1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
ব্রিটেনের প্রথম পুরুষ হেডেন ক্রস সন্তানের জন্ম দিতে চলেছেন - মুক্তকথা
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
হাইল হাওরে শিল্পায়নের অভিযোগ – জেলাপ্রশাসনের গণশুনানি খেজুরীছড়া চা-বাগান খোলা হয়েছে। খেজুরীছড়া চা বাগান অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা হয়েছে। চলে গেলো জাতীয় বিপ্লব দিবস ৭ নভেম্বর। হত্যার বিচার দাবিতে মানববন্ধন, যুবক নিহত, মণিপুরি সম্মেলন, সিজন-৩ ম্যারাথন ও মতবিনিময় সভা। শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ কথাসাহিত্যিক সৈয়দ ওয়ালীউল্লাহ ও তাঁর লালসালু সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট সমাবেশ সফলের আহ্বানে পথসভা মিথ্যা মামলা, জমি দখলের পাঁয়তারা, যুবদলের আহ্বায়ক বহিষ্কার, স্কুলছাত্রী অপহরণ ও উদ্ধার এবং অন্যায় স্থাপনা নির্মাণ বেগম মনোয়ারা ইলিয়াস আর নেই!

ব্রিটেনের প্রথম পুরুষ হেডেন ক্রস সন্তানের জন্ম দিতে চলেছেন

সংবাদদাতা
  • প্রকাশকাল : সোমবার, ৯ জানুয়ারী, ২০১৭
  • ২৬৬০ পড়া হয়েছে

লন্ডন: সোমবার, ২৪শে পৌষ ১৪২৩।। ব্রিটেনের প্রথম পুরুষ হিসাবে সন্তানের জন্ম দেওয়ার জন্য নিজের লিঙ্গ পরিবর্তনের প্রক্রিয়া স্থগিত রেখেছেন রূপান্তরকামী হেডেন ক্রস (২০)। গত তিন বছর ধরে তিনি মহিলা থেকে পুরুষ হওয়ার আনুষ্ঠানিক প্রক্রিয়ার মধ্যে রয়েছেন। সোশ্যাল নেটওয়ার্কের মাধ্যমে এক স্পার্ম ডোনারের সন্ধান পেয়ে তিনি সন্তান ধারণের সিদ্ধান্ত নেন। সান পত্রিকা লিখেছে, তাঁর গর্ভস্থ ভ্রূণের বয়স ১৬ সপ্তাহ। খুব শীঘ্রই তিনি সন্তানের জন্ম দিয়ে ব্রিটেনের ইতিহাসে প্রথম পুরুষ জন্মদাতার জায়গা করে নেবেন। তাই তাঁর হরমোন থেরাপির প্রক্রিয়া আপাতত স্থগিত রেখেছেন হেডেন ক্রস। এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন যে তার মিশ্র অনুভূতি হচ্ছে। তিনি চান তার সন্তান সুসন্তান হোক। তিনি সেরা পিতা হিসাবে নিজেকে তুলে ধরতে চান। প্রসঙ্গত, ব্রিটেন সরকারের ন্যাশনাল হেলথ সার্ভিস (এনএইচএস)-এ রূপান্তরের খরচ ব্যক্তি প্রতি গড়ে ২৯ হাজার পাউন্ড।(খবর সান ও ছবি ষ্টার থেকে)

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT