1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
পিবিআই-এর হাজতখানায় আসামীর মৃত্যু(?) - মুক্তকথা
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন
শিরোনাম :
মণিপুরি রাস ও নিঙোল চাকৌবা, খাসিয়া বর্ষবিদায়, শমশেরনগর বাজারে অগ্নিকান্ড। মণিপুরি মহা রাসলীলা উৎসবে মন্ত্রী নিতাই রায় চৌধুরী… সামাজিকভাবে নিষ্পত্তি করতে না পারলে আইনি প্রক্রিয়া গ্রহণ করা হবে। লকডাউনের বিরুদ্ধে বিএনপি’র বিক্ষোভ মিছিল। শত প্রানের উচ্ছ্বাসে হয়ে গেলো লাউয়াছড়ায় ‘গেট টুগেদার রান’ হাইল হাওরে শিল্পায়নের অভিযোগ – জেলাপ্রশাসনের গণশুনানি খেজুরীছড়া চা-বাগান খোলা হয়েছে। খেজুরীছড়া চা বাগান অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা হয়েছে। চলে গেলো জাতীয় বিপ্লব দিবস ৭ নভেম্বর। হত্যার বিচার দাবিতে মানববন্ধন, যুবক নিহত, মণিপুরি সম্মেলন, সিজন-৩ ম্যারাথন ও মতবিনিময় সভা।

পিবিআই-এর হাজতখানায় আসামীর মৃত্যু(?)

মৌলবীবাজার সংবাদদাতা
  • প্রকাশকাল : মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪১৮ পড়া হয়েছে

মৌলভীবাজারে পিবিআই’র হাজতখানায়
লুঙ্গি পেঁচিয়ে আসামীর আত্মহনন


মৌলভীবাজার পিবিআই’র হাজতখানায় দরজা গ্রিলে লুঙ্গি পেঁচিয়ে মোকাদ্দছ মিয়া (৪৯) নামের এক আসামি আত্মহনন করেছেন। সোমবার ভোর পাঁচটার দিকে শহরের টিভি হাসপাতাল সড়কের পিবিআই হাজত খানায় ঘটনাটি ঘটেছে বলে পিবিআই সূত্র জানায়।

মোকাদ্দছ আলী জেলার কমগঞ্জ উপজেলার পতনউষার ইউনিয়নের কোনাগাও এলাকার মৃত লাল মিয়ার পুত্র বলে জানা গেছে।

মৌলভীবাজার পিবিআই’র পুলিশ সুপার মোঃ জাফর হোসেন এ প্রতিবেদককে বলেন, কমলগঞ্জ উপজেলার নন্দগ্রামে গেল ৮ সেপ্টেম্বর লিটন মিয়া নামে একজনকে হত্যা করা হয়। এই মামলার তদন্তে অজ্ঞাত আসামী হিসাবে নিহত মোকদ্দছ আলীর নাম আসে। এতে তিনি স্বেচ্ছায় থানায় আত্মসমর্পণ করেন। বর্তমানে মামলাটি পিবিআই তদন্ত করছে।

এই কারণে রোববার থানা থেকে পিবিআই’র হাজতে এনে রাখা হয়। ভোরে আমরা জানতে পারি, তিনি হাজতে পরনের লুঙ্গি খুলে দরজার গ্রীলের সাথে পেঁচিয়ে আত্মহনন করেছেন। বর্তমানে তালাশ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল, মৌলভীবাজারে রাখা হয়েছে। -ছবিখানা ফেইচবুক থেকে সংগৃহীত-সম্পাদক।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT