1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
বন্যায় ক্ষতিগ্রস্ত ২শ মানুষ পেয়েছে ৫ লাখ টাকার খাদ্য সামগ্রী - মুক্তকথা
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ কথাসাহিত্যিক সৈয়দ ওয়ালীউল্লাহ ও তাঁর লালসালু সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট সমাবেশ সফলের আহ্বানে পথসভা মিথ্যা মামলা, জমি দখলের পাঁয়তারা, যুবদলের আহ্বায়ক বহিষ্কার, স্কুলছাত্রী অপহরণ ও উদ্ধার এবং অন্যায় স্থাপনা নির্মাণ বেগম মনোয়ারা ইলিয়াস আর নেই! ৪ জনের মৃত্যুদন্ড মবতন্ত্র ও মৌলবাদের উত্থান: উত্তরণের পথ ও বৃহত্তর জাতীয় ঐক্য পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের রাজনীতি ও অন্তর্বর্তীকালীন সংকটের রূপরেখা দুর্গোৎসব ছড়ালো ভালোবাসার আলো : উৎসবে বস্ত্র বিতরণ। পূজা মণ্ডপে মন্ত্রী আরিফুল, সড়কের ব্যাপক গাছ চুরি, বাগান শ্রমিকদের মানববন্ধন ও বিক্ষোভ; বিষ প্রয়োগে লক্ষ টাকার ক্ষতি।

বন্যায় ক্ষতিগ্রস্ত ২শ মানুষ পেয়েছে ৫ লাখ টাকার খাদ্য সামগ্রী

মৌলবীবাজার প্রতিনিধি
  • প্রকাশকাল : রবিবার, ৯ অক্টোবর, ২০২২
  • ১২৫৫ পড়া হয়েছে

কুশিয়ারা পাড়ের কান্দিগাঁও উচ্চ বিদ্যালয়ে ওয়ামি’র ত্রাণ বিতরণ

মৌলভীবাজারের রাজনগর উপজেলার কুশিয়ারা নদী পাড়ে গেল বন্যায় ক্ষতিগ্রস্থ অসহায় নারী-পুরুষের পাশে এগিয়ে এলো “ওয়াল্ড এসেমব্লি অফ মুসলীম ইয়োথ” (ওয়ামি)। রোববার উপজেলার উত্তরভাগ ইউনিয়নের কুশিয়ারা পাড়ের কান্দিগাঁও উচ্চ বিদ্যালয়ে উত্তরভাগ ও ফতেপুর ইউনিয়নের ২শ নারী-পুরুষকে খাদ্য সহায়তা দেয়া হয়।

খাদ্য সামগ্রীর মধ্যে ছিল ২৫ কেজি চাল, ২লিটার তেল, ২ কেজি পিয়াজ, ২ কেজি ডাল, ১ কেজি রসুন, ১ কেজি লবন, ২ কেজি আলু ও ৪টি সাবান ছিল। জন প্রতি প্যাকেটের মূল্য ২ হাজার ৫শ ৮৫ টাকার। সব মিলিয়ে ২শ মানুষকে দেয়া হয়েছে ৫ লাখ ১৭ হাজার টাকার নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী।

খাদ্য সামগ্রী পেয়ে সুনামপুর গ্রাম থেকে আগত হতদরিদ্র নেছার মিয়া ও নাছিমা বেগম মুখভরা হাসি দিয়ে জানান, তারা এসব সহায়তা পেয়ে ভীষন খুশি। এসব খাদ্য সামগ্রীবন্টন পূর্ব আলোচনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, রাজনগর ইসলামীক সোসাইটির চেয়াম্যান মোঃ আব্দুল মান্নান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ওয়ামি’র মৌলভীবাজার প্রতিনিধি প্রকৌশলী এম শাহেদ আলী, শাহ মোস্তফা একাডেমি’র প্রিন্সিপাল মোঃ ইয়ামীর আলী।

উপস্থিত ছিলেন রাজনগর আইডিয়েল হাইস্কুলের সিনিয়র শিক্ষক আবুর রাইয়ান শাহীন, বিশিষ্ট চিকিৎসক ডাঃ ফখরুল ইসলাম, যায়যায়দিনের স্টাফ রিপোর্টার সাংবাদিক মোঃ আব্দুল ওয়াদুদ, ওয়ান ওয়াল্ড এক্সপার্টস’র সিইও মোতাহির আলম প্রমূখ।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT