1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
নববর্ষের উপহার! - মুক্তকথা
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
হাইল হাওরে শিল্পায়নের অভিযোগ – জেলাপ্রশাসনের গণশুনানি খেজুরীছড়া চা-বাগান খোলা হয়েছে। খেজুরীছড়া চা বাগান অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা হয়েছে। চলে গেলো জাতীয় বিপ্লব দিবস ৭ নভেম্বর। হত্যার বিচার দাবিতে মানববন্ধন, যুবক নিহত, মণিপুরি সম্মেলন, সিজন-৩ ম্যারাথন ও মতবিনিময় সভা। শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ কথাসাহিত্যিক সৈয়দ ওয়ালীউল্লাহ ও তাঁর লালসালু সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট সমাবেশ সফলের আহ্বানে পথসভা মিথ্যা মামলা, জমি দখলের পাঁয়তারা, যুবদলের আহ্বায়ক বহিষ্কার, স্কুলছাত্রী অপহরণ ও উদ্ধার এবং অন্যায় স্থাপনা নির্মাণ বেগম মনোয়ারা ইলিয়াস আর নেই!

নববর্ষের উপহার!

সংবাদদাতা
  • প্রকাশকাল : রবিবার, ১ জানুয়ারী, ২০১৭
  • ৫৯২ পড়া হয়েছে

লন্ডন: রোববার, ১৬ই পৌষ ১৪২৩।। ইস্তামবুলের একটি নাইট ক্লাবে আক্রমণ করে কমপক্ষে ৩৫জনকে হত্যা করা হয়েছে।  আক্রমণকারীরা “সান্তা ক্লাউজ” সেজে ক্লাবে প্রবেশ করে এবং মানুষের ভিড়ের মধ্যে গুলি করতে শুরু করে। ঘটনাটি ঘটে নববর্ষের সূচনা লগ্নে ফলে ৩৫ জন মারা যায় ও আরো ডজনখানেক মানুষ জখমপ্রাপ্ত হয়। খবর দিয়েছে ‘দি নিউইয়র্ক টাইমস’।

ইস্তামবুল প্রদেশের সরকারী ওয়াসিপ বা গভর্নর সাহিন বলেছেন এটি ছিল একটি জঘন্য সন্ত্রাসবাদী আক্রমণ। আক্রমণটি ঘটে ‘রেইনা নাইট ক্লাব’ নামের একটি ক্লাবে, নতুন বছরের ভোর ১:১৫ মি: সময়ে যখন ক্লাব ঘরের ভেতর কমপক্ষে ৬০০জন মানুষ নববর্ষ উৎসব পালন করছিলেন।

প্রথম ঘটনাটি কিভাবে ঘটেছে তার ব্যাখ্যা দিয়ে সরকারী ওয়াসিপ বা গভর্নর সাহিন ‘নিউইয়র্ক টাইমস’ কে বলেন যে ৩জন সন্ত্রাসী পুলিশের উপর গুলি করে ক্লাবে ঢুকে। এক সন্ত্রাসী প্রথমেই ক্লাবের বাইরে একজন পুলিশ অফিসারকে হত্যা করে এবং এর পরে একজন সাধারণ মানুষকে হত্যা করে। পরে ক্লাবের ভেতরে প্রবেশ করে ওই সন্ত্রাসী পিশাচ নির্দয়ের মত নববর্ষ পালনরত নিরীহ মানুষের উপর নির্বিচারে গুলির বৃষ্টি ঝড়ায়।

এর আগে ২০ ডিসেম্বর রুশ কূটনীতিককে হত্যা করা হয়। তারও আগে ১০ই ডিসেম্বর দু’টি বোমা ফাটিয়ে ৩৮জনকে হত্যা করা হয় বিশ্বখ্যাত পর্যটন নগরী এই ইস্তামবুলে।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT