1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
প্রান্তিক কৃষক পরিবারের মেয়ে তানিয়ার সাফল্য - মুক্তকথা
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মণিপুরি ভাষা দিবস, মরদেহ উদ্ধার, আটকে পড়া ট্রেন লাউয়াছড়ায়, পূঁজা নিয়ে এমপি’র সাথে বৈঠক, জলখাবার বাক্স ও বইথলি বিতরণ এবং বৃক্ষরূপন অবৈধ জাল আটক, বিএসসি নার্সিং-এ তাকিয়া, জলখাবার বাক্স ও বইথলি বিতরণ, বিজ্ঞান মেলা, এনসিপি’র পরিষদ ও গার্লস গাইডদের দীক্ষা মণিপুরি লিপি প্রশিক্ষণ, বিশ্ব পর্যটন দিবস, বাগান শ্রমিকদের বিক্ষোভ, সততা দোকানের উদ্বোধন ও এলাকাবাসীর প্রতিবাদ বিএসসি নার্সিংয়ের লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ তাকিয়া ও নতুন পূজা আহ্বায়ক সুজিত রায়। বিভাগের শ্রেষ্ঠ গুণী শিক্ষক লতিফা নিলুফার পাপড়ি। আগুনে ঘর পুড়ে ছাই, প্রবাসীর স্ত্রীর অভিযোগ, ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম, ভ্রাম্যমাণ আদালত ও আন্তর্জাতিক সাক্ষরতা। কারণ দর্শানোর বিজ্ঞপ্তি! কঠোর হওয়ার সতর্কবার্তা। তরুণীর আত্মহত্যা, মা সম্মাননা, ব্যবসায়ী সমিতির শপথ গ্রহণ, পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান ও সাপের বাচ্চা উদ্ধার। ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধা নিহত। ভ্রাম্যমাণ আদালতের ৯ প্রতিষ্ঠানকে জরিমানা। চার খুনসহ সকল হত্যা-ধর্ষনের বিচার ও গ্যাস-বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে গণতান্ত্রিক যুক্ত ফ্রন্ট মৌলভীবাজার জেলার বিক্ষোভ

প্রান্তিক কৃষক পরিবারের মেয়ে তানিয়ার সাফল্য

সৈয়দ বয়তুল আলী
  • প্রকাশকাল : সোমবার, ৩১ জুলাই, ২০২৩
  • ২০২৭ পড়া হয়েছে

আর্থিক সংকটাপন্ন কৃষক পরিবারের মেয়ে তাসনিয়া আক্তার তানিয়া তার অন্যান্য মেধাবী ভাই-বোনদের চেয়েও ভালো ফলাফল করে এবারের এসএসসি পরীক্ষায় গোল্ডেন এপ্লাস পেয়েছে। তানিয়ারা পাঁচ ভাই-বোন। তানিয়া সবার ছোট। তার বড় দুই ভাই শাহ জালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করছে এবং দুই বোনের মধ্যে বড় বোন কুলাউড়া ডিগ্রী কলেজে ও ছোট বোন বরমচাল কলেজে লেখাপড়া করছে।

জানা যায়, তানিয়ার বাবা মছব্বির আলী একজন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক ও মা ছিনারা বেগম গৃহীনি। আর্থিক অভাব অনটনে জর্জরিত মছব্বির আলী কৃষি কাজ করে তার ছেলে-মেয়েদের লেখাপড়া করাচ্ছেন।

তাসনিয়া আক্তার তানিয়ার বাবা মছব্বির আলী বলেন, “তানিয়ার এ ফলাফলে আমি আনন্দিত। অভাব অনটনে থেকে ছেলে-মেয়েরা পড়ালেখা করছে। তারা লেখাপড়া করে নিজেরা প্রতিষ্ঠিত হওয়ার পাশাপাশি সমাজের উন্নয়নে কাজ করবে এটাই আমার প্রত্যাশা।”

তানিয়া মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বঁঙ্গবন্ধু আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে এবারের এসএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করে। তার বাড়ি কুলাউড়া উপজেলরার ভুকশিমইল ইউনিয়নের জাব্দা গ্রামে। তার এ সাফল্যে তার পরিবারের পাশাপাশি এলাকাবাসীও আনন্দিত।

তাসনিয়া আক্তার তানিয়া বলে, “আমার এই সাফল্যের পিছনে শিক্ষক এবং পরিবারের অবদান সবচেয়ে বেশি। বিশেষ করে আমার বড় ভাই শাহ জালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহাঙ্গীর আলম ভালো ফলাফল করার জন্য সর্বদাই আমাকে উৎসাহ দিয়েছেন।”

বঁঙ্গবন্ধু আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইদুর রহমান বলেন, প্রত্যেক বিষয়ে তানিয়া এ প্লাস পেয়েছে। সে প্রকৃত মেধাবী। শিক্ষকদের আন্তরিকতা ও তার প্রচেষ্টায় এ সাফল্য। তানিয়ার এ ফলাফলে তার পরিবারের মুখ উজ্জ্বল হওয়ার পাশাপাশি বিদ্যালয়েরও সুনাম বেড়েছে।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT