1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু - মুক্তকথা
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
বিএসসি নার্সিংয়ের লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ তাকিয়া ও নতুন পূজা আহ্বায়ক সুজিত রায়। বিভাগের শ্রেষ্ঠ গুণী শিক্ষক লতিফা নিলুফার পাপড়ি। আগুনে ঘর পুড়ে ছাই, প্রবাসীর স্ত্রীর অভিযোগ, ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম, ভ্রাম্যমাণ আদালত ও আন্তর্জাতিক সাক্ষরতা। কারণ দর্শানোর বিজ্ঞপ্তি! কঠোর হওয়ার সতর্কবার্তা। তরুণীর আত্মহত্যা, মা সম্মাননা, ব্যবসায়ী সমিতির শপথ গ্রহণ, পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান ও সাপের বাচ্চা উদ্ধার। ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধা নিহত। ভ্রাম্যমাণ আদালতের ৯ প্রতিষ্ঠানকে জরিমানা। চার খুনসহ সকল হত্যা-ধর্ষনের বিচার ও গ্যাস-বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে গণতান্ত্রিক যুক্ত ফ্রন্ট মৌলভীবাজার জেলার বিক্ষোভ গুণীজন সংবর্ধনা, যুবকের আত্মহত্যা, টমটম চালকের মরদেহ উদ্ধার, মামলা আপোষের জন্য হুমকি-ধামকি ও আজীবনদাতার একাডেমি দেখা। সাংবাদিক হত্যার চেষ্টা, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও দুর্ধর্ষ চুরি। জেলা চা-শ্রমিক ফেডারেশনের বিক্ষোভ সমাবেশ

বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু

কমলগঞ্জ প্রতিনিধি॥
  • প্রকাশকাল : মঙ্গলবার, ২৯ আগস্ট, ২০২৩
  • ৮৪০ পড়া হয়েছে
 উঠানে ঝুলে থাকা লাইনে হাত দিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে সন্তুষ শব্দকর(২২) নামে এক যুবক নিহত হয়েছে। গত শুক্রবার(২৫ আগস্ট) দিবাগত রাত ১১ ঘটিকার সময় মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মুন্সীবাজার ইউনিয়নের নারায়ণ ক্ষেত্র গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সন্তোষ শব্দকর বিজয় শব্দকরের ছেলে।

স্থানীয়রা জানান, নিজ বসত বাড়ির ঝুলন্ত লাইনে অসাবধনতা বশত: বৈদ্যুতিক তারে হাত দিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই যুবকের মৃত্যু হয়। এসময় সন্তুষ শব্দকরকে উদ্ধার করতে গিয়ে দুই সহোদর আহত হন। মুন্সীবাজার ইউনিয়নের স্থানীয় ওয়ার্ড সদস্য সুনিল চন্দ্র মালাকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রাত সাড়ে ১১ ঘটিকার দিকে বাড়ির উঠানে ঝুলন্ত তারে হাত দিয়ে ধরলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায়।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সঞ্জয় চক্রবতী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ছেলে নিহত হয়েছে। মৌলভীবাজার পল্লীবিদ্যুৎ সমিতির কমলগঞ্জ অঞ্চলের ডিজিএম মীর গোলাম ফারুক বলেন, বিষয়টি এর আগে শোনেননি। তবে খোঁজ নিয়ে দেখছেন।

 

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT