1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
‘বঙ্গবন্ধুর নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছিল বলেই প্রধান বিচারপতি হতে পেরেছি’, -মৌলভীবাজারে প্রধান বিচারপতি এস কে সিনহা - মুক্তকথা
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের রাজনীতি ও অন্তর্বর্তীকালীন সংকটের রূপরেখা দুর্গোৎসব ছড়ালো ভালোবাসার আলো : উৎসবে বস্ত্র বিতরণ। পূজা মণ্ডপে মন্ত্রী আরিফুল, সড়কের ব্যাপক গাছ চুরি, বাগান শ্রমিকদের মানববন্ধন ও বিক্ষোভ; বিষ প্রয়োগে লক্ষ টাকার ক্ষতি। প্রখ্যাত ফুটবলখেলোড়ী , মাহি উদ্দিন সেলিমকে সংবর্ধনা শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত, শিশুর মৃত্যু, নদীতে বিষ দিয়ে মাছ নিধন, ‘হিউম্যান রাইজ-‘এর নিজস্ব অফিস নির্মাণ ও হৃদরোগে মৃত্যু। তড়িঘড়ি করে ১৩৪টি হাসপাতাল ও ডায়াগনস্টিককে অনুমোদন। পালিত হলো বর্ণবাদ ও স্বৈরাচার বিরোধী আন্দোলনের ৯০ বছর। একটি নার্সারী পুঞ্জির ৮হাজার পানগাছ দুর্বৃত্তরা কেটে দিয়েছে। খেলাধুলা এখন পেশা, আদিবা ও অন্বেষা শ্রেষ্ট ২ ক্ষুদে গবেষক, বইপড়া উৎসব ও শ্রমিকনেতা মফিজআলী, পূঁজা উপলক্ষ্যে আইনশৃঙ্খলা সভা, গরুচুরি, অনিয়মের জন্য জরিমানা, জমিনিয়ে বিরোধের শেষে।

‘বঙ্গবন্ধুর নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছিল বলেই প্রধান বিচারপতি হতে পেরেছি’, -মৌলভীবাজারে প্রধান বিচারপতি এস কে সিনহা

সংবাদদাতা
  • প্রকাশকাল : বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর, ২০১৭
  • ৯৬৯ পড়া হয়েছে

মৌলভীবাজার অফিস।। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেছেন, ইউরোপ-আমেরিকার দেশগুলো দেশের মেধাবী শিক্ষার্থীদের স্কলারশীপ দিচ্ছে। এর ফলে দেশের মেধা পাচার হচ্ছে। এতে মেধাশুন্য হচ্ছে দেশ।
প্রধান বিচারপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে বলেন, তিনি বাংলাদেশ স্বাধীন না করলে দেশে কে কি হতে পারতেন জানিনা। দেশ স্বাধীন হওয়ায় আমি প্রধান বিচারপতি হতে পেরেছি। দেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত অভাবনীয় উন্নয়ন হতোনা। তিনি দেশের প্রথাগত বিচার ব্যবস্থার সংস্কারের প্রতি গুরুত্বারোপ করে বলেন, পৃথিবীর উন্নয়নের সাথে সাথে আইনের পরিবর্তন হচ্ছে ‘গ্লোবালাইজেশনে’র ফলে মেধার বিকাশ হচ্ছে। সাইবার আইনসহ বিভিন্ন আইনের সংস্কার এবং উন্নয়নে গুরুত্ব দেয়া জরুরী।
বৃহস্পতিবার সকালে জেলা আইনজীবী সমিতির আয়োজনে মৌলভীবাজার পৌর জনমিলন কেন্দ্রে  আইনজীবী সমিতির পাঁচতলা ভবন এর ভিত্তিপ্রস্থর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। অনুষ্ঠানে মৌলভীবাজার জেলা আইনজীবী সভার সভাপতি এডভোকেট রনজিৎ কুমার ঘোষ ও সাধারণ সম্পাদক মিজানুর রহমানের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা দায়রা জজ মোঃ আবু তাহের, জেলা প্রশাসক মোঃ তোফায়েল ইসলাম, চীফ জুডিশিয়াল ম্যাজিষ্টেট এজি এম আল মাসুদ। এছাড়াও বক্তব্য রাখেন এডভোকেট মুজিবুর রহমান মুজিব, এডভোকেট সমর কান্তি দাশ চৌধুরী, প্রমুখ।
এর আগে তিনি মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির পাঁচতলা ভবনের ভিত্তি প্রস্থর স্থাপন করেন। ভিত্তিপ্রস্থর স্থাপন শেষে আলোচনা সভায় যোগ দেন। এসময় তাকে ফুল দিয়ে বরণ করেন সমিতির সিনিয়র সহ-সভাপতি এডভোকেট মামুনুর রশিদ।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT