1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
জেলা পরিষদ নির্বাচন ২০২২খ্রিঃ - মুক্তকথা
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০১:১৩ অপরাহ্ন
শিরোনাম :
শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ কথাসাহিত্যিক সৈয়দ ওয়ালীউল্লাহ ও তাঁর লালসালু সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট সমাবেশ সফলের আহ্বানে পথসভা মিথ্যা মামলা, জমি দখলের পাঁয়তারা, যুবদলের আহ্বায়ক বহিষ্কার, স্কুলছাত্রী অপহরণ ও উদ্ধার এবং অন্যায় স্থাপনা নির্মাণ বেগম মনোয়ারা ইলিয়াস আর নেই! ৪ জনের মৃত্যুদন্ড মবতন্ত্র ও মৌলবাদের উত্থান: উত্তরণের পথ ও বৃহত্তর জাতীয় ঐক্য পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের রাজনীতি ও অন্তর্বর্তীকালীন সংকটের রূপরেখা দুর্গোৎসব ছড়ালো ভালোবাসার আলো : উৎসবে বস্ত্র বিতরণ। পূজা মণ্ডপে মন্ত্রী আরিফুল, সড়কের ব্যাপক গাছ চুরি, বাগান শ্রমিকদের মানববন্ধন ও বিক্ষোভ; বিষ প্রয়োগে লক্ষ টাকার ক্ষতি।

জেলা পরিষদ নির্বাচন ২০২২খ্রিঃ

হুমায়ূন রহমান বাপ্পী
  • প্রকাশকাল : বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২২
  • ৮৮৫ পড়া হয়েছে

মৌলভীবাজারে জেলা চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মিছবাহুর রহমান নির্বাচিত

দীর্ঘদিন ধরে ভেতরে ভেতরে একাধিক গ্রুপে বিভক্ত মৌলভীবাজার জেলা আওয়ামীলীগে ঐক্যের জন্ম দিল জেলাপরিষদ নির্বাচন। মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান পদের প্রার্থীতা নিয়ে সম্মিলিত ঐক্যবদ্ধতায় দীর্ঘ দিনের অভ্যন্তরীন দলাদলির অবসান ঘটেছে। আসন্ন মৌলভীবাজার জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে একক প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম জমা দিয়েছেন বর্তমান চেয়ারম্যান মিসবাহুর রহমান।

জানা যায় জেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচনের মেয়াদোত্তীর্ণ হয়েছে বেশ আগে। ফলে বর্তমান চেয়ারম্যান মিসবাহুর রহমান সরকারী ঘোষণায় প্রশাসক হিসেবে দ্বায়িত্ব পালন করে আসছেন। এমতাবস্থায় বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর অপরাহ্নে জেলা আওয়ামীলীগের অন্যান্য নেতাদের নিয়ে মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসান-এর দফতরে উপস্থিত হয়ে চেয়ারম্যান পদের মনোনয়ন পত্র দাখিল করেন।

উল্লেখ্য মৌলভীবাজারে চেয়ারম্যান পদে মিছবাহুর রহমান ব্যতিত অন্য কেউ প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম দাখিল না করায় মিছবাহুর রহমানকেই চেয়ারম্যান হিসেবে বিজয়ী ঘোষনা করা হয়।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT