1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
নাসার জন্য ক্ষুদ্রতম উপগ্রহ বানিয়ে চমকে দিল তামিলনাড়ুর কিশোর - মুক্তকথা
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের রাজনীতি ও অন্তর্বর্তীকালীন সংকটের রূপরেখা দুর্গোৎসব ছড়ালো ভালোবাসার আলো : উৎসবে বস্ত্র বিতরণ। পূজা মণ্ডপে মন্ত্রী আরিফুল, সড়কের ব্যাপক গাছ চুরি, বাগান শ্রমিকদের মানববন্ধন ও বিক্ষোভ; বিষ প্রয়োগে লক্ষ টাকার ক্ষতি। প্রখ্যাত ফুটবলখেলোড়ী , মাহি উদ্দিন সেলিমকে সংবর্ধনা শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত, শিশুর মৃত্যু, নদীতে বিষ দিয়ে মাছ নিধন, ‘হিউম্যান রাইজ-‘এর নিজস্ব অফিস নির্মাণ ও হৃদরোগে মৃত্যু। তড়িঘড়ি করে ১৩৪টি হাসপাতাল ও ডায়াগনস্টিককে অনুমোদন। পালিত হলো বর্ণবাদ ও স্বৈরাচার বিরোধী আন্দোলনের ৯০ বছর। একটি নার্সারী পুঞ্জির ৮হাজার পানগাছ দুর্বৃত্তরা কেটে দিয়েছে। খেলাধুলা এখন পেশা, আদিবা ও অন্বেষা শ্রেষ্ট ২ ক্ষুদে গবেষক, বইপড়া উৎসব ও শ্রমিকনেতা মফিজআলী, পূঁজা উপলক্ষ্যে আইনশৃঙ্খলা সভা, গরুচুরি, অনিয়মের জন্য জরিমানা, জমিনিয়ে বিরোধের শেষে।

নাসার জন্য ক্ষুদ্রতম উপগ্রহ বানিয়ে চমকে দিল তামিলনাড়ুর কিশোর

সংবাদদাতা
  • প্রকাশকাল : সোমবার, ১৫ মে, ২০১৭
  • ১৯৭৮ পড়া হয়েছে

লন্ডন: হাতের মুঠোতেই বন্দি করা যায় আস্ত একটা উপগ্রহ। দেখতে লুডোর ঘুটির মতো। ওজন মাত্র ৬৪ গ্রাম। বিশ্বের সবচেয়ে ছোট উপগ্রহ বানিয়ে চমকে দিলেন ১৮ বছরের ভারতীয় কিশোর রিফথ শারুক। আগামী মাসেই তাঁর এই উপগ্রহটি মহাকাশে পাঠাবে নাসা। সংবাদ সংস্থার নামে আনন্দবাজার এ খবর দিয়েছে।
তামিলনাড়ুর পাল্লাপটি শহরে থাকেন রিফথ। ছোট থেকেই মহাকাশ টানত তাঁকে। আর এই উৎসাহ থেকেই নাসার কিড’স ক্লাবের সদস্য হন শারুক। বিশ্বের ক্ষুদ্রতম এবং সবচেয়ে হালকা উপগ্রহ তৈরির কৃতিত্বটা এখন তাঁরই পকেটস্থ।
প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আবদুল কালামের নাম অনুসারে এই স্যাটেলাইটির নাম দেওয়া হয়েছে ‘কালামস্যাট’। ‘স্পেস কিডজ ইন্ডিয়া’র টাকায় করা হয়েছে এই প্রজেক্ট। সম্প্রতি ‘কিউবস ইন স্পেস’ নামে একটি প্রতিযোগিতার আয়োজন করেছিল ‘নাসা’ এবং ‘আই ডুডল লার্নিং’। সেখানেই নজর কাড়ে শারুকের এই উপগ্রহ। নাসা সূত্রে খবর, আগামী ২১ জুন ওয়ালপস দ্বীপ থেকে মহাকাশে পাঠানো হবে ‘কালামস্যাট’। সম্পূর্ণ মিশনটি সম্পন্ন করতে সময় লাগবে ২৪০ মিনিট। মহাকাশে মাইক্রো-গ্র্যাভিটি পরিবেশে ১২ মিনিট থাকবে উপগ্রহটি। এর প্রধান কাজ হবে ৩ডি প্রিন্টেড কার্বন ফাইবারের কর্মক্ষমতা বোঝা।
দুর্দান্ত এই সাফল্যের পর এক সাক্ষাৎকারে রিফথ জানালেন, রিইনফোর্সড কার্বন ফাইবার পলিমার দিয়ে তৈরি হয়েছে উপগ্রহটি। ৪ ঘন মিটার আয়তনের একটি বাক্সের মধ্যে রয়েছে সেটি। প্রধানত দেশীয় সামগ্রী দিয়েই তৈরি হয়েছে উপগ্রহ। প্রাথমিক ভাবে থ্রি-ডি প্রিন্টিংয়ের মাধ্যমে তৈরি করা হয়েছিল ‘কালামস্যাট’। আটটি সেনসর রয়েছে এতে। যা পৃথিবীর ত্বরণ, ঘুর্ণন এবং ম্যাগনেটোস্ফিয়ারের নানা দিক পরীক্ষা করে দেখবে।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT