1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
জেলে বসে এস‌এসসি পরীক্ষা দিচ্ছে তারা - মুক্তকথা
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনা- দেশে ফিরে আসার সম্ভাবনা ও আইনী সমস্যা(২)… মণিপুরি ভাষা দিবস, মরদেহ উদ্ধার, আটকে পড়া ট্রেন লাউয়াছড়ায়, পূঁজা নিয়ে এমপি’র সাথে বৈঠক, জলখাবার বাক্স ও বইথলি বিতরণ এবং বৃক্ষরূপন অবৈধ জাল আটক, বিএসসি নার্সিং-এ তাকিয়া, জলখাবার বাক্স ও বইথলি বিতরণ, বিজ্ঞান মেলা, এনসিপি’র পরিষদ ও গার্লস গাইডদের দীক্ষা মণিপুরি লিপি প্রশিক্ষণ, বিশ্ব পর্যটন দিবস, বাগান শ্রমিকদের বিক্ষোভ, সততা দোকানের উদ্বোধন ও এলাকাবাসীর প্রতিবাদ বিএসসি নার্সিংয়ের লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ তাকিয়া ও নতুন পূজা আহ্বায়ক সুজিত রায়। বিভাগের শ্রেষ্ঠ গুণী শিক্ষক লতিফা নিলুফার পাপড়ি। আগুনে ঘর পুড়ে ছাই, প্রবাসীর স্ত্রীর অভিযোগ, ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম, ভ্রাম্যমাণ আদালত ও আন্তর্জাতিক সাক্ষরতা। কারণ দর্শানোর বিজ্ঞপ্তি! কঠোর হওয়ার সতর্কবার্তা। তরুণীর আত্মহত্যা, মা সম্মাননা, ব্যবসায়ী সমিতির শপথ গ্রহণ, পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান ও সাপের বাচ্চা উদ্ধার। ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধা নিহত। ভ্রাম্যমাণ আদালতের ৯ প্রতিষ্ঠানকে জরিমানা।

জেলে বসে এস‌এসসি পরীক্ষা দিচ্ছে তারা

সৈয়দ বয়তুল আলী ও ওমর ফারুখ নাঈম॥
  • প্রকাশকাল : রবিবার, ১৪ নভেম্বর, ২০২১
  • ১২৩৩ পড়া হয়েছে

মৌলভীবাজার জেলের ইতিহাসে এই প্রথম

জেলে বসে এস‌এসসি পরীক্ষা দিচ্ছে তারা

মৌলভীবাজার জেলা কারাগারে বসে তিন শিক্ষার্থী এবারের এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে। আজ রোববার(১৪ নভেম্বর) সকালে তারা মৌলভীবাজার জেলা কারাগার কেন্দ্রে এস‌এসসি পরীক্ষায় অংশ গ্ৰহণ করেন।

কারাগার সূত্রে জানা যায়, কমলগঞ্জ উপজেলার শ্রী গোবিন্দপুর চা বাগানের খ্রিস্টানটিলার বাসিন্দা মাধবপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী এলেক্স গমুজ নারী ও শিশু নির্যাতন মামলায় এবং আদমপুর ইউনিয়নের পূর্ব জালালপুর গ্রামের বাসিন্দা এম. এ. ওহাব উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ফজলে আলী হত্যা মামলার আসামি থাকায় কারাগারে থেকে চলমান এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে।
বাকি একজন হচ্ছেন রাজনগর উপজেলার এস‌এসসি পরীক্ষার্থী কামাল আহমদ। তিনি একটি মারামারি মামলার আসামি।

মৌলভীবাজার জেলার কারাগারের জেল সুপার মো. আনোয়ার হোসেন বলেন, কমলগঞ্জের দুইজন ও রাজনগরের একজন এসএসসি শিক্ষার্থী কারাগারে আসার পর তাদের পক্ষ থেকে আদালতে আবেদন করা হয়। আদালতের নির্দেশ পাওয়ার পর আমরা পরীক্ষা গ্রহণের জন্য সব ধরনের প্রস্তুতি নেই। এমনকি কারাগারে বসে যাতে তারা পড়াশোনা করতে পারে সেজন্য সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

তিনি জানান, মোট চারজন আবেদন করেছিলেন। কিন্তু একজনের যে বিষয়ের পরীক্ষা হ‌ওয়ার কথা এই বিষয়ের পরীক্ষা এবার অনুষ্ঠিত হচ্ছে না। তিনি অক্টোপাশ পাবেন। কারাগারে তাই বাকি তিন জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছেন।

 

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT