1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
নয়াবাজার শ্রীরামপুর ব্যবসায়ী সমিতির নির্বাচন; শামছুর সভাপতি, আছকির সম্পাদক নির্বাচিত - মুক্তকথা
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
শিরোনাম :
শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ কথাসাহিত্যিক সৈয়দ ওয়ালীউল্লাহ ও তাঁর লালসালু সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট সমাবেশ সফলের আহ্বানে পথসভা মিথ্যা মামলা, জমি দখলের পাঁয়তারা, যুবদলের আহ্বায়ক বহিষ্কার, স্কুলছাত্রী অপহরণ ও উদ্ধার এবং অন্যায় স্থাপনা নির্মাণ বেগম মনোয়ারা ইলিয়াস আর নেই! ৪ জনের মৃত্যুদন্ড মবতন্ত্র ও মৌলবাদের উত্থান: উত্তরণের পথ ও বৃহত্তর জাতীয় ঐক্য পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের রাজনীতি ও অন্তর্বর্তীকালীন সংকটের রূপরেখা দুর্গোৎসব ছড়ালো ভালোবাসার আলো : উৎসবে বস্ত্র বিতরণ। পূজা মণ্ডপে মন্ত্রী আরিফুল, সড়কের ব্যাপক গাছ চুরি, বাগান শ্রমিকদের মানববন্ধন ও বিক্ষোভ; বিষ প্রয়োগে লক্ষ টাকার ক্ষতি।

নয়াবাজার শ্রীরামপুর ব্যবসায়ী সমিতির নির্বাচন; শামছুর সভাপতি, আছকির সম্পাদক নির্বাচিত

সংবাদদাতা
  • প্রকাশকাল : মঙ্গলবার, ১৯ ফেব্রুয়ারী, ২০১৯
  • ১১০৮ পড়া হয়েছে

প্রনিত রঞ্জন দেবনাথ কমলগঞ্জ থেকে।। মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনঊষার ইউনিয়নের নয়াবাজার শ্রীরামপুর ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনে মো. শামছুর রহমান (চেয়ার) ও সাধারণ সম্পাদক পদে মো. আছকর আলী (বাইসাইকেল) নির্বাচিত হয়েছেন। ব্যাপক উৎসাহ উদ্দীপনায় ও পুলিশি নিরাপত্তায় শুক্রবার (১৫ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত একটানা ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সহ-সভাপতি পদে মো. তমিজ মিয়া (চশমা), যুগ্ম সাধারণ সম্পাদক পদে মো. নোমান আহমদ (মাছ), কোষাধ্যক্ষ পদে খলিলুর রহমান (সিলিং ফ্যান), তথ্য ও প্রচার সম্পাদক পদে বদরুল মিয়া (মই) নির্বাচিত হয়েছেন। সাধারণ সদস্য পদে ৫ জন যথাক্রমে মো. আরজান আলী (ফুটবল), রায়হান আহমদ সুলেমান (একতারা), মো. ছনোয়ার মিয়া (মোরগ), মো. মামুন মিয়া (গোলাপফুল) ও মো. মাসুক আহমদ (কাঁচি মার্কা) নির্বাচিত হয়েছেন।
প্রধান নির্বাচন কমিশনার হিসিবে দায়িত্ব পালন করেন শ্রীরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমিনুল ইসলাম চৌধুরী। পতনঊষার ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার তওফিক আহমদ বাবুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ নির্বাচন পরিদর্শন করেন।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT