1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
জেলা পর্যায়ে বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে শ্রীমঙ্গল বালিকা দল চ্যাম্পিয়ন - মুক্তকথা
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০২:২০ অপরাহ্ন
শিরোনাম :
মণিপুরি রাস ও নিঙোল চাকৌবা, খাসিয়া বর্ষবিদায়, শমশেরনগর বাজারে অগ্নিকান্ড। মণিপুরি মহা রাসলীলা উৎসবে মন্ত্রী নিতাই রায় চৌধুরী… সামাজিকভাবে নিষ্পত্তি করতে না পারলে আইনি প্রক্রিয়া গ্রহণ করা হবে। লকডাউনের বিরুদ্ধে বিএনপি’র বিক্ষোভ মিছিল। শত প্রানের উচ্ছ্বাসে হয়ে গেলো লাউয়াছড়ায় ‘গেট টুগেদার রান’ হাইল হাওরে শিল্পায়নের অভিযোগ – জেলাপ্রশাসনের গণশুনানি খেজুরীছড়া চা-বাগান খোলা হয়েছে। খেজুরীছড়া চা বাগান অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা হয়েছে। চলে গেলো জাতীয় বিপ্লব দিবস ৭ নভেম্বর। হত্যার বিচার দাবিতে মানববন্ধন, যুবক নিহত, মণিপুরি সম্মেলন, সিজন-৩ ম্যারাথন ও মতবিনিময় সভা।

জেলা পর্যায়ে বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে শ্রীমঙ্গল বালিকা দল চ্যাম্পিয়ন

শ্রীমঙ্গল প্রতিনিধি॥
  • প্রকাশকাল : বৃহস্পতিবার, ১০ জুন, ২০২১
  • ১১৯৪ পড়া হয়েছে

মৌলভীবাজারে বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনূর্ধ্ব-(১৭)এর জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে শ্রীমঙ্গল উপজেলা বালিকা দল। বুধবার(৯ জুন) বিকেল ৪ ঘটিকায় জেলা প্রশাসন মৌলভীবাজার এর আয়োজনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সহযোগিতায় মৌলভীবাজার জেলা স্টেডিয়ামে ফাইনাল খেলা অনুষ্টিত হয়।
ফাইনাল খেলায় শ্রীমঙ্গল উপজেলা বালিকা দল মৌলভীবাজার পৌরসভা বালিকা দলকে ৫-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
খেলা শেষে অনুষ্ঠানে প্রধান অতিথি মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি নেছার আহমদ বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন।
জেলা প্রশাসক মীর নাহিদ আহসানের সভাপতিত্বে ও ফুটবল এসোসিয়েশন এর মৌলভীবাজার জেলা সভাপতি আক্তারুজ্জামানের পরিচালনায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ মিছবাহুর রহমান, পৌর মেয়র ফজলুর রহমান ও শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলাম।
এছাড়া উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর জালাল আহমেদ, নাহিদ আহমদ, সৈয়দ সেলিমুল হক ও পার্থ সারথী পাল প্রমুখ। খেলা পরিচালনা করেন জাহাঙ্গীর আলম, মোঃ মিজানুর রহমান, বাবুল মিয়া ও অফিসিয়াল অর্পিতা রায় তুলি।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT