1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
পরিবেশ মন্ত্রী আসছেন - মুক্তকথা
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
হত্যার বিচার দাবিতে মানববন্ধন, যুবক নিহত, মণিপুরি সম্মেলন, সিজন-৩ ম্যারাথন ও মতবিনিময় সভা। শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ কথাসাহিত্যিক সৈয়দ ওয়ালীউল্লাহ ও তাঁর লালসালু সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট সমাবেশ সফলের আহ্বানে পথসভা মিথ্যা মামলা, জমি দখলের পাঁয়তারা, যুবদলের আহ্বায়ক বহিষ্কার, স্কুলছাত্রী অপহরণ ও উদ্ধার এবং অন্যায় স্থাপনা নির্মাণ বেগম মনোয়ারা ইলিয়াস আর নেই! ৪ জনের মৃত্যুদন্ড মবতন্ত্র ও মৌলবাদের উত্থান: উত্তরণের পথ ও বৃহত্তর জাতীয় ঐক্য পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের রাজনীতি ও অন্তর্বর্তীকালীন সংকটের রূপরেখা দুর্গোৎসব ছড়ালো ভালোবাসার আলো : উৎসবে বস্ত্র বিতরণ।

পরিবেশ মন্ত্রী আসছেন

সংবাদ বিজ্ঞপ্তি॥
  • প্রকাশকাল : বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী, ২০২৩
  • ৩১৮৬ পড়া হয়েছে

পরিবেশ, বন ও জলবায়ূ পরিবর্তন মন্ত্রী মৌলভীবাজার আসছেন।

মন্ত্রী আজ ১৯ জানুয়ারী বৃহস্পতিবার সাড়ে ১১টায় আকাশ পথে রওয়ানা হয়ে ১২-২০মিনিটের সময় সিলেট ওসমানী বিমানবন্দরে অবতরণ করবেন। ওখান থেকে সিলেটের অধ্যাপক ড. ফয়েজ উদ্দিনের বাসায় বিরতিতে থাকবেন। বিকাল ৩টায় সড়কপথে বড়লেখার উদ্দেশ্যে যাত্রা করবেন।



তাঁর সফর কর্মসূচী থেকে জানা গেছে এ দফায় তিনি বড়লেখায় পৌঁছে ২০ জানুয়ারী সকাল ১১টায় তালিমপুর ইউনিয়নের বাংলাবাজারের একটি রাস্তার ‘হেরিংবোন বণ্ড’(এইচবিবি) করণের ভিত্তি স্থাপনে যোগ দেবেন। বেলা ২টায় জুড়ির চালবন্দের উত্তর বাছিরপুরে এক বিবাহোত্তর অনুষ্ঠানে যোগ দেবেন। পরে বিকেল ৩টার দিকে জুড়ি উপজেলা পরিষদ মিলনায়তনে নিজের খরচে এলাকার শীতার্ত মানুষজনের মাঝে কমলি বিতরণ করবেন।



পরের দিন ২১ জানুয়ারী শনিবার বড়লেখা উপজেলার বেরেঙ্গা পুঞ্জি, পাল্লাতল পুঞ্জি, আগাড় পুঞ্জি, দুসুড়ি পুঞ্জিতে পাহাড়ি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর বাসীন্ধাদের বসতিতে উঠার সিঁড়ি নির্মাণ কাজের ভিত্তি স্থাপন করবেন। এর পরে দক্ষিণ গ্রামতলা গ্রামে কৃষি জমির পানিনিষ্কাশন ও জলপথ(কালভার্ট) নির্মাণের ভিত স্থাপন করবেন। পরে বড়লেখা উপজেলা মিলনায়তনে নিজ খরচে শীতার্ত মানুষের মাঝে কমলি বিতরণ করবেন। 
বিকাল ৩টার দিকে জুড়ী শিশুপার্কে আয়োজিত বীর মুক্তিযোদ্ধা প্রয়াত বদরুল হোসেনের শোক সভায় যোগ দেবেন। শেষে সন্ধ্যা ৭টার দিকে ঢাকার উদ্দেশ্যে মৌলভীবাজার ত্যাগ করবেন।

 

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT