1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
বৃটেনে আবারো চাকু মারার অপরাধ - মুক্তকথা
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রখ্যাত ফুটবলখেলোড়ী , মাহি উদ্দিন সেলিমকে সংবর্ধনা শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত, শিশুর মৃত্যু, নদীতে বিষ দিয়ে মাছ নিধন, ‘হিউম্যান রাইজ-‘এর নিজস্ব অফিস নির্মাণ ও হৃদরোগে মৃত্যু। তড়িঘড়ি করে ১৩৪টি হাসপাতাল ও ডায়াগনস্টিককে অনুমোদন। পালিত হলো বর্ণবাদ ও স্বৈরাচার বিরোধী আন্দোলনের ৯০ বছর। একটি নার্সারী পুঞ্জির ৮হাজার পানগাছ দুর্বৃত্তরা কেটে দিয়েছে। খেলাধুলা এখন পেশা, আদিবা ও অন্বেষা শ্রেষ্ট ২ ক্ষুদে গবেষক, বইপড়া উৎসব ও শ্রমিকনেতা মফিজআলী, পূঁজা উপলক্ষ্যে আইনশৃঙ্খলা সভা, গরুচুরি, অনিয়মের জন্য জরিমানা, জমিনিয়ে বিরোধের শেষে। শেখ হাসিনা- দেশে ফিরে আসার সম্ভাবনা ও আইনী সমস্যা(২)… মণিপুরি ভাষা দিবস, মরদেহ উদ্ধার, আটকে পড়া ট্রেন লাউয়াছড়ায়, পূঁজা নিয়ে এমপি’র সাথে বৈঠক, জলখাবার বাক্স ও বইথলি বিতরণ এবং বৃক্ষরূপন অবৈধ জাল আটক, বিএসসি নার্সিং-এ তাকিয়া, জলখাবার বাক্স ও বইথলি বিতরণ, বিজ্ঞান মেলা, এনসিপি’র পরিষদ ও গার্লস গাইডদের দীক্ষা

বৃটেনে আবারো চাকু মারার অপরাধ

বিশেষ প্রতিনিধি॥
  • প্রকাশকাল : শুক্রবার, ১২ এপ্রিল, ২০২৪
  • ৮৮৯ পড়া হয়েছে



বাঙ্গালী হাবিবুর স্ত্রী কুলসুমকে চাকুমেরে হত্যা করলেন।

কিন্তু কেনো এ হত্যা?

২৭ বছর বয়সী স্ত্রী কুলসুম আক্তারকে চাকু দিয়ে হত্যার দায়ে স্বামী হাবিবুর মাসুমকে(২৫) পুলিশ আজ আদালতে উপস্থিত করে। হত্যা ঘটনাটি ঘটেছে গত ৬ এপ্রিল শনিবার বেলা আনুমানিক সাড়ে ৩ঘটিকার সময়।

সূত্রে জানা যায়, ২৫ বছর বয়সী হাবিবুর মাসুম, যিনি বার্নলী এলাকার লিমিংটন এভেন্যু’তে বাস করেন, গত ৬ এপ্রিল শনিবার ওয়েস্ট গেইট-এ চাকুদিয়ে তার স্ত্রী কুলসুম আক্তারকে আঘাত করেন। এ সময় স্ত্রী কুলসুম তার বাচ্চাকে ‘প্রাম’-এ ঢুকাচ্ছিলেন। পরে পুলিশ এসে মারাত্মক আঘাতপ্রাপ্ত অবস্থায় কুলসুমকে হাসপাতালে ভর্তি করে। সেখানেই কুলসুম মারা যান। অবশ্য এ আক্রমনে তার বাচ্চার কোন ক্ষতি হয়নি।

স্ত্রী কুলসুমের সাথে ঘাতক স্বামী হাবিবুর মাসুম। 

 

পুলিশ গত ৬ এপ্রিল শনিবার থেকে মাসুমকে খুঁজে খুঁজে গত ৯ এপ্রিল মঙ্গলবার তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় এবং স্ত্রী’কে হত্যার দায় দিয়ে মাসুমকে আদালতে তুলে।

হত্যার পাশাপাশি ধারালো সামগ্রী রাখার দায়ও এনেছে পুলিশ মাসুমের বিরুদ্ধে। প্রথমে মাসুমকে ব্রাডফোর্ড মেজিস্ট্রেট আদালতে উপস্থিত করা হয় এবং সেখান থেকে তাকে শুক্রবারের মধ্যে ‘ক্রাউন আদালতে’ উপস্থিত হওয়ার নির্দেশ দেয়া হয়।

গত ৯ এপ্রিল মঙ্গলবার পুলিশ মাসুমকে বাকিংহামশায়ারের এইলসবারী থেকে গ্রেপ্তার করে। কুলসুম আক্তারের চাচাতো ভাই আপ্তাব মিয়া সংবাদ মাধ্যমকে জানান যে দু’বছর আগে কুলসুম তার স্বামীর সাথে বাংলাদেশ থেকে বৃটেনে এসেছিল। তার স্বামী বৃটেনে লেখা-পড়া করছিলেন।  [সংবাদ ও ছবি-বিবিসি]

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT