1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
মাদকের ভয়াবহতা রুখতে যুব সমাজকে এগিয়ে আসতে হবে - মুক্তকথা
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
হাইল হাওরে শিল্পায়নের অভিযোগ – জেলাপ্রশাসনের গণশুনানি খেজুরীছড়া চা-বাগান খোলা হয়েছে। খেজুরীছড়া চা বাগান অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা হয়েছে। চলে গেলো জাতীয় বিপ্লব দিবস ৭ নভেম্বর। হত্যার বিচার দাবিতে মানববন্ধন, যুবক নিহত, মণিপুরি সম্মেলন, সিজন-৩ ম্যারাথন ও মতবিনিময় সভা। শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ কথাসাহিত্যিক সৈয়দ ওয়ালীউল্লাহ ও তাঁর লালসালু সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট সমাবেশ সফলের আহ্বানে পথসভা মিথ্যা মামলা, জমি দখলের পাঁয়তারা, যুবদলের আহ্বায়ক বহিষ্কার, স্কুলছাত্রী অপহরণ ও উদ্ধার এবং অন্যায় স্থাপনা নির্মাণ বেগম মনোয়ারা ইলিয়াস আর নেই!

মাদকের ভয়াবহতা রুখতে যুব সমাজকে এগিয়ে আসতে হবে

সংবাদদাতা
  • প্রকাশকাল : শনিবার, ৩০ নভেম্বর, ২০১৯
  • ১০৯৮ পড়া হয়েছে
-মৌলভীবাজারে পরিকল্পনা মন্ত্রী

আব্দুল ওয়াদুদ।। পরিকল্পনা মন্ত্রী এম.এ মান্নান বলেছেন, আমরা কর্ণফুলির নিচে টানেল বানাচ্ছি। নদীর উপর পদ্মাসেতু বানাচ্ছি। আমরা আকাশে বঙ্গবন্ধু স্যাটেলাইন পাঠিয়েছি। রুপপুরে পারমাণবিক বিদুৎ কেন্দ্র বানাচ্ছি। আমরা সকল জেলাগুলোকে যোগাযোগের ক্ষেত্রে চার লেনের মধ্যে নিয়ে আসব। সকল রেলকে ডুয়াল গেজের মধ্যে নিয়ে আসব।

বক্তব্য রাখছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। ছবি: মুক্তকথা

মন্ত্রী আরো বলেন, মাদকের ভয়াবহতা রুখতে যুব সমাজকে এগিয়ে আসতে হবে। কারণ মাদক তরুণ প্রজন্মের ভবিষ্যতকে ক্ষতিগ্রস্থ করছে। আমাদের পূর্বসুরীরা পরাধীনতার শৃঙ্খল ভেঙ্গে যখন মুক্তি দিতে পেরেছেন তাদের উত্তরাধীকারী হিসেবে আমরা সকল প্রতিকূলতা ভেঙ্গে এগিয়ে যেতে সক্ষম হবো।
আজ শনিবার ৩০শে নভেম্বর দুপুরে মৌলভীবাজার সরকারি কলেজে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ ও গুজব বিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী উপরোক্ত কথা বলেন।
কলেজের অধ্যক্ষ ড. ফজলুল আলীর সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ, জেলা পরিষদ চেয়ারম্যান আজিজুর রহমান, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মল্লিকা দে, পুলিশ সুপার ফারুক আহমদ, সদর উপজেলা চেয়ারম্যান কামাল হোসেন, পৌরসভার মেয়র ফজলুর রহমান প্রমুখ।
এর আগে মন্ত্রী মৌলভীবাজার পৌরসভার টিএলসিসি সভায় যোগ দেন। পরে পৌরসভার সিনিয়ন সিটিজেন পার্ক প্রবীণাঙ্গন এর উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন পৌরসভার মেয়র মো. ফজলুর রহমানসহ অন্যান্যরা।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT