1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
মায়ানমারে মুসলিম হত্যার প্রতিবাদে বিক্ষোভ - মুক্তকথা
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০১:১২ অপরাহ্ন
শিরোনাম :
শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ কথাসাহিত্যিক সৈয়দ ওয়ালীউল্লাহ ও তাঁর লালসালু সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট সমাবেশ সফলের আহ্বানে পথসভা মিথ্যা মামলা, জমি দখলের পাঁয়তারা, যুবদলের আহ্বায়ক বহিষ্কার, স্কুলছাত্রী অপহরণ ও উদ্ধার এবং অন্যায় স্থাপনা নির্মাণ বেগম মনোয়ারা ইলিয়াস আর নেই! ৪ জনের মৃত্যুদন্ড মবতন্ত্র ও মৌলবাদের উত্থান: উত্তরণের পথ ও বৃহত্তর জাতীয় ঐক্য পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের রাজনীতি ও অন্তর্বর্তীকালীন সংকটের রূপরেখা দুর্গোৎসব ছড়ালো ভালোবাসার আলো : উৎসবে বস্ত্র বিতরণ। পূজা মণ্ডপে মন্ত্রী আরিফুল, সড়কের ব্যাপক গাছ চুরি, বাগান শ্রমিকদের মানববন্ধন ও বিক্ষোভ; বিষ প্রয়োগে লক্ষ টাকার ক্ষতি।

মায়ানমারে মুসলিম হত্যার প্রতিবাদে বিক্ষোভ

সংবাদদাতা
  • প্রকাশকাল : সোমবার, ২১ নভেম্বর, ২০১৬
  • ৭০৪ পড়া হয়েছে

thumbnail_moulvibazar-shibir-bikub-3মৌলভীবাজার অফিস: সোমবার, ৫ই অগ্রহায়ণ ১৪২৩।। মায়ানমারে সেনাবাহিনী কর্তৃক রোহিঙ্গা মুসলিম গনহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে মৌলভীবাজার শহর শাখা শিবির। সোমবার দুপুরে শহরের কুসুমবাগ পয়েন্ট থেকে পশ্চিম বাজার পয়েন্ট পর্যন্ত বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিল পরর্বতী সমাবেশে বক্তব্যে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির মৌলভীবাজার শহর সভাপতি মুর্শেদ আহমদ চৌধুরী বলেন, গত কয়েক দিন ধরে মায়ানমারে রোহিঙ্গা মুসলমানদের উপরে যে বর্বরতা চলছে তা ইতিহাসের সবচেয়ে নিকৃষ্টতম মানবাধিকার লংঘন। সেখানে শত শত মানুষকে হত্যা করা হয়েছে। পুড়িয়ে দেয়া হয়েছে হাজার হাজার বাড়ীঘর। এছাড়াও সাগরে ভাসছে শতশত নারী পুরুষ রোহিঙ্গা মুসলিম। তিনি বাংলাদেশ সরকারকে অনুরোধ করে বলেন,মায়ানমারের রোহিঙ্গা মুসলিমদের জন্য সিমান্ত খুলে দিতে। যাতে তারা তাদের স্বাভাবিক জীবনযাপনে ফিরে যেতে পারে।

বিক্ষোভ মিছিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা সভাপতি আব্দুল্লাহ আল মাহফুজ সুমন, শহর সেক্রেটারী আব্দুল্লাহ আল মামুনসহ স্থানীয় শিবির নেতাকর্মীরা।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT