1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
নবীগঞ্জে কলেজছাত্র খুন - মুক্তকথা
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
শিরোনাম :
প্রখ্যাত ফুটবলখেলোড়ী , মাহি উদ্দিন সেলিমকে সংবর্ধনা শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত, শিশুর মৃত্যু, নদীতে বিষ দিয়ে মাছ নিধন, ‘হিউম্যান রাইজ-‘এর নিজস্ব অফিস নির্মাণ ও হৃদরোগে মৃত্যু। তড়িঘড়ি করে ১৩৪টি হাসপাতাল ও ডায়াগনস্টিককে অনুমোদন। পালিত হলো বর্ণবাদ ও স্বৈরাচার বিরোধী আন্দোলনের ৯০ বছর। একটি নার্সারী পুঞ্জির ৮হাজার পানগাছ দুর্বৃত্তরা কেটে দিয়েছে। খেলাধুলা এখন পেশা, আদিবা ও অন্বেষা শ্রেষ্ট ২ ক্ষুদে গবেষক, বইপড়া উৎসব ও শ্রমিকনেতা মফিজআলী, পূঁজা উপলক্ষ্যে আইনশৃঙ্খলা সভা, গরুচুরি, অনিয়মের জন্য জরিমানা, জমিনিয়ে বিরোধের শেষে। শেখ হাসিনা- দেশে ফিরে আসার সম্ভাবনা ও আইনী সমস্যা(২)… মণিপুরি ভাষা দিবস, মরদেহ উদ্ধার, আটকে পড়া ট্রেন লাউয়াছড়ায়, পূঁজা নিয়ে এমপি’র সাথে বৈঠক, জলখাবার বাক্স ও বইথলি বিতরণ এবং বৃক্ষরূপন অবৈধ জাল আটক, বিএসসি নার্সিং-এ তাকিয়া, জলখাবার বাক্স ও বইথলি বিতরণ, বিজ্ঞান মেলা, এনসিপি’র পরিষদ ও গার্লস গাইডদের দীক্ষা

নবীগঞ্জে কলেজছাত্র খুন

রুমা বেগম
  • প্রকাশকাল : সোমবার, ৪ মার্চ, ২০২৪
  • ৮৮২ পড়া হয়েছে

সৈয়দ তাহসিনের আর ঘরে ফেরা হলো না

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নবীগঞ্জে সহপাঠীদের হাতে খুন হয়েছেন কলেজছাত্র উনিশ বছরের যুবক সৈয়দ তাহসিন। মর্মান্তিক এমন অমানবিক ঘটনাটি ঘটেছে গত বুধবার রাত সাড়ে নয়টায় ওসমানি রোডের চৌদ্দ হাজারী মার্কেটের সামনে।

হত্যার ৩দিন পর ১১জনকে আসামী করে মামলা দায়ের করা হয়েছে। ৩দিন অতিবাহিত হলেও এ খবর লিখা পর্যন্ত কোন আসামী পুলিশের কাছে আটক হয়নি। তবে আসামীদের দ্রুত আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন নবীগঞ্জ থানার দায়ীত্বপ্রাপ্ত পুলিশ কর্তা মাসুক আলী।

নবীগঞ্জ সরকারী কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র সৈয়দ তাহসিন বানিয়াচং উপজেলার কালাইনজুড়া গ্রামের বাসিন্দা এবং শহরের শেরপুর রোডের “রাজন ওয়ার্কসপ”এর স্বত্তাধিকারী সৈয়দ রাজন মিয়ার ছেলে।

এদিকে গতকাল রোববার বিকেলে রাজন মিয়ার স্ত্রী মাহফুজা সুলতানা পপি বাদী হয়ে ১১জনের নামোল্লেখ করে মামলা করেছেন। মামলায় আসামীদের মধ্যে তাহসিনের সহপাঠী মান্নাকে প্রধান আসামী করা হয়েছে বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে। আশাকরা হচ্ছে যে খুব দ্রুতই আসামীদের গ্রেপ্তার করতে পুলিশ সক্ষম হবে।

তাহসিনকে মারধর বিষয়ক সিসি-টিভি ছবি ও পূর্ব আক্রোশের জের ধরে তাহসিনকে দাফনের আগেই নবীগঞ্জ শহরে দু’গ্রামবাসী সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে করে নবীগঞ্জ শহর অনেকটা রণক্ষেত্রে পরিণত হয়েছে বলে নবীগঞ্জের মানুষজন মনে করছেন।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT