1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উদীচীর সাংস্কৃতিক সন্ধ্যা - মুক্তকথা
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
হাইল হাওরে শিল্পায়নের অভিযোগ – জেলাপ্রশাসনের গণশুনানি খেজুরীছড়া চা-বাগান খোলা হয়েছে। খেজুরীছড়া চা বাগান অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা হয়েছে। চলে গেলো জাতীয় বিপ্লব দিবস ৭ নভেম্বর। হত্যার বিচার দাবিতে মানববন্ধন, যুবক নিহত, মণিপুরি সম্মেলন, সিজন-৩ ম্যারাথন ও মতবিনিময় সভা। শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ কথাসাহিত্যিক সৈয়দ ওয়ালীউল্লাহ ও তাঁর লালসালু সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট সমাবেশ সফলের আহ্বানে পথসভা মিথ্যা মামলা, জমি দখলের পাঁয়তারা, যুবদলের আহ্বায়ক বহিষ্কার, স্কুলছাত্রী অপহরণ ও উদ্ধার এবং অন্যায় স্থাপনা নির্মাণ বেগম মনোয়ারা ইলিয়াস আর নেই!

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উদীচীর সাংস্কৃতিক সন্ধ্যা

সংবাদদাতা
  • প্রকাশকাল : শনিবার, ৩১ অক্টোবর, ২০২০
  • ২৬২৩ পড়া হয়েছে

কাওসার ইকবাল।। “দূর কর দুঃশাসন দুরাচার, জনতা জেগেছে যে দুর্বার” এই শ্লোগানকে সামনে রেখে শ্রীমঙ্গলে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর উদ্যোগে ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।
গত বৃহস্পতিবার সন্ধ্যায় উদীচী শ্রীমঙ্গল শাখার আয়োজনে স্থানীয় ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মিলনায়তনে সংক্ষিপ্ত পরিসরে অনুষ্ঠিত হয় আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম। অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিলেট বিভাগের সাবেক স্বাস্থ্য পরিচালক ডা. হরিপদ রায়, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যাক্তিত্ব দেবাশীষ চৌধুরী রাজা, সন্ধানী শিল্পীগোষ্টীর সভাপতি দেবব্রত দত্ত, উদীচী জেলা সংসদের সভাপতি এডভোকেট মিজানুর রহমান, উদীচী শ্রীমঙ্গল শাখার সভাপতি নীল কান্ত দেব, ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক অয়ন চৌধুরী, নাট্য পরিষদ সভাপতি অধ্যাপক রজত শুভ্র চক্রবর্তী, উদীচী শ্রীমঙ্গল শাখার সাধারণ সম্পাদক প্রসেনজিৎ রায় বিষু, প্রমূখ।
নাট্য সম্পাদক অপরাজিতা দেব মমির সঞ্চালনায় প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন, কৃষ্ণা সুত্রধর, শেলী সুত্রধর, মঞ্জুশ্রী জয়া, সুদিপ্তা চক্রবর্তী পূজা ও কুমার শ্যাম। শুরুতে নৃত্য পরিবেশন করেন অংশিতা রায় অথৈ।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT