।
ষড়যন্ত্রকারীদের উদ্দেশ্য সফল হবেনা।

-অধ্যাপক রফিকুর রহমান

মৌলভীবাজার দফতর থেকে: মঙ্গলবার, ৮ই নভেম্বর ২০১৬।। বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের নবনির্বাচিত সদস্য, কমলগঞ্জ উপজেলা চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক রফিকুর রহমান বলেছেন, জেল হত্যা দিবস বাঙালি জাতির জীবনে দ্বিতীয় কলঙ্কজনক অধ্যায়। তিনি বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর জাতীয় চার নেতাকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে নিমর্মভাবে হত্যা করা হয়। ষড়যন্ত্রকারীদের উদ্দেশ্য ছিল মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে নিশ্চিহ্ন করা। কিন্তু ষড়যন্ত্রকারীদের উদ্দেশ্য সফল হয়নি। দেশের আপমর জনসাধারণকে সাথে নিয়ে বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির পিতার অসমাপ্ত স্বপ্নকে বাস্তবে রূপ দিতে দৃঢ় প্রত্যয়ে দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছেন উল্লেখ করে তিনি আরও বলেন, একাত্তরের যুদ্ধাপরাধীদের বিচার সম্পন্ন করে দেশকে কলঙ্কমুক্ত করা হবে। বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার আত্মস্বীকৃত খুনীদের দেশে ফিরিয়ে এনে ১৪ দল ক্ষমতায় থাকাকালীন সময়ের মধ্যেই বিচারের রায় কার্যকর করতে এ সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

অধ্যাপক রফিকুর রহমান বৃহস্পতিবার সন্ধ্যায় ভানুগাছ চৌমুহনা চত্বরে কমলগঞ্জ উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগ কর্তৃক জেল হত্যা দিবস উপলক্ষে আয়োজিত এক বিরাট আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতাকালে একথাগুলো বলেন।

কমলগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি এম, মোসাদ্দেক আহমেদ মানিকের সভাপতিত্বে ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোশাহীদ আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সিদ্দেক আলী, রহিমপুর ইউপি চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুল, কমলগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মুনিম তরফদার, আওয়ামীলীগ নেতা আছলম ইকবাল মিলন, সুলেমান মিয়া, বদরুল আলম জেনার, উপজেলা যুবলীগ সভাপতি আনোয়ার হোসেন, সাংবাদিক শাব্বির এলাহী, যুবলীগ নেতা নারায়ণ মল্লিক সাগর, রঞ্জিত অধিকারী, উপজেলা ছাত্রলীগ সভাপতি মো. সানোয়ার হোসেন, উপজেলা ছাত্রলীগ সম্পাদক শাহেদুল আলম, কলেজ ছাত্রলীগ নেতা হামিম মাহমুদ প্রমুখ।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT