1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
বেগম খালেদা জিয়া লণ্ডনে হাসপাতালে ভর্তি হয়েছেন - মুক্তকথা
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন
শিরোনাম :
প্রখ্যাত ফুটবলখেলোড়ী , মাহি উদ্দিন সেলিমকে সংবর্ধনা শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত, শিশুর মৃত্যু, নদীতে বিষ দিয়ে মাছ নিধন, ‘হিউম্যান রাইজ-‘এর নিজস্ব অফিস নির্মাণ ও হৃদরোগে মৃত্যু। তড়িঘড়ি করে ১৩৪টি হাসপাতাল ও ডায়াগনস্টিককে অনুমোদন। পালিত হলো বর্ণবাদ ও স্বৈরাচার বিরোধী আন্দোলনের ৯০ বছর। একটি নার্সারী পুঞ্জির ৮হাজার পানগাছ দুর্বৃত্তরা কেটে দিয়েছে। খেলাধুলা এখন পেশা, আদিবা ও অন্বেষা শ্রেষ্ট ২ ক্ষুদে গবেষক, বইপড়া উৎসব ও শ্রমিকনেতা মফিজআলী, পূঁজা উপলক্ষ্যে আইনশৃঙ্খলা সভা, গরুচুরি, অনিয়মের জন্য জরিমানা, জমিনিয়ে বিরোধের শেষে। শেখ হাসিনা- দেশে ফিরে আসার সম্ভাবনা ও আইনী সমস্যা(২)… মণিপুরি ভাষা দিবস, মরদেহ উদ্ধার, আটকে পড়া ট্রেন লাউয়াছড়ায়, পূঁজা নিয়ে এমপি’র সাথে বৈঠক, জলখাবার বাক্স ও বইথলি বিতরণ এবং বৃক্ষরূপন অবৈধ জাল আটক, বিএসসি নার্সিং-এ তাকিয়া, জলখাবার বাক্স ও বইথলি বিতরণ, বিজ্ঞান মেলা, এনসিপি’র পরিষদ ও গার্লস গাইডদের দীক্ষা

বেগম খালেদা জিয়া লণ্ডনে হাসপাতালে ভর্তি হয়েছেন

বিশেষ সংবাদদাতা
  • প্রকাশকাল : বুধবার, ৮ জানুয়ারী, ২০২৫
  • ৬৪১ পড়া হয়েছে

তারেক রহমান নিজেই গাড়ী চালিয়ে
মা’কে হাসপাতালে নিয়ে গেলেন

বিমানবন্দর থেকে খালেদা জিয়াকে সরাসরি লন্ডন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বিএনপির মিডিয়া সেলে প্রকাশ করা এক ভিডিওতে দেখা যায়, তারেক রহমান নিজে গাড়ি চালিয়ে মাকে নিয়ে হাসপাতালে যাচ্ছেন।

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যের লন্ডনে পৌঁছার পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে পরিবারের সদস্যরা তাকে স্বাগত জানান।

আজ বুধবার(৮ জানুয়ারি) স্থানীয় সময় সকাল ৯টার দিকে তাকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স লন্ডনের হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এ সময় তারেক রহমান, তার স্ত্রী ডা. জোবাইদা রহমান ও তারেক রহমানের মেয়ে জাইমা রহমান তাকে স্বাগত জানান।

সাত বছর পর মায়ের দেখা পেয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মা’কে জড়িয়ে ধরেন। পুত্রবধূ জোবাইদাও দীর্ঘদিন পর শাশুড়িকে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন। পরে খালেদা জিয়াকে লন্ডন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের কথা উল্লেখ করে অনলাইন গণমাধ্যমে প্রকাশিত খবরে এমন তথ্য জানা যায়।

এর আগে বাংলাদেশ সময় সকাল ৬টায় কাতারের দোহা বিমানবন্দরে পৌঁছায় খালেদা জিয়াকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স। সেখানে আড়াই ঘণ্টা বিরতির পর এটি লন্ডনের উদ্দেশে ছেড়ে যায়।

উল্লেখ্য, গতকাল মঙ্গলবার রাত ১১টা ৪৫ মিনিটের দিকে কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে রওনা হন বিএনপি চেয়ারপারসন।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT