1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
জুয়ার সরঞ্জাম ও নগদ টাকাসহ ৭ জুয়ারি আটক - মুক্তকথা
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
শিরোনাম :
আগুনে ঘর পুড়ে ছাই, প্রবাসীর স্ত্রীর অভিযোগ, ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম, ভ্রাম্যমাণ আদালত ও আন্তর্জাতিক সাক্ষরতা। কারণ দর্শানোর বিজ্ঞপ্তি! কঠোর হওয়ার সতর্কবার্তা। তরুণীর আত্মহত্যা, মা সম্মাননা, ব্যবসায়ী সমিতির শপথ গ্রহণ, পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান ও সাপের বাচ্চা উদ্ধার। ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধা নিহত। ভ্রাম্যমাণ আদালতের ৯ প্রতিষ্ঠানকে জরিমানা। চার খুনসহ সকল হত্যা-ধর্ষনের বিচার ও গ্যাস-বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে গণতান্ত্রিক যুক্ত ফ্রন্ট মৌলভীবাজার জেলার বিক্ষোভ গুণীজন সংবর্ধনা, যুবকের আত্মহত্যা, টমটম চালকের মরদেহ উদ্ধার, মামলা আপোষের জন্য হুমকি-ধামকি ও আজীবনদাতার একাডেমি দেখা। সাংবাদিক হত্যার চেষ্টা, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও দুর্ধর্ষ চুরি। জেলা চা-শ্রমিক ফেডারেশনের বিক্ষোভ সমাবেশ ধরা পড়েছে ৩ ডাকাত, ২জনের কারাদণ্ড, ১৩লাখ টাকার ভারতীয় শাড়ী জব্দ, বালু জব্দ আর এক মাদক ব্যবসায়ী আটক চেয়ারম্যান বরাবর চা শ্রমিক ফেডারেশনের স্মারকলিপি, লাউয়াছড়া জাতীয় উদ্যান থেকে গাছচুরি, সভাপতি আনিস সম্পাদক সালেহ, রেবের এয়ারগান উদ্ধার ও শমসেরনগরে হামলায় আহত ১

জুয়ার সরঞ্জাম ও নগদ টাকাসহ ৭ জুয়ারি আটক

মৌলভীবাজার প্রতিনিধি
  • প্রকাশকাল : শুক্রবার, ১২ মে, ২০২৩
  • ১০৪৫ পড়া হয়েছে

মৌলভীবাজারের রাজনগর উপজেলা থেকে পুলিশের বিশেষ অভিযানে জুয়ার সরঞ্জাম ও নগদ টাকাসহ ৭ জুয়ারিকে আটক করেছে পুলিশ।

গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (১২ মে) দিবাগত রাত ৪টায় রাজনগর থানার এসআই মোহাম্মদ আজিজুল গাফফার, এসআই শওকত মাসুদ ভূঁইয়াসহ পুলিশের একটি বিশেষ টিম উপজেলার ফতেপুর ইউপির খেয়াঘাটবাজার সংলগ্ন বিলবাড়ীস্থ বোরহান উদ্দিন এর কাঠের ফার্নিচারের দোকানের ভিতর অভিযান পরিচালনা করে জুয়ারিদের আটক করে।

আটককৃতরা হলো- একই ইউনিয়নের বেড়কুড়ি গ্রামের লিখন মিয়া(৩০), কাইয়ুম উদ্দিন(৫০), আব্দুল হক(৪০), ইউনিয়নের শাহাপুর গ্রামের রমীজ মিয়া(৪৫), ইউনিয়নের হামিদপুর গ্রামের বোরহান উদ্দিন(৪৭), আরফিন আলী(৩৭) ও সিলেটের বিশ্বনাথ উপজেলার সৎপুর গ্রামের আবুল হোসেন(৩০)।

জেলা পুলিশ শুক্রবার রাতে এক প্রেসবিজ্ঞপ্তিতে জানায়, আটককৃত ব্যক্তিদের কাছ থেকে জুয়া খেলায় ব্যবহৃত এক বান্ডেল তাস(৫২টি) এবং নগদ ১ হাজার ৯০ টাকা জব্দ করা হয়। এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে রাজনগর থানায় ১৮৬৭ সালের জুয়া আইনে একটি মামলা রুজু করা হয়েছে।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT