1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
বাসদ নেতা সুইট এর ২১তম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি  - মুক্তকথা
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
বিভাগের শ্রেষ্ঠ গুণী শিক্ষক লতিফা নিলুফার পাপড়ি। আগুনে ঘর পুড়ে ছাই, প্রবাসীর স্ত্রীর অভিযোগ, ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম, ভ্রাম্যমাণ আদালত ও আন্তর্জাতিক সাক্ষরতা। কারণ দর্শানোর বিজ্ঞপ্তি! কঠোর হওয়ার সতর্কবার্তা। তরুণীর আত্মহত্যা, মা সম্মাননা, ব্যবসায়ী সমিতির শপথ গ্রহণ, পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান ও সাপের বাচ্চা উদ্ধার। ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধা নিহত। ভ্রাম্যমাণ আদালতের ৯ প্রতিষ্ঠানকে জরিমানা। চার খুনসহ সকল হত্যা-ধর্ষনের বিচার ও গ্যাস-বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে গণতান্ত্রিক যুক্ত ফ্রন্ট মৌলভীবাজার জেলার বিক্ষোভ গুণীজন সংবর্ধনা, যুবকের আত্মহত্যা, টমটম চালকের মরদেহ উদ্ধার, মামলা আপোষের জন্য হুমকি-ধামকি ও আজীবনদাতার একাডেমি দেখা। সাংবাদিক হত্যার চেষ্টা, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও দুর্ধর্ষ চুরি। জেলা চা-শ্রমিক ফেডারেশনের বিক্ষোভ সমাবেশ ধরা পড়েছে ৩ ডাকাত, ২জনের কারাদণ্ড, ১৩লাখ টাকার ভারতীয় শাড়ী জব্দ, বালু জব্দ আর এক মাদক ব্যবসায়ী আটক

বাসদ নেতা সুইট এর ২১তম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি 

সংবাদদাতা॥
  • প্রকাশকাল : শুক্রবার, ২৭ অক্টোবর, ২০২৩
  • ৬০৩ পড়া হয়েছে

বাসদ নেতা আব্দুল গাফ্ফার চৌধুরী সুইট এর ২১তম মৃত্যুবার্ষিকীতে বাসদ মৌলভীবাজার জেলা

আজ ২৭ অক্টোবর’২৩, শুক্রবার তেল, গ্যাস, বিদ্যুৎ ও বন্দর রক্ষা জাতীয় আন্দোলনের বীর সৈনিক বাসদ মৌলভীবাজার জেলা নেতা কমরেড আব্দুল গাফ্ফার চৌধুরী সুইট এর ২১ তম মৃত্যুবার্ষিকী। বাসদ মৌলভীবাজার জেলা শাখার পক্ষ থেকে জাতীয় সম্পদ আন্দোলনের এই বীর যোদ্ধার প্রতি সকাল ১১টায় মৌলভীবাজার শাহ হেলাল উচ্চ বিদ্যালয়ের পাশে অবস্থিত কমরেড সুইট এর কবরে বাসদের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি প্রদান করা হয়।

বাসদ মৌলভীবাজার জেলা সমন্বয়ক এডভোকেট মঈনুর রহমান মগনুর নেতৃত্বে দলের পক্ষ থেকে সদস্যদের নিয়ে শ্রদ্ধাঞ্জলি প্রদান করা হয়। কমরেড সুইটের প্রতি শ্রদ্ধাঞ্জলি প্রদান করেন কমরেড আব্দুল গাফ্ফার চৌধুরী সুইট স্মৃতি সংসদ।

 

 

মার্কিন এসএসএ কোম্পানির কাছে ১৯৮ বছরের জন্য তৎকালীন বিএনপি সরকারের চট্টগ্রাম বন্দর তুলে দেয়ার চক্রান্ত প্রতিহত করা, গ্যাস রপ্তানির চক্রান্ত বন্ধ, পিএসসি বাতিল, মাগুড়ছড়ার ক্ষতিপূরণ আদায়, বিদ্যুৎ খাত বহুজাতিক কোম্পানির হাতে তুলে দেয়ার সিদ্ধান্ত রোধ -এইসকল দাবিতে ২০০২ সালের ঢাকা-চট্টগ্রাম লং মার্চ ছিল। লংমার্চ থেকে ফেরার পথে ২৭ অক্টোবর ২০০২ ব্রাক্ষনবাড়িয়ায় মর্মান্তিক ট্রেন দুর্ঘটনায় বাসদ মৌলভীবাজার জেলা সদস্য কমরেড আব্দুল গাফ্ফার চৌধুরী সুইট ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সিলেট জেলা সাধারণ সম্পাদক কমরেড শফিকুর রহমান চৌধুরী সুমন মারা যান। প্রতি বছর বাসদ জাতীয় সম্পদ রক্ষা আন্দোলনে নিহত দুই বীরকে শ্রদ্ধা প্রদানের মধ্য দিয়ে স্মরণ করে আসছে।
এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT