1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
তড়িতাহত হয়ে মারা গলো এক যুবক - মুক্তকথা
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
আগুনে ঘর পুড়ে ছাই, প্রবাসীর স্ত্রীর অভিযোগ, ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম, ভ্রাম্যমাণ আদালত ও আন্তর্জাতিক সাক্ষরতা। কারণ দর্শানোর বিজ্ঞপ্তি! কঠোর হওয়ার সতর্কবার্তা। তরুণীর আত্মহত্যা, মা সম্মাননা, ব্যবসায়ী সমিতির শপথ গ্রহণ, পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান ও সাপের বাচ্চা উদ্ধার। ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধা নিহত। ভ্রাম্যমাণ আদালতের ৯ প্রতিষ্ঠানকে জরিমানা। চার খুনসহ সকল হত্যা-ধর্ষনের বিচার ও গ্যাস-বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে গণতান্ত্রিক যুক্ত ফ্রন্ট মৌলভীবাজার জেলার বিক্ষোভ গুণীজন সংবর্ধনা, যুবকের আত্মহত্যা, টমটম চালকের মরদেহ উদ্ধার, মামলা আপোষের জন্য হুমকি-ধামকি ও আজীবনদাতার একাডেমি দেখা। সাংবাদিক হত্যার চেষ্টা, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও দুর্ধর্ষ চুরি। জেলা চা-শ্রমিক ফেডারেশনের বিক্ষোভ সমাবেশ ধরা পড়েছে ৩ ডাকাত, ২জনের কারাদণ্ড, ১৩লাখ টাকার ভারতীয় শাড়ী জব্দ, বালু জব্দ আর এক মাদক ব্যবসায়ী আটক চেয়ারম্যান বরাবর চা শ্রমিক ফেডারেশনের স্মারকলিপি, লাউয়াছড়া জাতীয় উদ্যান থেকে গাছচুরি, সভাপতি আনিস সম্পাদক সালেহ, রেবের এয়ারগান উদ্ধার ও শমসেরনগরে হামলায় আহত ১

তড়িতাহত হয়ে মারা গলো এক যুবক

কাওছার ইকবাল
  • প্রকাশকাল : শনিবার, ২১ জুন, ২০২৫
  • ৪৬৬ পড়া হয়েছে

বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল যুবকের


 

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (১৬ জুন) বেলা দেড়টায় শ্রীমঙ্গল উপজেলার ৬নং আশিদ্রোন ইউনিয়নের জামসি গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত শামীম মিয়া(২০) হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানার ১৩নং পানিউন্দা ইউনিয়নের বড়গাঁও গ্রামের লুফকা মিয়ার একমাত্র ছেলে। বর্তমানে শামীম মিয়া আশিদ্রোন ইউনিয়নের ডেঙ্গারবন গ্রামে তার নানা বাড়িতে মায়ের সাথে বসবাস করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সকালে শামীমসহ অন্যান্য নির্মাণ শ্রমিকরা আশিদ্রোন ইউনিয়নের জামসী গ্রামের প্রবাসি সিরাজ মিয়ার নির্মানাধীন বাড়ির উপরে টিন স্ট্রাকচার তৈরি করার সময় অসতর্কতাবশত ভবনঘেষা বিদ্যুতের লাইনের সাথে জড়িয়ে পড়ে। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর অবস্থায় তাৎক্ষনিক তাকে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎিসকরা শামীমকে মৃত্যু ঘোষণা করেন।

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. কিশোর পোদ্দার সম্রাট বলেন, বেলা ২টা ৫০ মিনিটের দিকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর একজনকে হাসপাতালে নিয়ে আসা হলে আমরা তাকে মত্যু ঘোষণা করি। হাসপাতাল আসার আগেই তার মৃত্যু হয়।

এ বিষয়ে নিহতের আপন খালাতো ভাই, শাহাদত মিয়া বলেন, খুবই দরিদ্র পরিবারে শামীমের জন্ম। সে তার বাবা-মায়ের একমাত্র পুত্রসন্তান। দুই বোনের মাঝে সে মেঝো। নির্মাণ শ্রমিকসহ যখন যে কাজ পেতো সে সেই কাজ করে তার দরিদ্র পরিবারকে চলতো। তার মা দুরারোগে আক্রান্ত, মানুষের বাড়িতে কাজ করে চিকিৎসা চালান। আমরা এ ঘটনায় দায়িদের উপযুক্ত বিচার ও ক্ষতপূরণ চাই।

এ ব্যপারে শ্রীমঙ্গল থানার ওসি মোঃ আমিনুল ইসলাম বলেন, বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যুর খবর শুনে পুলিশকে ঘটনাস্থলে পাঠিয়েছি। লাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজা সদর হাসপালে প্রেরণের প্রস্তুতি চলছে।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT