1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
পুষ্পের কৃতিত্ব - মুক্তকথা
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ কথাসাহিত্যিক সৈয়দ ওয়ালীউল্লাহ ও তাঁর লালসালু সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট সমাবেশ সফলের আহ্বানে পথসভা মিথ্যা মামলা, জমি দখলের পাঁয়তারা, যুবদলের আহ্বায়ক বহিষ্কার, স্কুলছাত্রী অপহরণ ও উদ্ধার এবং অন্যায় স্থাপনা নির্মাণ বেগম মনোয়ারা ইলিয়াস আর নেই! ৪ জনের মৃত্যুদন্ড মবতন্ত্র ও মৌলবাদের উত্থান: উত্তরণের পথ ও বৃহত্তর জাতীয় ঐক্য পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের রাজনীতি ও অন্তর্বর্তীকালীন সংকটের রূপরেখা দুর্গোৎসব ছড়ালো ভালোবাসার আলো : উৎসবে বস্ত্র বিতরণ। পূজা মণ্ডপে মন্ত্রী আরিফুল, সড়কের ব্যাপক গাছ চুরি, বাগান শ্রমিকদের মানববন্ধন ও বিক্ষোভ; বিষ প্রয়োগে লক্ষ টাকার ক্ষতি।

পুষ্পের কৃতিত্ব

কাওছার ইকবাল
  • প্রকাশকাল : রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫
  • ৬২৩ পড়া হয়েছে

কৃতি ছাত্রী পুষ্প’র বৃটেনে ডক্টরেট ডিগ্রি লাভ


মৌলভীজারের কৃতি সন্তান বাঙালি কন্যা শবনম আহসান পুষ্প বৃটেনে পিএইচডি(ডক্টরেট) ডিগ্রি অর্জন করেছেন। তার গবেষনার বিষয় ছিল ‘বৃটিশ লোক-কাহিনীর আজব চরিত্রসমূহ ও জাতীয়তাবাদী চেতনা’।

শবনম আহসান পুষ্প বৃটেনের ইউনিভার্সিটি অব হার্টফোর্ডশায়ার থেকে ডক্টরেট ডিগ্রি অর্জনের আগে অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে একই সাথে ইংরেজী এবং ফরাসী সাহিত্যে জয়েন্ট অনার্সসহ এমএ ডিগ্রি লাভ করেন। শবনমের ছোট দুই বোন শাহনাজ এবং সাবরীণও অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করেছেন।

বৃটেনের ওয়েষ্ট ইয়র্কশায়ারের কিথলী শহরের বাসিন্দা বাঙালি কন্যা শবনমের পৈতৃক নিবাস বৃহত্তর সিলেটের কুলাউড়া উপজেলার মনসুর গ্রামে। বাবা মুহম্মদ আহসান উল্লাহ হবিগঞ্জ বৃন্দাবন সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক এবং কমলগঞ্জ গণ-মহাবিদ্যালয়ের অন্যতম প্রতিষ্ঠাতা অধ্যাপক।

শবনমের মাতা মিসেস সেলিনা উল্লাহ বৃটিশ ন্যাশনাল হেলথ সার্ভিসে উচ্চপদে কর্মরত। ব্যক্তিগত জীবনে শবনম বিবাহিতা এবং এক কন্যা ও এক পুত্র সন্তানের জননী। স্বামী ডক্টর আমিরুল ইসলাম খান লীডস বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক।

উল্লেখ্য, ডক্টর শবনম আহসান পুষ্প কুলাউড়া নবীন চন্দ্র উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহম্মদ আমান উল্লাহ’র ভাতিজি ও শ্রীমঙ্গল উপজেলার ভুনবীর ইউনিয়নের লইয়ারকুল গ্রামের মরহুম আলহাজ্ব হাবিব উল্লাহর নাতনী পুষ্প।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT