1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
ভূটানে এক রোগীনীকে ধর্ষণ করলেন অনুভুতিনাশক ডাক্তার - মুক্তকথা
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের রাজনীতি ও অন্তর্বর্তীকালীন সংকটের রূপরেখা দুর্গোৎসব ছড়ালো ভালোবাসার আলো : উৎসবে বস্ত্র বিতরণ। পূজা মণ্ডপে মন্ত্রী আরিফুল, সড়কের ব্যাপক গাছ চুরি, বাগান শ্রমিকদের মানববন্ধন ও বিক্ষোভ; বিষ প্রয়োগে লক্ষ টাকার ক্ষতি। প্রখ্যাত ফুটবলখেলোড়ী , মাহি উদ্দিন সেলিমকে সংবর্ধনা শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত, শিশুর মৃত্যু, নদীতে বিষ দিয়ে মাছ নিধন, ‘হিউম্যান রাইজ-‘এর নিজস্ব অফিস নির্মাণ ও হৃদরোগে মৃত্যু। তড়িঘড়ি করে ১৩৪টি হাসপাতাল ও ডায়াগনস্টিককে অনুমোদন। পালিত হলো বর্ণবাদ ও স্বৈরাচার বিরোধী আন্দোলনের ৯০ বছর। একটি নার্সারী পুঞ্জির ৮হাজার পানগাছ দুর্বৃত্তরা কেটে দিয়েছে। খেলাধুলা এখন পেশা, আদিবা ও অন্বেষা শ্রেষ্ট ২ ক্ষুদে গবেষক, বইপড়া উৎসব ও শ্রমিকনেতা মফিজআলী, পূঁজা উপলক্ষ্যে আইনশৃঙ্খলা সভা, গরুচুরি, অনিয়মের জন্য জরিমানা, জমিনিয়ে বিরোধের শেষে।

ভূটানে এক রোগীনীকে ধর্ষণ করলেন অনুভুতিনাশক ডাক্তার

সংবাদদাতা
  • প্রকাশকাল : বুধবার, ১৮ এপ্রিল, ২০১৮
  • ১০১৪ পড়া হয়েছে

লণ্ডন।। মধ্যপ্রাচ্যের যুদ্ধের মত বিশ্বব্যাপী ভয়াবহ এক সর্বগ্রাসী রূপ নিচ্ছে ধর্ষণ। অতি সম্প্রতি ভারতের জম্মু ও কাশ্মীর রাজ্যের কাটুয়া জেলার ধর্ষণ ঘটনা সারা ভারতব্যাপী রাজনৈতিক আন্দোলনে রূপ নিতে চলেছে। মাত্র ৮ বছরের এক পাহাড়ী শিশুকন্যাকে ঘোড়া চড়ানোর সময় অপহরণ করা হয় এবং কাছাকাছি একটি মন্দিরে ৫দিন আটক করে রাখা হয়। ওখানে তাকে নেশাগ্রস্ত করে বহুজন মিলে ধর্ষণ করে বলে পুলিশ বলেছে। ফলে একপর্যায়ে মেয়েটি মারা যায়।

ভারতে সংগঠিত ওই অপরাধের সমকালেই আরেকটি ধর্ষণ ঘটনা ঘটেছে ভূটানে। ওখানে ধর্ষক হলেন একজন ‘এনেসথেশিয়া কারিগর’ বা ডাক্তার। ভূটানের জাতীয় স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসার জন্য গিয়েছিলেন ওই রোগীনী। সেখানেই তাকে ওই ‘এনাসথেশিয়া’র ডাক্তার ধর্ষণ করেন। ধর্ষণের সময় অনুভুতিনাশক ঔষধ ব্যবহার করা হয়েছিল কি-না তা জানা যায়নি।
ভূটানের স্বাস্থ্য মন্ত্রনালয় এ ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করে বলেছে যে, এ বিষয়ে কোন সন্দেহ নেই যে ওই ‘অনুভুতিনাশক কারিগর’ শুধুমাত্র তার চাকুরীর বিশ্বস্ততা ভঙ্গ করেছেন এমন নয় বরং একটি অতি জঘন্য অপরাধের ভেতর দিয়ে নিয়োগনীতি ভঙ্গ করেছেন। এজন্য সরকার মানুষের অতীব জরুরী এই স্বাস্থ্য বিভাগে নিয়োগ নীতিমালা কঠোরভাবে পালনের লক্ষ্যে বিহীত ব্যবস্থা নিতে শুরু করেছে। আরও মন্ত্রনালয় প্রয়োজনীয় সকল আইনী ব্যবস্থা নেয়ার ঘোষণা দেয়।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT