1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
তৈরি হবে ১০ কোটি করোনার টিকা, বিল গেটসের সংস্থার সঙ্গে চুক্তি ভারতীয় সংস্থার - মুক্তকথা
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের রাজনীতি ও অন্তর্বর্তীকালীন সংকটের রূপরেখা দুর্গোৎসব ছড়ালো ভালোবাসার আলো : উৎসবে বস্ত্র বিতরণ। পূজা মণ্ডপে মন্ত্রী আরিফুল, সড়কের ব্যাপক গাছ চুরি, বাগান শ্রমিকদের মানববন্ধন ও বিক্ষোভ; বিষ প্রয়োগে লক্ষ টাকার ক্ষতি। প্রখ্যাত ফুটবলখেলোড়ী , মাহি উদ্দিন সেলিমকে সংবর্ধনা শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত, শিশুর মৃত্যু, নদীতে বিষ দিয়ে মাছ নিধন, ‘হিউম্যান রাইজ-‘এর নিজস্ব অফিস নির্মাণ ও হৃদরোগে মৃত্যু। তড়িঘড়ি করে ১৩৪টি হাসপাতাল ও ডায়াগনস্টিককে অনুমোদন। পালিত হলো বর্ণবাদ ও স্বৈরাচার বিরোধী আন্দোলনের ৯০ বছর। একটি নার্সারী পুঞ্জির ৮হাজার পানগাছ দুর্বৃত্তরা কেটে দিয়েছে। খেলাধুলা এখন পেশা, আদিবা ও অন্বেষা শ্রেষ্ট ২ ক্ষুদে গবেষক, বইপড়া উৎসব ও শ্রমিকনেতা মফিজআলী, পূঁজা উপলক্ষ্যে আইনশৃঙ্খলা সভা, গরুচুরি, অনিয়মের জন্য জরিমানা, জমিনিয়ে বিরোধের শেষে।

তৈরি হবে ১০ কোটি করোনার টিকা, বিল গেটসের সংস্থার সঙ্গে চুক্তি ভারতীয় সংস্থার

সংবাদদাতা
  • প্রকাশকাল : শুক্রবার, ৭ আগস্ট, ২০২০
  • ৬৭৪ পড়া হয়েছে

মুক্তকথা সংগ্রহ।। ২০২১ সালের শেষ নাগাদ ভারত ও অন্যান্য উন্নয়নশীল দেশের জন্য টিকা তৈরি হয়ে যাবে বলে জানিয়েছে ভারতের টিকা প্রস্তুতকারী সংস্থা সিরাম ইনস্টিটিউট। সংস্থার পক্ষ থেকে এক বিবৄতিতে সিরাম ইনস্টিটিউট জানিয়েছে যে “বিল ও মেলিন্ডা গেটস ফাউন্ডেশন” আর “গাভি ভ্যাকসিন অ্যালায়েন্স” ১৫কোটি মার্কিন ডলার সাহায্য দিতে যাচ্ছে তাদেরকে অর্থাৎ বিশ্বখ্যাত ভারতের টিকা প্রস্তুতকারী সংস্থা সিরাম ইনস্টিটিউটকে। এ নিয়ে চুক্তিও হয়ে গেছে। এর ফলে টিকার ‘ডোজ’ তৈরীর মূল বাঁধা অর্থ সংকট আর রইলো না। তৈরি হবে ১০ কোটি করোনার টিকা, আর বিল গেটসের সংস্থার সাথে এমন চুক্তি্ই হয়েছে ভারতীয় সংস্থার।
শুধু ভারত নয়, গোটা বিশ্বের মধ্যেই প্রতি বছর সবচেয়ে বেশি টিকা তৈরি করে সিরাম ইনস্টিটিউট। এই সংস্থা প্রতি বছর গড়ে ১৩০ কোটি টিকার ডোজ তৈরি করে। অন্য দিকে ‘গাভি’ হল প্রাইভেট পাবলিক পার্টনারিপে তৈরি সংস্থা, যারা বিশ্বের দরিদ্র দেশগুলিতে টিকা সহজলভ্য করে তুলতে অর্থ ও অন্যান্য সাহায্য করে।
করোণার সংক্রমন বাড়ছে বৈ কমছে না। কোন ধরনের টিকা জাতীয় ঔষধ ছাড়া এ মহামারী সংক্রমনকে আটকানো্ও যাবে না। টিকা তৈরীর জন্য ভারত এখন প্রস্তুত। শুধু কোনও একটি ভ্যাকসিনের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষা। এমন খবর দিয়েছে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন দৈনিক আনন্দবাজার পত্রিকা।

বিশ্বব্যাপী প্রতিদিন যে হারে বাড়ছে করোনার সংক্রমণ তা নিয়ন্ত্রণে আনতে পারে একমাত্র প্রতিষেধক টিকা। কিন্তু কবে সেই টিকা চূড়ান্ত অনুমোদন পাবে, তার জন্য গোটা বিশ্ব হ্যাঁ করে তাকিয়ে আছে। বলা যায়, উৎপাদনের জন্য প্রয়োজনীয় অর্থসাহায্য ও পরিকাঠামোও এখন ভারতের জন্য প্রস্তুত। শুধু কোনও একটি ভ্যাকসিনের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষা। তার পরেই অন্যান্য দেশের মতো ভারতেও ১০ কোটি করোনার টিকার ‘ডোজ’ তৈরি হবে।
জানা গেছে, ভ্যাকসিনের দৌড়ে থাকা অ্যাস্ট্রাজেনেকা ও নোভাভ্যাক্স-এর দাম পড়বে ৩ ডলার, যা ভারতীয় মূদ্রায় প্রায় ২২৫ টাকার কাছাকাছি। সংস্থা জানিয়েছে, এই ১৫ কোটি মার্কিন ডলার ‘গাভি’-কে দেবে বিল ও মেলিন্ডা গেটস ফাউন্ডেশন। ‘গাভি’-র কাছ থেকে সেই অর্থ পাবে সিরাম ইনস্টটিউট।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT