1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
মণিপুরিদের নিংতম কাং টুর্ণামেন্ট ২০২৫ - মুক্তকথা
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন
শিরোনাম :
প্রখ্যাত ফুটবলখেলোড়ী , মাহি উদ্দিন সেলিমকে সংবর্ধনা শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত, শিশুর মৃত্যু, নদীতে বিষ দিয়ে মাছ নিধন, ‘হিউম্যান রাইজ-‘এর নিজস্ব অফিস নির্মাণ ও হৃদরোগে মৃত্যু। তড়িঘড়ি করে ১৩৪টি হাসপাতাল ও ডায়াগনস্টিককে অনুমোদন। পালিত হলো বর্ণবাদ ও স্বৈরাচার বিরোধী আন্দোলনের ৯০ বছর। একটি নার্সারী পুঞ্জির ৮হাজার পানগাছ দুর্বৃত্তরা কেটে দিয়েছে। খেলাধুলা এখন পেশা, আদিবা ও অন্বেষা শ্রেষ্ট ২ ক্ষুদে গবেষক, বইপড়া উৎসব ও শ্রমিকনেতা মফিজআলী, পূঁজা উপলক্ষ্যে আইনশৃঙ্খলা সভা, গরুচুরি, অনিয়মের জন্য জরিমানা, জমিনিয়ে বিরোধের শেষে। শেখ হাসিনা- দেশে ফিরে আসার সম্ভাবনা ও আইনী সমস্যা(২)… মণিপুরি ভাষা দিবস, মরদেহ উদ্ধার, আটকে পড়া ট্রেন লাউয়াছড়ায়, পূঁজা নিয়ে এমপি’র সাথে বৈঠক, জলখাবার বাক্স ও বইথলি বিতরণ এবং বৃক্ষরূপন অবৈধ জাল আটক, বিএসসি নার্সিং-এ তাকিয়া, জলখাবার বাক্স ও বইথলি বিতরণ, বিজ্ঞান মেলা, এনসিপি’র পরিষদ ও গার্লস গাইডদের দীক্ষা

মণিপুরিদের নিংতম কাং টুর্ণামেন্ট ২০২৫

প্রণীত রঞ্জন দেবনাথ
  • প্রকাশকাল : সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৪০৩ পড়া হয়েছে

কমলগঞ্জে নিংতম কাং টুর্ণামেন্ট ২০২৫এর
শুভ উদ্বোধন

মৌলভীবাজারের কমলগঞ্জে বাংলাদেশ মণিপুরি কাং ফেডারেশনের উদ্যোগে ‘নিংতম কাং টুর্ণামেন্ট-২০২৫ এর শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার(৭ ফেব্রুয়ারি) সকাল ১০টায় আদমপুর ইউনিয়নের নয়াপত্তনস্থ কাংশং এ বাংলাদেশ মণিপুরি কাং ফেডারেশন আয়োজিত নিংতম কাং টুর্ণামেন্ট ২০২৫ এর শুভ উদ্বোধন করেন বাংলাদেশ মণিপুরি কাং ফেডারেশনের উপদেষ্টা রাধামোহন সিংহ।

ফেডারেশনের সভাপতি সমাজসেবক ইবুংহাল সিংহ শ্যামল এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কাং ফেডারেশনের প্রাক্তন সভাপতি কে মনিন্দ্র সিংহ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মণিপুরি কাং ফেডারেশনের প্রাক্তন সাধারণ সম্পাদক হিরণ্ময় সিংহ। এছাড়া অনুষ্ঠানে বাংলাদেশ মণিপুরি কাং ফেডারেশনের সাধারণ সম্পাদক নারেংবম সমরজিত সিংহ, সদস্য নোংমাইথেম অশোক সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উদ্বোধনী খেলায় কোনাগাঁও উজাও লাইরেম্বী কাংখুৎ ৭-৫ পয়েন্টে হামোমখুল মহাদেব কাংখুৎকে পরাজিত করে। এবারের নিংতম কাং টুর্র্ণামেন্টে মোট ৬টি দল অংশগ্রহণ করছে।

উল্লেখ্য, ‘কাং খেলা’ মণিপুরিদের ঐতিহ্যবাহী এক ধরনের অভ্যন্তরীন খেলা। দ্বাদশ শতাব্দীতে মহারাজ ‘লোইতোংবা’র শাসনামলে কাং খেলা উদ্ভাবিত হয়। এই খেলার জন্য বড় এক মন্ডপঘরের প্রয়োজন হয়। সেখানে নির্ধারিত মাপে কোর্ট কেটে দুই পক্ষের মধ্যে খেলা হয়। ফাইবার নির্মিত নির্দিষ্ট মাপের কালো রঙের ‘কাং’ নিয়ে খেলা হয়। এক-এক দলে সাতজন করে খেলোয়াড় থাকে। প্রথমে দাঁড়িয়ে ‘চেকফৈ’ মারতে হয়। অপর প্রান্তে বসানো নির্ধারিত টার্গেট দুইবার স্পর্শ করতে পারলে বসে ‘লমথা’ মারার যোগ্যতা অর্জিত হয়। লমথা যথানিয়মে টার্গেট স্পর্শ করতে পারলে একটি পয়েন্ট অর্জন করে। এক পক্ষ পয়েন্ট অর্জনে ব্যর্থ হলে অপর পক্ষ খেলার সুযোগ পায়। এভাবে খেলা এগিয়ে চলে এবং নির্ধারিত সময়ের শেষে যে দলের পয়েন্ট বেশি হবে, তারাই বিজয়ী হয়।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT