1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
বিলেতে বাঙ্গালী... - মুক্তকথা
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন
শিরোনাম :
প্রখ্যাত ফুটবলখেলোড়ী , মাহি উদ্দিন সেলিমকে সংবর্ধনা শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত, শিশুর মৃত্যু, নদীতে বিষ দিয়ে মাছ নিধন, ‘হিউম্যান রাইজ-‘এর নিজস্ব অফিস নির্মাণ ও হৃদরোগে মৃত্যু। তড়িঘড়ি করে ১৩৪টি হাসপাতাল ও ডায়াগনস্টিককে অনুমোদন। পালিত হলো বর্ণবাদ ও স্বৈরাচার বিরোধী আন্দোলনের ৯০ বছর। একটি নার্সারী পুঞ্জির ৮হাজার পানগাছ দুর্বৃত্তরা কেটে দিয়েছে। খেলাধুলা এখন পেশা, আদিবা ও অন্বেষা শ্রেষ্ট ২ ক্ষুদে গবেষক, বইপড়া উৎসব ও শ্রমিকনেতা মফিজআলী, পূঁজা উপলক্ষ্যে আইনশৃঙ্খলা সভা, গরুচুরি, অনিয়মের জন্য জরিমানা, জমিনিয়ে বিরোধের শেষে। শেখ হাসিনা- দেশে ফিরে আসার সম্ভাবনা ও আইনী সমস্যা(২)… মণিপুরি ভাষা দিবস, মরদেহ উদ্ধার, আটকে পড়া ট্রেন লাউয়াছড়ায়, পূঁজা নিয়ে এমপি’র সাথে বৈঠক, জলখাবার বাক্স ও বইথলি বিতরণ এবং বৃক্ষরূপন অবৈধ জাল আটক, বিএসসি নার্সিং-এ তাকিয়া, জলখাবার বাক্স ও বইথলি বিতরণ, বিজ্ঞান মেলা, এনসিপি’র পরিষদ ও গার্লস গাইডদের দীক্ষা

বিলেতে বাঙ্গালী…

শেখ নুরুল ইসলাম
  • প্রকাশকাল : বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫
  • ৫১৫ পড়া হয়েছে

গ্রেটার সিলেট কমিউনিটির প্রতিবাদ সমাবেশ

“নো-ভিসা ফি” বৃদ্ধি ও ম্যানচেস্টার থেকে বাংলাদেশ বিমানের ফ্লাইট বন্ধের পায়তারার প্রতিবাদে এবং সিলেট ওসমানীকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দর করার দাবীতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত।

“অত‍্যধিক হারে নো ভিসা ফি বৃদ্ধি ও বিমানের ম‍্যানচেষ্টার টু সিলেট উড়াল বন্ধের পাঁয়তারার প্রতিবাদে এবং সিলেট ওসমানী বিমান বন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমান বন্দরে পরিনত ও বিদেশী অন‍্যান‍্য এয়ারলাইনের উড়াল চালুর দাবীতে গত ২৮ জানুয়ারী মঙ্গলবার সন্ধ্যায় গ্রেটার সিলেট কমিউনিটি ইউ কে’র সাউথ ইস্ট রিজিওনের পক্ষ থেকে পূর্ব লন্ডনের হোয়াইট চ‍্যাপেল রোডস্থ রয়েল বেঙ্গলে এক সভার আয়োজন করা হয়।
সংগঠনের সাউথ ইস্ট রিজিওনাল কমিটির আহ্বায়ক বিশিষ্ট ব্যবসায়ী হারুনুর রশিদ এর সভাপতিত্বে এবং সংগঠন এর সদস্য সচিব সমাজসেবক মোঃ তাজুল ইসলাম ও সহযোগী আহ্বায়ক বিশিষ্ট ব্যবসায়ী জামাল হোসেন এর যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন গ্রেটার সিলেট এর পৃষ্ঠপোষক কমিউনিটি নেতা ও বিশিষ্ট সাংবাদিক কে এম আবু তাহের চৌধুরী।

গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের কেন্দ্রীয় কনভেনর কমিউনিটি লিডার মোহাম্মদ মকিস মনসুর, সহ সকল বক্তারা বলেন -বৃটিশ বাংলাদেশীদের পাসপোর্টের জন‍্য নো ভিসা ফি ৪৬ পাউণ্ড থেকে ৭০ পাউন্ডে এক দিনের নোটিশে বৃদ্ধি সম্পূর্ণ অযৌক্তিক ও অগ্রহণযোগ্য। অবিলম্বে তা হ্রাস বা বাতিল করতে হবে। দীর্ঘ ২২বছরেও ওসমানী বিমান বন্দর কেন পূর্ণাঙ্গ বিমান বন্দর হয়নি এবং কেন কাতার, আমিরাত সহ অন‍্যান‍্য এয়ার লাইন উঠানামা করেনা তা প্রবাসীরা জানতে চায়। বক্তারা -বিমানের ভাড়া বৃদ্ধিরও সমালোচনা করে তা কমানোর দাবী জানান। তারা -ম‍্যানচেষ্টার টু সিলেট ফ্লাইটের ব‍্যাপারে স্পষ্ট ঘোষণার দাবী জানান।

বিশেষ অতিথি হিসেবে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের কেন্দ্রীয় আহ্বায়ক কমিউনিটি নেতা মোহাম্মদ মকিস মনসুর, গ্রেটার সিলেটের সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আব্দুল কাইয়ুম কয়সর, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মোস্তফা, সাবেক স্পীকার আহবাব হোসেন, সাবেক সিভিক মেয়র কাউন্সিলার জোছনা ইসলাম, কবি মুজিবুল হক মনি, কাউন্সিলার সাম ইসলাম, ক‍্যাম্পেইন কমিটির সচিব মোহাম্মদ আব্দুর রব ও সাবেক ডেপুটি মেয়র মোহাম্মদ শহীদ আলী বক্তব্য রাখেন।

সভায় বৃটেনের বিভিন্ন শহর থেকে আগত নেতৃবৃন্দের মধ্যে আর ও বক্তব‍্য রাখেন সীপার করিম, আব্দুল মালিক, মুজিবুর রহমান, খান জামাল নুরুল ইসলাম, আব্দুর রহিম রন্জু, সৈয়দ সায়েম করিম, আব্দুল বাছিত রফি, দেলওয়ার হোসেন দুলু, মিসেস হেলেন ইসলাম, মিসবাহ আহমেদ, ইভা আহমেদ, শেখ নুরুল ইসলাম, মাহমুদুল হাসান এমদাদ, তৌরিছ মিয়া, কামরুল আই রাসেল, আনোয়ার খান, বদর উদ্দিন চৌধুরী বাবর, শাহ আব্দুল ওয়াহাব জাহাঙ্গীর, রাকিব রুহেল, আহমেদ সাদিক, আব্দুল মুকিত, আব্দুল বাছির, বদরুল হক মনসুর, ইকবাল আহমেদ, আলাউদ্দিন, মুক্তার আলী, কামরুল হোসেন, আবুল কালাম আজাদ, সাফি খান, আব্দুল আহাদ, সাব্বির আহমেদ, তাজরুল ইসলাম তাজ, ইসলাম উদ্দিন, ফারুক আহমেদ, দারা মিয়া, টিপু আহমেদ, সারুক মিয়া, পারভেজ আহমেদ, খালিস মিয়া,ও আজাফ আলী, সহ বিভিন্ন শহর থেকে আগত নেতৃবৃন্দ ।
বক্তারা হুশিয়ারী উচ্চারন করে বলেন -তাদের দাবী না মানলে রেমিট‍্যান্স বন্ধ ও বিমান বয়কটের ডাক দেওয়া হতে পারে ।

সভার শুরুতেই পবিত্র কোরআন থেকে পাঠ করেন যুবসংগঠক এস কে সালাম ও বাংলা পোষ্টের সাবেক ম‍্যানেজিং ডাইরেক্টর প্রবাসের মুক্তিযোদ্ধের সংগঠক আলহাজ্ব এ এস মোহাম্মদ চৌধুরী সিংকাপনী ও মৌলভীবাজার কচুয়া আল- মনসুর ওয়েলফেয়ার ট্রাষ্ট এর ফাউন্ডার্স ট্রাষ্টি সমাজকর্মী মোহাম্মদ কামাল মনসুর এর মৃত‍্যুতে ও উনাদের ইসালেহ সোওয়াব উপলক্ষে দোয়া পরিচালনা করেন আলহাজ্ব কে এম আবু তাহের চৌধুরী।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT