1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
বৃটেনের প্রথম মসজিদ, নির্মাণ করেছিলেন ইসলাম ধর্মে দীক্ষিত উইলিয়াম হেনরি কুইলিয়াম - মুক্তকথা
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের রাজনীতি ও অন্তর্বর্তীকালীন সংকটের রূপরেখা দুর্গোৎসব ছড়ালো ভালোবাসার আলো : উৎসবে বস্ত্র বিতরণ। পূজা মণ্ডপে মন্ত্রী আরিফুল, সড়কের ব্যাপক গাছ চুরি, বাগান শ্রমিকদের মানববন্ধন ও বিক্ষোভ; বিষ প্রয়োগে লক্ষ টাকার ক্ষতি। প্রখ্যাত ফুটবলখেলোড়ী , মাহি উদ্দিন সেলিমকে সংবর্ধনা শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত, শিশুর মৃত্যু, নদীতে বিষ দিয়ে মাছ নিধন, ‘হিউম্যান রাইজ-‘এর নিজস্ব অফিস নির্মাণ ও হৃদরোগে মৃত্যু। তড়িঘড়ি করে ১৩৪টি হাসপাতাল ও ডায়াগনস্টিককে অনুমোদন। পালিত হলো বর্ণবাদ ও স্বৈরাচার বিরোধী আন্দোলনের ৯০ বছর। একটি নার্সারী পুঞ্জির ৮হাজার পানগাছ দুর্বৃত্তরা কেটে দিয়েছে। খেলাধুলা এখন পেশা, আদিবা ও অন্বেষা শ্রেষ্ট ২ ক্ষুদে গবেষক, বইপড়া উৎসব ও শ্রমিকনেতা মফিজআলী, পূঁজা উপলক্ষ্যে আইনশৃঙ্খলা সভা, গরুচুরি, অনিয়মের জন্য জরিমানা, জমিনিয়ে বিরোধের শেষে।

বৃটেনের প্রথম মসজিদ, নির্মাণ করেছিলেন ইসলাম ধর্মে দীক্ষিত উইলিয়াম হেনরি কুইলিয়াম

সংবাদদাতা
  • প্রকাশকাল : শনিবার, ১৩ মে, ২০১৭
  • ৭৯৫ পড়া হয়েছে

লন্ডন: উইলিয়াম হেনরি কুইলিয়াম। বৃটেনের লিভারপুলের মানুষ ছিলেন। জন্ম ১৮৫৬ সালের ১০ই এপ্রিল। ১৯৩২ সালের ২৩শে এপ্রিল পরলোক গমন করেন। লিভারপুলের এক সমৃদ্ধ পরিবারে তার জন্ম হয়। ১৮৭৮ সালে তিনি একজন ‘সলিসিটার’ হিসেবে কর্মজীবন শুরু করেন। তিনি ফৌজদারী আইনে বিশেষ শিক্ষা অর্জন করেছিলেন। আইন পেশায় তিনি এমনই খ্যাতি অর্জন করেন যে ‘লিভারপুল উইকলি কোরিয়ার’ নামের সেই সময়ের স্থানীয় একটি সাময়িকী তাকে বলেছিল-“unofficial Attorney-General of Liverpool”. তিনি জান্নাহ্ জনস্টোন নামে এক মহিলাকে বিয়ে করে সংসার সাজান ১৮৭৯ সালে।

এই উইলিয়াম হেনরি কুইলাম বিয়ের দু’বছর আগে অর্থাৎ ১৮৮৭ সালে মরোক্ক সফরে যান একটি রোগ সারাতে। সেখান থেকে তিনি ফিরে আসেন ইসলাম গ্রহন করে। দেশে ফিরে আসার পর তাকে সেই সময়ের আফগানিস্তানের যুবরাজ নসরুল্লাহ্ খাঁ বিরাট অংকের সহায়তা দেন ইসলাম গ্রহন করায়। উইকিপিডিয়া মতে ঐ পাউন্ডেই তিনি সেই সময়কার লিভারপুল শহরের ৩টি ঘর কিনে নেন। ওই ঘরগুলোর ৮নং ব্রগহাম টেরেইস বৃটেনের প্রথম মসজিদ হিসেবে কাজ শুরু করেছিল। বাকী ঘর দু’টির একটিতে বোর্ডিং স্কুল ও অপরটিতে “মদিনা হাউস” নামে একটি এতিমখানা পরিচালনা শুরু করেন।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT