1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
প্রথম আলোর সম্মাননা পেলেন হাসিম মিয়া ও নুরুর রহমান - মুক্তকথা
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
শিরোনাম :
চার খুনসহ সকল হত্যা-ধর্ষনের বিচার ও গ্যাস-বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে গণতান্ত্রিক যুক্ত ফ্রন্ট মৌলভীবাজার জেলার বিক্ষোভ গুণীজন সংবর্ধনা, যুবকের আত্মহত্যা, টমটম চালকের মরদেহ উদ্ধার, মামলা আপোষের জন্য হুমকি-ধামকি ও আজীবনদাতার একাডেমি দেখা। সাংবাদিক হত্যার চেষ্টা, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও দুর্ধর্ষ চুরি। জেলা চা-শ্রমিক ফেডারেশনের বিক্ষোভ সমাবেশ ধরা পড়েছে ৩ ডাকাত, ২জনের কারাদণ্ড, ১৩লাখ টাকার ভারতীয় শাড়ী জব্দ, বালু জব্দ আর এক মাদক ব্যবসায়ী আটক চেয়ারম্যান বরাবর চা শ্রমিক ফেডারেশনের স্মারকলিপি, লাউয়াছড়া জাতীয় উদ্যান থেকে গাছচুরি, সভাপতি আনিস সম্পাদক সালেহ, রেবের এয়ারগান উদ্ধার ও শমসেরনগরে হামলায় আহত ১ ফুটবল ঐতিহ্যের পূর্ব-লণ্ডন ও বক্সি ইকবালকে নিয়ে প্রীতিসভা। সাইফুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী ও বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশনের দাবী। জেনেভায় জাতীয় শোকদিবস ফুটবল, সাংবাদিক পুত্রের সংবর্ধনা ও শঙ্খিনী সাপ উদ্ধার

প্রথম আলোর সম্মাননা পেলেন হাসিম মিয়া ও নুরুর রহমান

বিশেষ প্রতিনিধি॥
  • প্রকাশকাল : বুধবার, ১০ নভেম্বর, ২০২১
  • ১৩৭৭ পড়া হয়েছে
মৌলভীবাজারে দৈনিক প্রথম আলোর প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। প্রথম আলোর প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে ফুলের শহর গড়ে তোলার কারিগর নুরুর রহমান ও মৌলভীবাজার শহরতলীর বিভিন্ন এলাকায় তালগাছ রোপনকারী মো হাশিম মিয়াকে ‘প্রথম আলো বন্ধুসভা’ পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

কানাডা প্রবাসী নূরুর রহমান দীর্ঘ দিন থেকে মৌলভীবাজার পৌরশহরকে ফুলের শহর হিসেবে গড়ে তুলতে কাজ করছেন। অন্যদিকে নিরলস প্রকৃতিপ্রেমের অনুকরণীয় ব্যক্তিত্ব, মৌলভীবাজার সদর উপজেলার(ইটা) রায়পুর গ্রামের মো. হাশিম মিয়া গত ৫০ বছরে শতাধিক তালগাছ রোপন করে পরিবেশের ভারসাম্য রক্ষায় অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছেন।
গতকাল(৯ নভেম্বর) মঙ্গলবার বিকালে মৌলভীবাজার পাবলিক লাইব্রেরির সৈয়দ মুজতবা আলী মিলায়তনে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে শুভেচ্ছা বিনিময় করেন, মৌলভীবাজার সরকারি মহিলা কলেজের প্রাক্তন অধ্যক্ষ মো. আব্দুল খালিক, সংস্কৃতি ব্যক্তিত্ব অপূর্ব কান্তি ধর, শীলা তালুকদার, বাংলাদেশ প্রগতি লেখক সংঘ মৌলভীবাজার জেলা শাখার সভাপতি সৈয়দ মোসাহিদ আহমদ চুন্নু, অবসরপ্রাপ্ত অধ্যাপক সৈয়দ মুজীবুর রহমান, নাট্যকার ও কবি আব্দুল মতিন, মৌলভীবাজার জেলা কর আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ্যাড. নিলিমেষ ঘোষ, মৌলভীবাজার প্রেসক্লাব সাধারণ সম্পাদক পান্না দত্ত প্রমুখ।
স্বরচিত কবিতা পাঠ করেন জাবেদ ভূঁইয়া। আবৃত্তি করেন তাওফিকা মুজাহিদ, দলীয় আবৃত্তি করেন মৌলভীবাজার শিশু একাডেমীর প্রশিক্ষার্থীরা। মো. হাশিম মিয়া অসুস্থ থাকায় তাঁর পক্ষে সম্মাননা স্মারক গ্রহণ করেন রাজন আহমদ।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT