1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
তিন দফা দাবিতে ছাত্র জোটের বিক্ষোভ সমাবেশ - মুক্তকথা
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৮:০২ অপরাহ্ন
শিরোনাম :
শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ কথাসাহিত্যিক সৈয়দ ওয়ালীউল্লাহ ও তাঁর লালসালু সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট সমাবেশ সফলের আহ্বানে পথসভা মিথ্যা মামলা, জমি দখলের পাঁয়তারা, যুবদলের আহ্বায়ক বহিষ্কার, স্কুলছাত্রী অপহরণ ও উদ্ধার এবং অন্যায় স্থাপনা নির্মাণ বেগম মনোয়ারা ইলিয়াস আর নেই! ৪ জনের মৃত্যুদন্ড মবতন্ত্র ও মৌলবাদের উত্থান: উত্তরণের পথ ও বৃহত্তর জাতীয় ঐক্য পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের রাজনীতি ও অন্তর্বর্তীকালীন সংকটের রূপরেখা দুর্গোৎসব ছড়ালো ভালোবাসার আলো : উৎসবে বস্ত্র বিতরণ। পূজা মণ্ডপে মন্ত্রী আরিফুল, সড়কের ব্যাপক গাছ চুরি, বাগান শ্রমিকদের মানববন্ধন ও বিক্ষোভ; বিষ প্রয়োগে লক্ষ টাকার ক্ষতি।

তিন দফা দাবিতে ছাত্র জোটের বিক্ষোভ সমাবেশ

সংবাদদাতা
  • প্রকাশকাল : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২০
  • ১১০৪ পড়া হয়েছে
মুক্তকথা সংবাদকক্ষ।।
★করােনাকালীন সময়ে শিক্ষার্থীদের বেতন ফি মওকুফ করে, মেস ভাড়া মওকুফে সরকারি বরাদ্দ দাও।
★পর্যাপ্ত প্রস্তুতি ছাড়া অনলাইন ক্লাস পরিচালনা করা চলবে না। ডিভাইস ক্রয়ে ঋণ নয়, অনুদান চাই।
★বেসরকারি শিক্ষকদের বেতন নিশ্চিতে রাষ্ট্রীয় বরাদ্দ দাও।
এমন তিন দফা কেন্দ্রীয় দাবিতে প্রগতিশীল ছাত্র জোট মৌলভীবাজার জেলা শাখা বিক্ষোভ সমাবেশ করেছে। গত ৫ সেপ্টেম্বর’২০, শনিবার সকাল ১১.৩০টায় মৌলভীবাজার চৌমুহনায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

   

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট মৌলভীবাজার জেলা সভাপতি ও কেন্দ্রীয় সদস্য রেহনোমা রুবাইয়াৎ এর সভাপতিত্বে এবং বাংলাদেশ ছাত্র ইউনিয়ন মৌলভীবাজার জেলা শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক শামীম আহমেদের সঞ্চালনায় বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট মৌলভীবাজার জেলা সহসভাপতি বিশ্বজিৎ নন্দী, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন মৌলভীবাজার জেলা সাধারণ সম্পাদক পিনাক দেব, মৌলভীবাজার সরকারি কলেজ সংসদের সাধারণ সম্পাদক শিহাব আহমদ। বক্তাগন উক্ত তিন দফা বাস্তবায়ন করার জন্য সরকারের কাছে জোর দাবি জানান। সূত্র: দলীয় ইমেইল বিজ্ঞপ্তি

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT