1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রী বিষয়ে রীতিনীতি দেখানো কোনো যুক্তিতেই কাম্য নয় - মুক্তকথা
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন
শিরোনাম :
মণিপুরি রাস ও নিঙোল চাকৌবা, খাসিয়া বর্ষবিদায়, শমশেরনগর বাজারে অগ্নিকান্ড। মণিপুরি মহা রাসলীলা উৎসবে মন্ত্রী নিতাই রায় চৌধুরী… সামাজিকভাবে নিষ্পত্তি করতে না পারলে আইনি প্রক্রিয়া গ্রহণ করা হবে। লকডাউনের বিরুদ্ধে বিএনপি’র বিক্ষোভ মিছিল। শত প্রানের উচ্ছ্বাসে হয়ে গেলো লাউয়াছড়ায় ‘গেট টুগেদার রান’ হাইল হাওরে শিল্পায়নের অভিযোগ – জেলাপ্রশাসনের গণশুনানি খেজুরীছড়া চা-বাগান খোলা হয়েছে। খেজুরীছড়া চা বাগান অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা হয়েছে। চলে গেলো জাতীয় বিপ্লব দিবস ৭ নভেম্বর। হত্যার বিচার দাবিতে মানববন্ধন, যুবক নিহত, মণিপুরি সম্মেলন, সিজন-৩ ম্যারাথন ও মতবিনিময় সভা।

পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রী বিষয়ে রীতিনীতি দেখানো কোনো যুক্তিতেই কাম্য নয়

বিশেষ প্রতিনিধি
  • প্রকাশকাল : শুক্রবার, ৫ আগস্ট, ২০২২
  • ৬১৪ পড়া হয়েছে

– হাসানুল হক ইনু-শিরিণ আকতার

পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রীর জন্য রীতিনীতি দেখানো(প্রটোকল) অনাকাঙ্ক্ষিত বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ সভাপতি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শিরীন আখতার। গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে তারা এ কথা বলেন।

নেতৃবৃন্দ বলেন,  অন্যত্র যাওয়ার পথে চট্টগ্রাম বিমানবন্দরে অবতরণকারী পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রী বিলওয়াল ভুট্টোকে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে একজন পূর্ণ মন্ত্রীর রীতিনীতি দেখানো ও মর্যাদা প্রদান অনাকাঙ্ক্ষিত।

তারা আরো বলেন, পাকিস্তান এখন পর্যন্ত ১৯৭১ সালে বাঙালি জাতির ওপর সংঘটিত বর্বর গণহত্যা-যুদ্ধাপরাধের জন্য বাংলাদেশ ও বাংলাদেশের জনগণের কাছে ক্ষমা চায়নি।

পাকিস্তান বাংলাদেশের আদালতে যুদ্ধাপরাধীদের বিচারের বিরোধিতা করেই চলেছে। সেই পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীকে বাংলাদেশ সরকারের প্রটোকল প্রদান কোনো যুক্তিতেই গ্রহণযোগ্য ও কাম্য নয়।

নেতৃবৃন্দ বলেন, যতক্ষণ পর্যন্ত পাকিস্তান ১৯৭১ সালে বাঙালি জাতির ওপর পরিচালিত ইতিহাসের বর্বরতম গণহত্যা-যুদ্ধাপরাধের জন্য আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ ও বাংলাদেশের জনগণের কাছে ক্ষমা না চাইবে ততক্ষণ পর্যন্ত পাকিস্তান বাংলাদেশের কাছে কূটনীতিক সৌজন্য আশা করতে পারে না। তারা এ ব্যাপারে বাংলাদেশ সরকারকে শক্ত অবস্থান গ্রহণের আহ্বান জানান।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT