1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
বিশ্ব হাতি দিবসে হাতি নিয়ে চাঁদাবাজি - মুক্তকথা
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১২:২৭ অপরাহ্ন
শিরোনাম :
পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের রাজনীতি ও অন্তর্বর্তীকালীন সংকটের রূপরেখা দুর্গোৎসব ছড়ালো ভালোবাসার আলো : উৎসবে বস্ত্র বিতরণ। পূজা মণ্ডপে মন্ত্রী আরিফুল, সড়কের ব্যাপক গাছ চুরি, বাগান শ্রমিকদের মানববন্ধন ও বিক্ষোভ; বিষ প্রয়োগে লক্ষ টাকার ক্ষতি। প্রখ্যাত ফুটবলখেলোড়ী , মাহি উদ্দিন সেলিমকে সংবর্ধনা শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত, শিশুর মৃত্যু, নদীতে বিষ দিয়ে মাছ নিধন, ‘হিউম্যান রাইজ-‘এর নিজস্ব অফিস নির্মাণ ও হৃদরোগে মৃত্যু। তড়িঘড়ি করে ১৩৪টি হাসপাতাল ও ডায়াগনস্টিককে অনুমোদন। পালিত হলো বর্ণবাদ ও স্বৈরাচার বিরোধী আন্দোলনের ৯০ বছর। একটি নার্সারী পুঞ্জির ৮হাজার পানগাছ দুর্বৃত্তরা কেটে দিয়েছে। খেলাধুলা এখন পেশা, আদিবা ও অন্বেষা শ্রেষ্ট ২ ক্ষুদে গবেষক, বইপড়া উৎসব ও শ্রমিকনেতা মফিজআলী, পূঁজা উপলক্ষ্যে আইনশৃঙ্খলা সভা, গরুচুরি, অনিয়মের জন্য জরিমানা, জমিনিয়ে বিরোধের শেষে।

বিশ্ব হাতি দিবসে হাতি নিয়ে চাঁদাবাজি

রাজন আহমদ॥
  • প্রকাশকাল : বৃহস্পতিবার, ১২ আগস্ট, ২০২১
  • ২৭১০ পড়া হয়েছে

আজ ১২ আগস্ট বিশ্ব হাতি দিবস। বাংলাদেশসহ সারা বিশ্ব দিবসটি পালন করছে। এদিকে বিশ্ব হাতি দিবসে মৌলভীবাজার শহরে হাতি নিয়ে চাঁদাবাজি করেছেন এক মাহুত। এক দোকান থেকে আরেক দোকানে ঘুরছে হাতি। দোকানের সামনে দাঁড়িয়ে শুঁড় তুলে অভিবাদন জানাচ্ছে। তারপর শুঁড় এগিয়ে দিচ্ছে সোজা দোকানদারের কাছে। যতক্ষণ পর্যন্ত শুঁড়ের মাথায় টাকা গুঁজে দেওয়া হচ্ছে না, ততক্ষণ পর্যন্ত শুঁড় তুলছে না হাতিটি। বাধ্য হয়ে শেষমেশ দিতে হচ্ছে টাকা।
৫ টাকা দিলে আবার হাতি নেয় না, তখন হাতির পিঠে সটান বসে থাকা মাহুত টাকার পরিমাণ বাড়িয়ে দেওয়ার কথা বলছে। এভাবে প্রতি দোকান থেকে ১০ থেকে শুরু করে ৫০ টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে।

আজ ১২ আগস্ট বৃহস্পতিবার দুপুরে মৌলভীবাজার চৌমুহনা টিসি মার্কেট এলাকার দোকানগুলোতে এভাবেই হাতি নিয়ে হানা দিয়ে চাঁদাবাজি করেছেন হাতির এক মাহুত। টিসি মার্কেট এলাকার নওসাদ সুপার স্টোরের কাওছার আহমদ বলেন, ‘টাকা না দিলে হাতি সরে না। তাই বাধ্য হয়ে ২০ টাকা দিয়েছি’। টিসি মার্কেটের সামনের পান দোকানি সাদ্দাম হোসেন বলেন, ‘আমি ভয়ে দৌড়ে চলে যাই, তখন পাশের একজন ১০ টাকা দিলে হাতি দোকানের সামন থেকে চলে যায়’।
এভাবে দোকানে দোকানে টাকা নেওয়ার বিষয়ে হাতির মাহুতকে জিজ্ঞেস করা হলে, তিনি বলেন, ‘শুধু দোকান নয়, রাস্তার বিভিন্ন যানবাহন থেকেও টাকা নেন’। ‘মানুষ হাতি দেখে খুশি হয়েই টাকা দেয়। কাউকে বাধ্য করা হয় না’। তিনি আরো বলেন, ‘এতো বিশাল একটি হাতির খাবারে অনেক খরচ হয়। তাই এভাবে মাঝে মাঝে একটু টাকা নেওয়া হয়’।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT