1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
মুন্সীবাজার ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন - মুক্তকথা
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
দুর্গোৎসব ছড়ালো ভালোবাসার আলো : উৎসবে বস্ত্র বিতরণ। পূজা মণ্ডপে মন্ত্রী আরিফুল, সড়কের ব্যাপক গাছ চুরি, বাগান শ্রমিকদের মানববন্ধন ও বিক্ষোভ; বিষ প্রয়োগে লক্ষ টাকার ক্ষতি। প্রখ্যাত ফুটবলখেলোড়ী , মাহি উদ্দিন সেলিমকে সংবর্ধনা শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত, শিশুর মৃত্যু, নদীতে বিষ দিয়ে মাছ নিধন, ‘হিউম্যান রাইজ-‘এর নিজস্ব অফিস নির্মাণ ও হৃদরোগে মৃত্যু। তড়িঘড়ি করে ১৩৪টি হাসপাতাল ও ডায়াগনস্টিককে অনুমোদন। পালিত হলো বর্ণবাদ ও স্বৈরাচার বিরোধী আন্দোলনের ৯০ বছর। একটি নার্সারী পুঞ্জির ৮হাজার পানগাছ দুর্বৃত্তরা কেটে দিয়েছে। খেলাধুলা এখন পেশা, আদিবা ও অন্বেষা শ্রেষ্ট ২ ক্ষুদে গবেষক, বইপড়া উৎসব ও শ্রমিকনেতা মফিজআলী, পূঁজা উপলক্ষ্যে আইনশৃঙ্খলা সভা, গরুচুরি, অনিয়মের জন্য জরিমানা, জমিনিয়ে বিরোধের শেষে। শেখ হাসিনা- দেশে ফিরে আসার সম্ভাবনা ও আইনী সমস্যা(২)…

মুন্সীবাজার ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন

কমলগঞ্জ(মৌলভীবাজার) প্রতিনিধি
  • প্রকাশকাল : শুক্রবার, ২৫ মার্চ, ২০২২
  • ১৯৭৬ পড়া হয়েছে

নারায়ণ সভাপতি, হিমাংশু সম্পাদক

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ৩নং মুন্সীবাজার ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন গত বৃহস্পতিবার (২৪ মার্চ) বিকাল ৫টায় মুন্সীবাজার সার্বজনীন দুর্গাবাড়ি প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। ইউনিয়ন শাখার সভাপতি বিকাশ চন্দ্র রায়ের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুনীল মালাকারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের নব নির্বাচিত সভাপতি শ্যামল চন্দ্র দাশ। প্রধান বক্তা ছিলেন উপজেলা পূজা উদযাপন পরিষদের নব নির্বাচিত সাধারণ সম্পাদক সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথ।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক নিরঞ্জন দেব, উপজেলা আওয়ামী লীগের সদস্য করুনা শর্ম্মা, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য রনেন্দু ভট্টাচার্য্য, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সাংগঠনিক প্রত্যুষ ধর, সাবেক কোষাধ্যক্ষ সজল শীল, মুন্সীবাজার ইউনিয়ন হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি হরিপদ দেবনাথ, মুন্সীবাজার সার্বজনীন দুর্গাবাড়ি পরিচালনা কমিটির সভাপতি গৌরাঙ্গ দাশ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নারায়ণ পাল, অসীম শর্ম্মা, রামকৃষ্ণ মল্লিক, হিমাংশু রুদ্রপাল, মলয় মালাকার, বীরেন্দ্র মালাকার, বিধান চৌধুরী, জিতেন্দ্র মালাকার, নন্দলাল কর, পিংকু দত্ত, গোবিন্দ কর প্রমুখ।

সম্মেলনের ২য় অধিবেশনে কমলগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের নব নির্বাচিত সভাপতি শ্যামল চন্দ্র দাশের সভাপতিত্বে ও নব নির্বাচিত সাধারণ সম্পাদক সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথের সঞ্চালনায় অনুষ্ঠিত কাউন্সিল সভায় সর্ব্বসম্মতিক্রমে নারায়ণ পালকে সভাপতি ও হিমাংশু রুদ্রপালকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। অন্যান্য পদ আগামী ১৫ দিনের মধ্যে পূরণ করে পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন প্রদান করা হবে।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT