1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
নিখরচায় চিকিৎসা সেবা, ইফা'র বই দান, গ্র্যান্ড সেলিম রিসোর্ট এন্ড ট্যুর, জিপিএ-৫ সংবর্ধনা  - মুক্তকথা
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রখ্যাত ফুটবলখেলোড়ী , মাহি উদ্দিন সেলিমকে সংবর্ধনা শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত, শিশুর মৃত্যু, নদীতে বিষ দিয়ে মাছ নিধন, ‘হিউম্যান রাইজ-‘এর নিজস্ব অফিস নির্মাণ ও হৃদরোগে মৃত্যু। তড়িঘড়ি করে ১৩৪টি হাসপাতাল ও ডায়াগনস্টিককে অনুমোদন। পালিত হলো বর্ণবাদ ও স্বৈরাচার বিরোধী আন্দোলনের ৯০ বছর। একটি নার্সারী পুঞ্জির ৮হাজার পানগাছ দুর্বৃত্তরা কেটে দিয়েছে। খেলাধুলা এখন পেশা, আদিবা ও অন্বেষা শ্রেষ্ট ২ ক্ষুদে গবেষক, বইপড়া উৎসব ও শ্রমিকনেতা মফিজআলী, পূঁজা উপলক্ষ্যে আইনশৃঙ্খলা সভা, গরুচুরি, অনিয়মের জন্য জরিমানা, জমিনিয়ে বিরোধের শেষে। শেখ হাসিনা- দেশে ফিরে আসার সম্ভাবনা ও আইনী সমস্যা(২)… মণিপুরি ভাষা দিবস, মরদেহ উদ্ধার, আটকে পড়া ট্রেন লাউয়াছড়ায়, পূঁজা নিয়ে এমপি’র সাথে বৈঠক, জলখাবার বাক্স ও বইথলি বিতরণ এবং বৃক্ষরূপন অবৈধ জাল আটক, বিএসসি নার্সিং-এ তাকিয়া, জলখাবার বাক্স ও বইথলি বিতরণ, বিজ্ঞান মেলা, এনসিপি’র পরিষদ ও গার্লস গাইডদের দীক্ষা

নিখরচায় চিকিৎসা সেবা, ইফা’র বই দান, গ্র্যান্ড সেলিম রিসোর্ট এন্ড ট্যুর, জিপিএ-৫ সংবর্ধনা 

আমাদের প্রতিনিধিগন॥
  • প্রকাশকাল : বুধবার, ১৬ আগস্ট, ২০২৩
  • ৮৪১ পড়া হয়েছে

শ্রীমঙ্গলে সহিদ হোসেন ইকবাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধি

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান ইউনিয়নের কুঞ্জবন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সকাল ১০টা থেকে দুপুর ৩টা পর্যন্ত প্রায় ৩৫০ জন রোগীকে চিকিৎসা সেবা দেওয়া হয়। একই সাথে রোগীদের বিনামূল্যে ঔষধ সরবরাহ করা হয়।

গত ১৪ই আগষ্ট সোমবার মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ‘সহিদ হোসেন ইকবাল ওয়েলফেয়ার এসোসিয়েশনে’র উদ্যোগে অনুষ্ঠিত হয় ফ্রি মেডিকেল ক্যাম্প-২০২৩। ক্যাম্পে রোগী দেখেন শ্রীমঙ্গলের দুই জনপ্রিয় ও মানবিক চিকিৎসক ডা.মোঃ নাজেম আল কোরেশী রাফাত এবং ডা.আব্দুল্লাহ আল মামুন। এলাকার হতদরিদ্র রোগীরা বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ পেয়ে বেজায় খুশী হয়েছেন।

রোগী, চিকিৎসকসহ যারা পরিশ্রম করে এই চিকিৎসা সেবা আয়োজনকে সাফল্যমন্ডিত করেছেন, তাদের সকলকে ধন্যবাদ জানিয়েছেন ‘সহিদ হোসেন ইকবাল ওয়েলফেয়ার এসোসিয়েশনে’র সভাপতি ইশরাত নাহার ইরিনা।

ইরিনা নিজে একজন উদ্যোক্তা, তার স্টার্টাপ কোম্পানির নাম “নিজেকে জানো”। এটি বাংলাদেশ সরকারের তথ্য ও প্রযুক্তি বিভাগের আইডিয়া প্রকল্পের একটি পোর্টফোলিও স্টার্টাপ কোম্পানি।

ইরিনার এক ভাই ইসতিয়াক হোসেন সৈকত(প্রতিষ্টাতা) কানাডায় অধ্যয়নরত। বোন ইফফাত নাহার তারানা(প্রতিষ্টাতা) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত। আরেক ভাই ইমতিয়াজ হোসেন শিহাব(প্রতিষ্টাতা) দেশে অধ্যয়নরত।

 

 

এসোসিয়েশনের সাধারণ সম্পাদকের দ্বায়িত্ব পালন করছেন সানজিদা আহমেদ সৃষ্টি, বর্তমানে আমেরিকায় অধ্যয়নরত। এছাড়াও এক ঝাক দক্ষ তরুনদের নিয়ে সাজানো হয়েছে এই সমিতির পরিষদ, যারা দেশে বিদেশে প্রতিষ্ঠিত। মূলত বাবার আদর্শকে বুকে ধারণ করে চার ভাইবোন মিলে গড়ে তুলেছেন “সহিদ হোসেন ইকবাল ওয়েলফেয়ার এসোসিয়েশন”।

জানতে চাইলে মরহুম সহিদ হোসেন ইকবালের বড় সন্তান ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি ইশরাত নাহার ইরিনা বলেন, আমাদের আব্বু সবসময় নীরবে মানুষের উপকার করে গিয়েছেন এবং আমাদের ভাইবোনকে ছোটবেলা থেকেই শিখিয়েছেন- মানুষের উপকার করতে। তাই আব্বু চলে যাবার পর আমরা চার ভাইবোন মিলে এই ওয়েলফেয়ার এসোসিয়েশন প্রতিষ্ঠা করেছি, শ্রীমঙ্গলে কাজ করা জন্য। মূলত স্বাস্থ্য ও প্রয়োজনীয় বিষয় নিয়ে এডভোকেসী, দারিদ্র্যতা দূরীকরণ এবং স্থানীয় পর্যায়ে তরুনদের দক্ষতা বৃদ্ধি এবং উন্নয়নে কাজ করবে আমাদের এই প্রতিষ্ঠানটি।

সহিদ হোসেন ইকবাল-এর পরিচয়?
শ্রীমঙ্গলের রাজনৈতিক অঙ্গণের অত্যন্ত জনপ্রিয় নাম মরহুম সহিদ হোসেন ইকবাল। শ্রীমঙ্গল তথা মৌলভীবাজারের বিগত রাজনৈতিক আন্দোলন সংগ্রাম, বিশেষ করে স্বৈরাচার বিরোধী আন্দোলনে অকুতোভয় ত্যাগী এক নেতার নাম সহিদ হোসেন ইকবাল। যার স্বপ্ন ছিলো দূরদর্শিতায় পরিপূর্ণ। ইচ্ছা ছিল জনপ্রতিনিধি হয়ে মানুষের কল্যাণে জীবন উৎসর্গ করার। ইচ্ছা, স্বপ্ন ও লক্ষ্যকে অপূর্ণ রেখে চলে যেতে হলো পৃথিবীর মায়া ত্যাগ করে। রাজনীতি দিয়ে উত্থান যার, রাজনীতির মাঝেই জীবনাবসান। ২০২১সালের ২৮ ডিসেম্বর রোজ মঙ্গলবার রাত ১০.৩৫ মিনিটে না ফেরার দেশে চলে গেছেন।

উল্লেখ্য, ২০২২ সালে বন্যায় “সহিদ হোসেন ইকবাল ওয়েলফেয়ার এসোসিয়েশন” সিলেটের ১১টি উপজেলায় ত্রাণ কার্যক্রম পরিচালনা করেছিল। এসময় প্রতিটি পরিবারকে এক মাসের বাজার, কাপড় এবং নারীদের প্রজনন স্বাস্থ্য সুরক্ষার পন্য প্রদান করা হয়।

“জয় বাংলার শক্তি, দক্ষ তারুন্যের মেধা ও প্রযুক্তি” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে গঠিত হয় সহিদ হোসেন ইকবাল ওয়েলফেয়ার এসোসিয়েশন। এটি একটি স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন, যার কেন্দ্রীয় কার্যালয় শ্রীমঙ্গল।

সংস্থার লক্ষ্য এবং উদ্দেশ্যঃ- জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষমাত্রার উপর ভিত্তি করে এবং চতুর্থ শিল্পবিপ্লব মোকাবেলায় পিছিয়ে পড়া স্থানীয় জনগোষ্ঠী এবং তরুনদেরকে দক্ষ করে গড়ে তোলে এবং বিভিন্ন সমস্যা সমাধানের মাধ্যমে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণই এই সামাজিক এবং অরাজনৈতিক সংগঠনের মূল প্রতিপাদ্য বিষয়।

মৌলভীবাজারে ইফার বই ও আলমারি বিতরণ

বিশেষ প্রতিনিধি

সাধারণ মানুষের মধ্যে পাঠাভ্যাস গড়ে তোলতে মৌলভীবাজারেও বই ও আলমারি এবং পাঠাগার সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল(১৪ আগষ্ট) সোমবার সকালে জেলা পরিষদ কার্যালয়ে অনুষ্ঠানিকভাবে ইসলামিক ফাউন্ডেশন মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে জেলার বিভিন্ন মসজিদের পাঠাগারের আলমারী ও বই বিতরণ করা হয়।

 

 

ইসলামিক ফাউন্ডেশন মৌলভীবাজারের উপ-পরিচালক মো: আনোয়ারুল কাদির এর সভাপতিত্বে জেলা পরিষদের চেয়ারম্যান মিছবাহুর রহমান আলমারী ও বই মসজিদ কর্তৃপক্ষের হাতে তোলে দেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ফিল্ড অফিসার ইয়াহহিয়া আহমেদ চৌধুরী, ফিল্ড সুপারভাইজার জুলফিকার আলী বাবুল, মাস্টার ট্রেইনার আব্দুন নুর আনোয়ারী ও হিসাব রক্ষক আশিক আহমেদ চৌধুরী প্রমুখ। এছাড়াও বিভিন্ন মসজিদের ইমাম, সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন।

 

শ্রীমঙ্গলে “গ্র্যান্ড সেলিম রিসোর্ট এন্ড ট্যুর” এর অভ্যর্থনা কেন্দ্রটি নতুন আঙ্গিকে উদ্বোধন

বিশেষ প্রতিনিধি

দেশের অন্যতম পর্যটন এলাকা মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পর্যটকদের আকৃষ্ট করতে গ্র্যান্ড সেলিম রিসোর্ট এন্ড ট্যুর এর নতুন আঙ্গিকে সাজানো অভ্যর্থনা কেন্দ্রটির শুভ উদ্বোধন করা হয়েছে।

বুধবার ৯ আগস্ট দুপুরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাবেক চিফ হুইপ অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব উপাধ্যক্ষ ড. মোঃ আব্দুস শহীদ এমপি।

 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রিসোর্টের স্বত্তাধিকারী ও পর্যটন সেবা সংস্থার সভাপতি সেলিম আহমেদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানু লাল রায়, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসন সরদার, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সভাপতি বিশ্বজ্যোতি চৌধুরী, আশিদ্রোন ইউপি চেয়ারম্যান রনেন্দ্র প্রসাদ বর্ধন জহর, শ্রীমঙ্গল পর্যটন সেবা সংস্থার সাধারণ সম্পাদক কাজী শামসুল হক, সাংগঠনিক সম্পাদক এসকে দাশ সুমন, কোষাধ্যক্ষ শহিদুল হক, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।

 

মৌলভীবাজারে ছাত্রশিবিরের এসএসসি ও দাখিল জিপিএ-৫ সংবর্ধনা

মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজারে এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। মৌলভীবাজার শহর শিবিরের আয়োজনে রোববার (১৩ আগস্ট) স্থানীয় কমিউনিটি সেন্টারে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় দুই শতাধিক জিপিএ-৫ প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের এই সংবর্ধনা প্রদান করা হয়। শহর শাখার সভাপতি মো. জিল্লুর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কলেজ কার্যক্রম সম্পাদক আরিফ হোসেন।

 

 

বিশেষ অতিথি ছিলেন সিলেটের ইউনিভার্সেল কলেজের প্রভাষক রেজাউল করিম, নিউরোবিশেষজ্ঞ ডা: আজীম উদ্দিন, সাবেক শহর সভাপতি মুর্শেদ আহমদ চৌধুরী। এছাড়াও অভিভাবক, শিক্ষক ও এপ্লাস প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীরা বক্তব্য রাখেন।

সংবর্ধনায় কেন্দ্রীয় কলেজ কার্যক্রম সম্পাদক আরিফ হোসেন বলেন, পৃথিবীকে গড়তে হলে সুন্দর মনের মানুষের প্রয়োজন। আমরা যদি একটি সুন্দর দেশ গঠন করতে চাই, তবে মেধাবী ও সুন্দর মনের মানুষ প্রয়োজন। মেধাবীরাই আগামীর বাংলাদেশের নেতৃত্ব দিবে। প্রাতিষ্ঠানিক পড়ালেখার ক্ষেত্রে যেভাবে কৃতিত্বের স্বাক্ষর রেখেছো, তার সাথে যদি নৈতিকতার ক্ষেত্রে কৃতিত্ব অর্জন করতে না পারো তাহলে এ মেধা দেশ ও জাতির কল্যাণে কাজে লাগবে না। দেশের শিক্ষাব্যবস্থায় এখন যে অরাজকতা চলছে, এই অবস্থার পরিবর্তন ঘটাতে হলে প্রচলিত শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষার সংমিশ্রণ জরুরি। ইসলামী ছাত্রশিবির এ কাজটিই সঠিকভাবে সম্পন্ন করে চলেছে। তিনি বলেন, ছাত্রশিবির যেভাবে ছাত্রদের সততা, নৈতিকতা ও যোগ্যতার বিকাশে সহযোগিতা করছে তা সত্যিই আমাদেরকে আশার আলো দেখায়।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT