1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
বিলেতে বাঙ্গালী... - মুক্তকথা
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
আগুনে ঘর পুড়ে ছাই, প্রবাসীর স্ত্রীর অভিযোগ, ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম, ভ্রাম্যমাণ আদালত ও আন্তর্জাতিক সাক্ষরতা। কারণ দর্শানোর বিজ্ঞপ্তি! কঠোর হওয়ার সতর্কবার্তা। তরুণীর আত্মহত্যা, মা সম্মাননা, ব্যবসায়ী সমিতির শপথ গ্রহণ, পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান ও সাপের বাচ্চা উদ্ধার। ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধা নিহত। ভ্রাম্যমাণ আদালতের ৯ প্রতিষ্ঠানকে জরিমানা। চার খুনসহ সকল হত্যা-ধর্ষনের বিচার ও গ্যাস-বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে গণতান্ত্রিক যুক্ত ফ্রন্ট মৌলভীবাজার জেলার বিক্ষোভ গুণীজন সংবর্ধনা, যুবকের আত্মহত্যা, টমটম চালকের মরদেহ উদ্ধার, মামলা আপোষের জন্য হুমকি-ধামকি ও আজীবনদাতার একাডেমি দেখা। সাংবাদিক হত্যার চেষ্টা, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও দুর্ধর্ষ চুরি। জেলা চা-শ্রমিক ফেডারেশনের বিক্ষোভ সমাবেশ ধরা পড়েছে ৩ ডাকাত, ২জনের কারাদণ্ড, ১৩লাখ টাকার ভারতীয় শাড়ী জব্দ, বালু জব্দ আর এক মাদক ব্যবসায়ী আটক চেয়ারম্যান বরাবর চা শ্রমিক ফেডারেশনের স্মারকলিপি, লাউয়াছড়া জাতীয় উদ্যান থেকে গাছচুরি, সভাপতি আনিস সম্পাদক সালেহ, রেবের এয়ারগান উদ্ধার ও শমসেরনগরে হামলায় আহত ১

বিলেতে বাঙ্গালী…

বিশেষ প্রতিবেদক
  • প্রকাশকাল : বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪
  • ৪৪০ পড়া হয়েছে

চিন্ময় প্রভুর মুক্তির দাবীতে বাংলাদেশ দূতাবাসের সামনে
বৃটেনের সনাতনী হিন্দুসম্প্রদায়ের বিক্ষোভ

 

বাংলাদেশের সনাতনী জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় দাস ব্রহ্মচারীকে মিথ্যা মামলার আসামী করে আটকের প্রতিবাদে লণ্ডনস্থ বাংলাদেশ দূতাবাসের সামনে বিক্ষোভ সমাবেশ আয়োজন করে বৃহত্তর লন্ডনের সনাতনী সম্প্রদায়ের সদস্যবৃন্দ। কর্মদিবসে তাৎক্ষণিক ছুটি নিয়ে দলে দলে বিক্ষোভ সমাবেশে যোগ দেন লন্ডনের বিভিন্ন হিন্দু সংগঠনের সদস‍্যবৃন্দ।

‘চিন্ময় প্রভু জেলে কেন?’ ‘চিন্ময় প্রভুর মুক্তি চাই’ সহ হিন্দুদের আটদফা দাবীর সমর্থনে শ্লোগানে শ্লোগানে মুখরিত ছিল ২৮ কুইনস্ গেইট এলাকা। সমাবেশে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। তারা চিন্ময় প্রভুর নি:শর্ত মুক্তি, হিন্দুসম্প্রদায়ের উপর অত্যাচার, নিপীড়ন বন্ধ ও আট দফা ন্যায্য দাবী অনতিবিলম্বে মেনে নিতে সরকারের প্রতি দাবী জানান। বক্তারা সতর্কবানীতে বলেন, সনাতনী হিন্দুসম্প্রদায়ের উপর নৃশংস অত্যাচার অব্যাহত থাকলে সারা বিশ্বজুড়ে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।

উল্লেখ্য যে সমাবেশের নেতৃবৃন্দ প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুসের উদ্দেশ্যে হাই কমিশন বরাবর স্মারকলিপি প্রদান করেন।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT